আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে বরগুনার বেতাগী উপজেলার ১ নম্বর বিবিচিনি ইউনিয়নে চেয়ারম্যান পদে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনয়ন পেয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার মুহাম্মদ মোস্তাফিজুর রহমান।
মনোনয়ন পাওয়ার পর তিনি ইউনিয়নের সর্বস্তরের মানুষের দোয়া, সমর্থন ও ভোট প্রত্যাশা করেছেন। ইঞ্জিনিয়ার মুহাম্মদ মোস্তাফিজুর রহমান মরহুম ক্বারী মুহাম্মদ আব্দুর রহমানের ছেলে। তিনি বিবিচিনি ইউনিয়নের ফুলতলা গ্রামের সম্ভ্রান্ত মুন্সি পরিবারের সন্তান। পেশাগত জীবনে তিনি ইউনিভার্সাল মাল্টি ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান এবং বেতাগী স্কয়ার হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।
স্থানীয়দের ভাষ্য, দীর্ঘদিন ধরে মোস্তাফিজুর রহমান বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত রয়েছেন। দরিদ্র ও অসহায় মানুষের আর্থিক সহায়তা, মসজিদ-মাদ্রাসায় সহযোগিতা, চিকিৎসা সহায়তা এবং অসচ্ছল পরিবারের মেয়েদের বিয়েতে সহায়তাসহ নানা মানবিক কর্মকাণ্ডে তার ভূমিকা রয়েছে।
শিক্ষার মানোন্নয়নেও তিনি বিভিন্ন উদ্যোগ নিয়েছেন বলে জানান স্থানীয়রা। মহান বিজয় দিবস উপলক্ষে শিক্ষার্থীদের নিয়ে কুইজ প্রতিযোগিতার আয়োজন করে প্রথম পুরস্কার হিসেবে বাইসাইকেলসহ প্রায় ১৫০টি পুরস্কার বিতরণ করেন তিনি।
এছাড়া ইউনিয়নের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডেও ব্যক্তিগতভাবে সহযোগিতা করেছেন বলে দাবি সমর্থকদের। স্থানীয়দের একটি অংশের দাবি, সামাজিক কর্মকাণ্ড ও মানুষের পাশে দাঁড়ানোর কারণে আসন্ন নির্বাচনে ইঞ্জিনিয়ার মোস্তাফিজুর রহমানকে চেয়ারম্যান হিসেবে দেখতে চান তারা। ইঞ্জিনিয়ার মোস্তাফিজুর রহমান বলেন, জনগণের সেবাই আমার মূল লক্ষ্য। দল-মত নির্বিশেষে সকল মানুষের জন্য সমান সুযোগ ও ন্যায়বিচার নিশ্চিত করতে চাই। জনগণের আমানত রক্ষা করে বিবিচিনি ইউনিয়নকে একটি আদর্শ ও মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে কাজ করব, ইনশাআল্লাহ। চেয়ারম্যান নির্বাচিত হলে দুর্নীতি ও হয়রানিমুক্ত ইউনিয়ন পরিষেবা নিশ্চিত করা, প্রকৃত উপকারভোগীদের সরকারি ভাতা পৌঁছে দেওয়া, গ্রামীণ রাস্তাঘাট ও ব্রিজ-কালভার্টের উন্নয়ন, শিক্ষার্থীদের সহায়তা ও বৃত্তির ব্যবস্থা, যুবসমাজকে খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা এবং মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠনের পরিকল্পনার কথা জানিয়েছেন তিনি।
এছাড়া ইউনিয়নের স্বাস্থ্যসেবা ও বিশুদ্ধ পানির ব্যবস্থা উন্নয়ন, অসহায়দের জন্য কবরস্থান স্থাপন এবং ইউনিয়ন পরিষদের সরকারি বরাদ্দ ও বিভিন্ন উন্নয়ন কাজের আয়-ব্যয়ের হিসাব জনসম্মুখে প্রকাশেরও অঙ্গীকার করেছেন এই চেয়ারম্যান প্রার্থী।
রাজনৈতিক জীবনে ইঞ্জিনিয়ার মোস্তাফিজুর রহমান বাংলাদেশ জামায়াতে ইসলামীর ১ নম্বর বিবিচিনি ইউনিয়ন শাখার সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
এর আগে তিনি বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সরকারি বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউট শাখার সভাপতি ছিলেন। ২০০৩-০৪ সেশনে কেন্দ্রীয় ছাত্র সংসদে সর্বোচ্চ ভোটে নির্বাচিত হওয়ার দাবিও করেছেন তিনি।
ব্যবসা ও সামাজিক কর্মকাণ্ডের পাশাপাশি তিনি বেতাগী উপজেলা মডেল সমিতির সভাপতি এবং ফায়ার ফাইটিং ইকুইপমেন্ট বিজনেস ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের পাবলিসিটি সেক্রেটারি হিসেবেও দায়িত্ব পালন করছেন।
চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য প্রস্তুতি নেওয়া ইঞ্জিনিয়ার মুহাম্মদ মোস্তাফিজুর রহমান শেষ পর্যন্ত জনগণের ভালোবাসা, দোয়া ও সমর্থন নিয়েই নির্বাচনী মাঠে এগিয়ে যেতে চান বলে জানিয়েছে।
_1.png)
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন