দৈনিক প্রিয় টাইমস

হাজিরা দিতে গিয়ে কারাগারে হাসনাত

হাজিরা দিতে গিয়ে কারাগারে হাসনাত
সংগৃহীত

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সরকারের সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের ব্যক্তিগত সহকারী (এপিএস) ও শান্তিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসনাত হোসাইনকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

বুধবার (১০ জুন) দ্রুত বিচার আইনে দায়ের করা একটি মামলার আসামি হিসেবে আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন তিনি। শুনানি শেষে আদালতের বিচারক নুরুল হক তার জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মামলা সূত্রে জানা গেছে, সুনামগঞ্জ পৌর শহরে ২০২৪ সালের ৪ আগস্ট ছাত্র–জনতার আন্দোলনের সময় আন্দোলনকারীদের ওপর হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় আহত জহুর আহমদ নামের এক ব্যক্তির ভাই দোয়ারাবাজার উপজেলার বাসিন্দা হাফিজ আহমদ বাদী হয়ে ২ সেপ্টেম্বর সদর মডেল থানায় দ্রুত বিচার আইনে একটি মামলা করেন। মামলায় এম এ মান্নানসহ ৯৯ জনকে আসামি করা হয়। মামলায় জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুল হুদাকে প্রধান আসামি করা হয়।

 এই মামলার আসামি হাসনাত হোসাইন। এ মামলায় এম এ মান্নানও গ্রেপ্তার হয়ে কারাগারে ছিলেন। তিনি বর্তমানে জামিনে।

আপনার মতামত লিখুন

দৈনিক প্রিয় টাইমস

শুক্রবার, ১২ জুন ২০২৬

হাজিরা দিতে গিয়ে কারাগারে হাসনাত

প্রকাশের তারিখ : ১১ জুন ২০২৬

featured Image

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সরকারের সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের ব্যক্তিগত সহকারী (এপিএস) ও শান্তিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসনাত হোসাইনকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

বুধবার (১০ জুন) দ্রুত বিচার আইনে দায়ের করা একটি মামলার আসামি হিসেবে আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন তিনি। শুনানি শেষে আদালতের বিচারক নুরুল হক তার জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মামলা সূত্রে জানা গেছে, সুনামগঞ্জ পৌর শহরে ২০২৪ সালের ৪ আগস্ট ছাত্র–জনতার আন্দোলনের সময় আন্দোলনকারীদের ওপর হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় আহত জহুর আহমদ নামের এক ব্যক্তির ভাই দোয়ারাবাজার উপজেলার বাসিন্দা হাফিজ আহমদ বাদী হয়ে ২ সেপ্টেম্বর সদর মডেল থানায় দ্রুত বিচার আইনে একটি মামলা করেন। মামলায় এম এ মান্নানসহ ৯৯ জনকে আসামি করা হয়। মামলায় জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুল হুদাকে প্রধান আসামি করা হয়।

 এই মামলার আসামি হাসনাত হোসাইন। এ মামলায় এম এ মান্নানও গ্রেপ্তার হয়ে কারাগারে ছিলেন। তিনি বর্তমানে জামিনে।

দৈনিক প্রিয় টাইমস

সম্পাদক : মোহাম্মাদ আবু বকর সিদ্দিক
নির্বাহী সম্পাদক : নূর হাসান আকাশ
বার্তা সম্পাদক : মেহেদী হাসান তালুকদার
প্রকাশক : মোহাম্মাদ আমিনুল ইসলাম
সম্পাদক : মোহাম্মাদ আবু বকর সিদ্দিক, নির্বাহী সম্পাদক : নূর হাসান আকাশ , বার্তা সম্পাদক : মেহেদী হাসান তালুকদার , প্রকাশক : মোহাম্মাদ আমিনুল ইসলাম .. বার্তা বাণিজ্য কার্যালয় : ২১৭ ফকিরাপুল প্রথম লেন,আরামবাগ,মতিঝিল । ঢাকা-১০০০। যোগাযোগ: +8801744552281 ইমেইল : newspriyotimes@gmail.com