দৈনিক প্রিয় টাইমস

কূটনৈতিক তৎপরতা বাড়াচ্ছে এনসিপি

কূটনৈতিক তৎপরতা বাড়াচ্ছে এনসিপি

এ ছাড়াও গত ৬ই আগস্টে বাংলাদেশে নিযুক্ত বৃটিশ হাইকমিশনার সারাহ কুকের সঙ্গে বৈঠক করেন এনসিপি’র আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এবং দলটির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বৈঠকে সংসদীয় সম্পৃক্ততা, গণতান্ত্রিক শাসনব্যবস্থা এবং অব্যাহত সংলাপ ও সহযোগিতার মাধ্যমে বাংলাদেশ-যুক্তরাজ্য সম্পর্ক আরও জোরদারের বিষয়ে আলোচনা হয়। এ সময় এনসিপি’র আন্তর্জাতিক বিষয়ক ইনচার্জ আলাউদ্দিন মোহাম্মদ এবং যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়ন ডেস্কের প্রধান নাভিদ নওরোজ শাহ উপস্থিত ছিলেন। গত ৭ই আগস্টে ঢাকায় পাকিস্তানের হাইকমিশনারের সরকারি বাসভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় আহত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দারকে হাসপাতালে দেখতে যান এনসিপি’র মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও আন্তর্জাতিক বিষয়ক ইনচার্জ আলাউদ্দিন মোহাম্মদ।

তারা হাসপাতালে চিকিৎসাধীন হাইকমিশনারের দ্রুত ও সম্পূর্ণ সুস্থতা কামনা করেন এবং মর্মান্তিক এ ঘটনায় গভীর সহমর্মিতা প্রকাশ করেন। গত ৭ই জুন নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপি’র একটি প্রতিনিধিদল তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সঙ্গে বৈঠক করে। রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত ওই বৈঠকে বাংলাদেশ ও তুরস্কের দ্বিপক্ষীয় সম্পর্ক এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। এরপর গত ২২শে জুলাই রাজধানীর বাংলামোটরে এনসিপি’র অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেনের সঙ্গে বৈঠক করেন নাহিদ ইসলাম। বৈঠকে যুক্তরাষ্ট্র দূতাবাসের অ্যাসিস্ট্যান্ট পলিটিকাল স্পেশালিস্ট মো. ইকবাল মাহমুদ উপস্থিত ছিলেন। এনসিপি’র পক্ষ থেকে কেন্দ্রীয় কমিটির সদস্য আয়মান রাহাত এবং চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও যুগ্ম সদস্য সচিব আবু সাঈদ মোহাম্মদ সুজা উদ্দিন অংশ নেন। বৈঠক শেষে এনসিপি’র মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া দূতাবাসের প্রতিনিধিদলকে দলীয় কার্যালয় ঘুরিয়ে দেখান।

 এর পাঁচ দিন পর গত ২৭শে জুলাই রাজধানীর বাংলামোটরে এনসিপি’র অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে নাহিদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জ্যঁ-মার্ক সেরে-শার্লে এবং জার্মানির চার্জ দ্য অ্যাফেয়ার্স আনজা কের্স্টেন। এ সময় তাদের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠকও অনুষ্ঠিত হয়। বৈঠকে এনসিপি’র আন্তর্জাতিক বিষয়ক সেলের ইনচার্জ আলাউদ্দীন মোহাম্মদ ও সদস্য নাভিদ নওরোজ শাহ উপস্থিত ছিলেন।বাংলাদেশ সংবাদ এসব বিষয়ে এনসিপি’র যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার মানবজমিনকে বলেন, আমরা আমাদের দেশের স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলোকে অগ্রাধিকার দিয়ে কূটনীতিকদের সঙ্গে আলোচনা করছি। এ কারণে বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গে নিয়মিত কথাবার্তা হচ্ছে। আলোচনায় বাংলাদেশের বর্তমান পরিস্থিতি, গণতান্ত্রিক রূপান্তর, রাজনৈতিক বিভিন্ন বিষয় এবং দেশের ভবিষ্যৎ নিয়ে আমাদের অবস্থান তুলে ধরা হচ্ছে। তিনি বলেন, দেশকে পুনর্গঠনের যে উদ্যোগ নেয়া হয়েছিল, সেই প্রক্রিয়া, রাষ্ট্র সংস্কার ও গণতান্ত্রিক রূপান্তরের বিষয়গুলোও কূটনীতিকদের সঙ্গে আলোচনার অংশ হিসেবে থাকছে। বাংলাদেশের জাতীয় স্বার্থকে সামনে রেখেই এসব বিষয়ে তাদের সঙ্গে মতবিনিময় করা হচ্ছে।

আপনার মতামত লিখুন

দৈনিক প্রিয় টাইমস

সোমবার, ২৪ আগস্ট ২০২৬

কূটনৈতিক তৎপরতা বাড়াচ্ছে এনসিপি

প্রকাশের তারিখ : ২৩ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক : মোহাম্মাদ আবু বকর সিদ্দিক
নির্বাহী সম্পাদক : নূর হাসান আকাশ
বার্তা সম্পাদক : মেহেদী হাসান তালুকদার
প্রকাশক : মোহাম্মাদ আমিনুল ইসলাম
সম্পাদক : মোহাম্মাদ আবু বকর সিদ্দিক, নির্বাহী সম্পাদক : নূর হাসান আকাশ , বার্তা সম্পাদক : মেহেদী হাসান তালুকদার , প্রকাশক : মোহাম্মাদ আমিনুল ইসলাম .. বার্তা বাণিজ্য কার্যালয় : ২১৭ ফকিরাপুল প্রথম লেন,আরামবাগ,মতিঝিল । ঢাকা-১০০০। যোগাযোগ: +8801744552281 ইমেইল : newspriyotimes@gmail.com