দৈনিক প্রিয় টাইমস

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ নিখোঁজ

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সাম্প্রতিক বিদেশ সফর ঘিরে রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা তৈরি হয়েছে।

গত ১৩ মে তিনি দেশ ছেড়েছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেলেও কোন দেশে গেছেন এবং সফরের উদ্দেশ্য কী, সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

মন্ত্রী হওয়ার পর বিভিন্ন সময়ে বিদেশ সফর করলেও এবার তার সফর নিয়ে কোনো সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকেও এ বিষয়ে আনুষ্ঠানিক প্রেস রিলিজ দেওয়া হয়নি। মন্ত্রীর দপ্তর ও ব্যক্তিগত কর্মকর্তাদের বক্তব্যেও দেখা গেছে ভিন্নতা।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক সূত্র জানায়, কেউ বলছেন চিকিৎসার জন্য তিনি সিঙ্গাপুরে গেছেন। আবার কেউ দাবি করছেন, ব্যক্তিগত ও পারিবারিক কারণে বর্তমানে তিনি যুক্তরাজ্যে অবস্থান করছেন এবং ১৮ মে দেশে ফেরার কথা রয়েছে। সরকারি নিয়ম অনুযায়ী মন্ত্রী-প্রতিমন্ত্রী ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিদেশ সফরের জন্য সরকারি আদেশ বা জিও প্রয়োজন হয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব (প্রশাসন-৬) মোহাম্মদ শরীফুল ইসলাম জানিয়েছেন, স্বরাষ্ট্রমন্ত্রীর সফরের জন্য জিও জারি করা হয়েছে। তার ভাষ্য অনুযায়ী, জিওতে পারিবারিক সফরে যুক্তরাজ্য ভ্রমণের বিষয় উল্লেখ রয়েছে। তবে এ বিষয়ে বিস্তারিত জানাতে অপারগতা প্রকাশ করেন তিনি। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বিশেষ পুলিশ সুপার (ইমিগ্রেশন) এটিএম শাহীন আহমেদ জানান, ১৩ মে সকালে স্বরাষ্ট্রমন্ত্রী দেশ ত্যাগ করেন। তবে তিনি কোন দেশে গেছেন বা সফরের কারণ সম্পর্কে তিনি অবগত নন বলে জানান। মন্ত্রীর ঘনিষ্ঠ এক কর্মকর্তা দাবি করেন, সালাহউদ্দিন আহমদ প্রথমে চিকিৎসার জন্য সিঙ্গাপুরে যান।

পরে সেখান থেকে তিনি লন্ডনে যান, যেখানে তার কন্যা বসবাস করেন। এদিকে একই সময়ে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন চিকিৎসার জন্য লন্ডনে অবস্থান করছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে রাষ্ট্রপতি ও স্বরাষ্ট্রমন্ত্রীর সম্ভাব্য বৈঠক নিয়ে বিভিন্ন আলোচনা দেখা গেলেও লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের এক কূটনীতিক এমন দাবি নাকচ করেছেন। তিনি জানান, রাষ্ট্রপতির সম্মানে একটি নৈশভোজ আয়োজন করা হয়েছিল, তবে সেখানে স্বরাষ্ট্রমন্ত্রী উপস্থিত ছিলেন না। একই সঙ্গে তিনি বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী লন্ডনে অবস্থান করছেন কি না, সে সম্পর্কেও হাইকমিশনের কাছে নিশ্চিত তথ্য নেই।

রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, লন্ডনে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে তার সাক্ষাৎ হয়নি। এ বিষয়ে সালাহউদ্দিন আহমদের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।

 সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন সোমবার (১৮ মে) দেশে ফিরবেন। তবে রাষ্ট্রপতি ও স্বরাষ্ট্রমন্ত্রীর একই ফ্লাইটে ফেরার সম্ভাবনা নেই। তথ্য সূত্র: টাইমস অব বাংলাদেশ

আপনার মতামত লিখুন

দৈনিক প্রিয় টাইমস

মঙ্গলবার, ১৯ মে ২০২৬

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ নিখোঁজ

প্রকাশের তারিখ : ১৮ মে ২০২৬

featured Image

সম্পাদক : মোহাম্মাদ আবু বকর সিদ্দিক
নির্বাহী সম্পাদক : নূর হাসান আকাশ
বার্তা সম্পাদক : মেহেদী হাসান তালুকদার
প্রকাশক : মোহাম্মাদ আমিনুল ইসলাম
সম্পাদক : মোহাম্মাদ আবু বকর সিদ্দিক, নির্বাহী সম্পাদক : নূর হাসান আকাশ , বার্তা সম্পাদক : মেহেদী হাসান তালুকদার , প্রকাশক : মোহাম্মাদ আমিনুল ইসলাম .. বার্তা বাণিজ্য কার্যালয় : ২১৭ ফকিরাপুল প্রথম লেন,আরামবাগ,মতিঝিল । ঢাকা-১০০০। যোগাযোগ: +8801744552281 ইমেইল : newspriyotimes@gmail.com