দৈনিক প্রিয় টাইমস

নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য বড় সুখবর

সরকারি চাকরিজীবীদের পাশাপাশি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরাও নবম জাতীয় পে স্কেলের আওতায় আসছেন।

সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতন কাঠামো যেদিন থেকে কার্যকর হবে, একই সময় থেকে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরাও নতুন বেতন স্কেলের সুবিধা পাবেন বলে জানিয়েছে সরকারের উচ্চপর্যায়ের একটি সূত্র।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছে সরকারের উচ্চপর্যায়ের ওই সূত্র। সূত্র জানায়, এমপিওভুক্ত স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা জাতীয় বেতন স্কেলের আওতাভুক্ত।

ফলে তাদের নবম পে স্কেলের বাইরে রাখার সুযোগ নেই। সরকারি চাকরিজীবীদের জন্য নতুন পে স্কেল কার্যকর হওয়ার সঙ্গে সঙ্গে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ক্ষেত্রেও তা প্রযোজ্য হবে।

তবে নতুন পে স্কেলে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা যেসব ভাতা ও সুযোগ-সুবিধা পাবেন, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা তার সবগুলো পাবেন না বলে জানিয়েছে সূত্রটি। নাম প্রকাশ না করার শর্তে সরকারের উচ্চপর্যায়ের এক কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, “এমপিওভুক্ত জনবল নবম পে স্কেলের আওতায় আসবেন।

সরকারি চাকরিজীবীদের জন্য যেদিন থেকে নতুন পে স্কেল কার্যকর হবে, সেদিন থেকেই শিক্ষক-কর্মচারীরাও নতুন বেতন কাঠামোর সুবিধা পাবেন।” এর আগে সোমবার (৩১ আগস্ট) সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য প্রস্তাবিত নবম পে স্কেলের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন দেওয়া হয়।

দীর্ঘ আলোচনা ও বিভিন্ন দিক পর্যালোচনার পর অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে নতুন বেতন কাঠামোর প্রস্তাব অনুমোদন করা হয়। প্রস্তাবিত কাঠামো অনুযায়ী, সর্বোচ্চ গ্রেড-১-এর বেতন ১ লাখ ৫৬ হাজার টাকা এবং সর্বনিম্ন ২০তম গ্রেডের বেতন ২০ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব করা হয়েছে।

একই সঙ্গে বিভিন্ন গ্রেডে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন পুনর্নির্ধারণের প্রস্তাব রয়েছে। নতুন বেতন কাঠামো কার্যকর হলে সরকারি চাকরিজীবীদের পাশাপাশি এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরাও এর আওতায় আসবেন। তবে বেতন কাঠামোর সুবিধা পেলেও ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধার ক্ষেত্রে সরকারি চাকরিজীবীদের সঙ্গে তাদের পার্থক্য থাকবে।

আপনার মতামত লিখুন

দৈনিক প্রিয় টাইমস

বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য বড় সুখবর

প্রকাশের তারিখ : ০১ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক : মোহাম্মাদ আবু বকর সিদ্দিক
নির্বাহী সম্পাদক : নূর হাসান আকাশ
বার্তা সম্পাদক : মেহেদী হাসান তালুকদার
প্রকাশক : মোহাম্মাদ আমিনুল ইসলাম
সম্পাদক : মোহাম্মাদ আবু বকর সিদ্দিক, নির্বাহী সম্পাদক : নূর হাসান আকাশ , বার্তা সম্পাদক : মেহেদী হাসান তালুকদার , প্রকাশক : মোহাম্মাদ আমিনুল ইসলাম .. বার্তা বাণিজ্য কার্যালয় : ২১৭ ফকিরাপুল প্রথম লেন,আরামবাগ,মতিঝিল । ঢাকা-১০০০। যোগাযোগ: +8801744552281 ইমেইল : newspriyotimes@gmail.com