দৈনিক প্রিয় টাইমস

বিএনপির মিডিয়া সেল থেকে খালেদা জিয়াকে নিয়ে আপত্তিকর স্ট্যাটাস

বিএনপির মিডিয়া সেলের ডিজিটাল টিমে গ্রাফিক্স ডিজাইনার হিসেবে কাজ করা তানিম সুফিয়ানীকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। আওয়ামী লীগ সরকারের আমলে বিএনপি ও দলের প্রয়াত চেয়ারপারসন খালেদা জিয়াকে নিয়ে করা আপত্তিকর মন্তব্যের তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এ সিদ্ধান্ত নেয় বিএনপি মিডিয়া সেল সোমবার (২৪ আগস্ট) দিবাগত রাতে বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেলের সই করা এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। বিবৃতিতে বলা হয়েছে, বিএনপি মিডিয়া সেলের ডিজিটাল টিমের সদস্য (গ্রাফিক্স ডিজাইনার) তানিম সুফিয়ানীর পূর্ববর্তী রাজনৈতিক কর্মকাণ্ডের বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত বিভিন্ন তথ্য কর্তৃপক্ষের নজরে এসেছে। এসব বিষয় পেশাগত স্বচ্ছতা, আস্থা ও প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ নীতিমালার পরিপন্থী হিসেবে বিবেচনা করা হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, বিএনপি মিডিয়া সেলের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী তানিম সুফিয়ানীকে ২৪ আগস্ট ২০২৬ থেকে ডিজিটাল টিমের গ্রাফিক্স ডিজাইনার পদসহ সংশ্লিষ্ট সব দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। অব্যাহতির পর বিএনপি মিডিয়া সেলের নাম, পরিচয়, পদ, দায়িত্ব বা অভ্যন্তরীণ কার্যক্রমের সঙ্গে তার কোনো ধরনের প্রতিনিধিত্ব বা সম্পৃক্ততা থাকবে না বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়। এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন পোস্টে দেখা যায়, আওয়ামী লীগ সরকারের আমলে তানিম সুফিয়ানী বিএনপি ও দলটির প্রয়াত চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে বিভিন্ন আপত্তিকর মন্তব্য করেছিলেন। আওয়ামী লীগের বিভিন্ন নেতার সঙ্গে ছবি তুলে সেগুলো নিজের ফেসবুক অ্যাকাউন্টেও প্রকাশ করেছিলেন তিনি। এ ছাড়া আওয়ামী লীগের বিভিন্ন কর্মকাণ্ডের পক্ষেও সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে সরব থাকতে দেখা যায়।

বেগম খালেদা জিয়া কারাগারে যাওয়ার পর তাকে নিয়ে করা একটি পোস্টও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ওই পোস্টে তানিম লেখেন, ‘কান্দিস না রে বিন্দিয়া কি আর হইবো কান্দিয়া? কবুল কইরা ১৪ শিকে যা রে হান্দাইয়া।’ এসব পুরোনো পোস্ট ও রাজনৈতিক কর্মকাণ্ডের তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর তানিম তার ফেসবুক অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ করে দেন।

আপনার মতামত লিখুন

দৈনিক প্রিয় টাইমস

সোমবার, ২৪ আগস্ট ২০২৬

বিএনপির মিডিয়া সেল থেকে খালেদা জিয়াকে নিয়ে আপত্তিকর স্ট্যাটাস

প্রকাশের তারিখ : ২৪ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক : মোহাম্মাদ আবু বকর সিদ্দিক
নির্বাহী সম্পাদক : নূর হাসান আকাশ
বার্তা সম্পাদক : মেহেদী হাসান তালুকদার
প্রকাশক : মোহাম্মাদ আমিনুল ইসলাম
সম্পাদক : মোহাম্মাদ আবু বকর সিদ্দিক, নির্বাহী সম্পাদক : নূর হাসান আকাশ , বার্তা সম্পাদক : মেহেদী হাসান তালুকদার , প্রকাশক : মোহাম্মাদ আমিনুল ইসলাম .. বার্তা বাণিজ্য কার্যালয় : ২১৭ ফকিরাপুল প্রথম লেন,আরামবাগ,মতিঝিল । ঢাকা-১০০০। যোগাযোগ: +8801744552281 ইমেইল : newspriyotimes@gmail.com