দৈনিক প্রিয় টাইমস

কাকে বিয়ে করলেন সাদিক কায়েম, জানা গেলো বিস্তারিত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কেন্দ্রীয় জামে মসজিদ ‘মসজিদুল জামিয়া’তে কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি (ভিপি) ও ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক সাদিক কায়েমের বিয়ে সম্পন্ন হয়েছে। এদিকে সন্ধ্যা ৭টার পর রাজধানীর শাহবাগের শহীদ আবু সাঈদ আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হবে বিয়ের মূল অনুষ্ঠান। বুধবার (১৩ মে) আসরের নামাজ শেষে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে আকদ বা বিয়ে পড়ানোর অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান, সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ারসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, ডাকসুর নেতাকর্মী এবং বিভিন্ন রাজনৈতিক দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা অনুষ্ঠানে অংশ নেন।

আকদ শেষে শফিকুর রহমানের নেতৃত্বে নেতাকর্মীরা শহীদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারত করেন। এসময় মরহুমের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। জানা গেছে, সাদিক কায়েমের স্ত্রীর নাম আনিকা ফরায়েজি। তিনি পেশায় একজন এমবিবিএস চিকিৎসক। আনিকার গ্রামের বাড়ি কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায়।

তার বাবা রিলায়েন্স গ্রুপ-এর ভাইস চেয়ারম্যান এবং প্রবাসীবাংলা প্রোপার্টিজ লিমিটেড-এর চেয়ারম্যান। পাশাপাশি তিনি আরও কয়েকটি প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। এদিকে বিয়ে উপলক্ষে ডাকসুর সাধারণ সম্পাদক (জিএস) এস এম ফরহাদ সামাজিক মাধ্যমে শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, ‘বহুল প্রত্যাশিত প্রকল্পের চূড়ান্ত মুহূর্ত! আলহামদুলিল্লাহ, সাদিক ভাইয়ের বিয়ে সম্পন্ন হয়েছে। রাব্বুল আলামিন সাদিক কায়েমের দাম্পত্য জীবনে বারাকাহ দান করুন।

আপনার মতামত লিখুন

দৈনিক প্রিয় টাইমস

বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬

কাকে বিয়ে করলেন সাদিক কায়েম, জানা গেলো বিস্তারিত

প্রকাশের তারিখ : ১৩ মে ২০২৬

featured Image

সম্পাদক : মোহাম্মাদ আবু বকর সিদ্দিক
নির্বাহী সম্পাদক : নূর হাসান আকাশ
বার্তা সম্পাদক : মেহেদী হাসান তালুকদার
প্রকাশক : মোহাম্মাদ আমিনুল ইসলাম
সম্পাদক : মোহাম্মাদ আবু বকর সিদ্দিক, নির্বাহী সম্পাদক : নূর হাসান আকাশ , বার্তা সম্পাদক : মেহেদী হাসান তালুকদার , প্রকাশক : মোহাম্মাদ আমিনুল ইসলাম .. বার্তা বাণিজ্য কার্যালয় : ২১৭ ফকিরাপুল প্রথম লেন,আরামবাগ,মতিঝিল । ঢাকা-১০০০। যোগাযোগ: +8801744552281 ইমেইল : newspriyotimes@gmail.com