দৈনিক প্রিয় টাইমস

পে-স্কেলের চূড়ান্ত প্রস্তাব উঠছে মন্ত্রিসভায়, সর্বোচ্চ-সর্বনিম্ন বেতনে বড় পরিবর্তন

সংগৃহীত

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বহুল প্রতীক্ষিত নবম জাতীয় পে-স্কেলের চূড়ান্ত প্রস্তাব আগামী দুই সপ্তাহের মধ্যে মন্ত্রিসভায় উপস্থাপন করা হতে পারে। মন্ত্রিসভার অনুমোদনের পর সরকার এ বিষয়ে গেজেট প্রকাশ করবে। একই সঙ্গে সর্বোচ্চ ও সর্বনিম্ন মূল বেতন, বেতন অনুপাত, বার্ষিক ইনক্রিমেন্ট এবং বিভিন্ন ভাতা কাঠামোয় পরিবর্তনের বিষয়ও চূড়ান্ত হচ্ছে। অর্থ বিভাগের একটি সূত্র জানিয়েছে, আগামী আগস্ট মাসে নতুন পে-স্কেলের গেজেট প্রকাশ হতে পারে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, জাতীয় বেতন কমিশনের সুপারিশ পর্যালোচনা করে সচিব কমিটি কয়েকটি বিষয়ে সংশোধনের প্রস্তাব দিয়েছে। কমিশন প্রথম গ্রেডের মূল বেতন ১ লাখ ৬০ হাজার টাকা এবং ২০তম গ্রেডের মূল বেতন ২০ হাজার টাকা নির্ধারণের সুপারিশ করলেও সচিব কমিটি সর্বোচ্চ মূল বেতন ১ লাখ ৫০ হাজার টাকা নির্ধারণের বিষয়টি বিবেচনা করছে। পাশাপাশি সর্বনিম্ন মূল বেতনও কিছুটা কমানোর আলোচনা রয়েছে।

নবম পে স্কেল: শতভাগ মূল বেতনসহ সরকারের কাছে দুই প্রস্তাব এ ছাড়া সর্বোচ্চ ও সর্বনিম্ন বেতনের অনুপাতেও পরিবর্তনের প্রস্তাব এসেছে। বেতন কমিশন যেখানে ১:৮ অনুপাতের সুপারিশ করেছে, সেখানে সচিব কমিটি তা কমিয়ে ১:৭ দশমিক ৫ করার পক্ষে মত দিয়েছে। বর্তমানে এই অনুপাত রয়েছে ১:৯ দশমিক ৪। এইচএসসির স্থগিত হওয়া পরীক্ষার সম্ভাব্য সময় প্রকাশ সূত্র বলছে, নতুন মূল বেতন ২০২৬ সালের ১ জুলাই থেকে কার্যকর করার পরিকল্পনা রয়েছে। তবে বাড়িভাড়া, চিকিৎসা, যাতায়াতসহ বিভিন্ন ভাতা ২০২৭ সালের ১ জুলাই থেকে কার্যকর করার বিষয়ে আলোচনা চলছে।

অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, নতুন বেতন কাঠামোতে শুধু মূল বেতন নয়, বার্ষিক ইনক্রিমেন্ট ও বিভিন্ন ভাতাতেও আসছে উল্লেখযোগ্য পরিবর্তন। ইনক্রিমেন্টে গ্রেডভিত্তিক নতুন কাঠামো বর্তমানে সব গ্রেডে ৫ শতাংশ হারে বার্ষিক ইনক্রিমেন্ট কার্যকর থাকলেও নতুন পে-স্কেলের খসড়ায় এতে বড় ধরনের ভিন্নতা আনা হয়েছে।

 প্রস্তাব অনুযায়ী-

ষষ্ঠ থেকে ২০তম গ্রেড: ৫ শতাংশ ইনক্রিমেন্ট বহাল থাকবে।

 পঞ্চম গ্রেড: ৪ শতাংশ।

 তৃতীয় ও চতুর্থ গ্রেড: ৩ দশমিক ৫ শতাংশ।

 দ্বিতীয় গ্রেড: ২ দশমিক ৭৫ শতাংশ।

প্রথম গ্রেড: আলাদাভাবে নির্ধারণ করা হবে।

 অর্থ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্র বলছে, এই কাঠামোর পেছনে রয়েছে জনমত জরিপের ফলাফল। জরিপে অংশগ্রহণকারীদের প্রায় ৭৯ দশমিক ৫ শতাংশই নিম্ন গ্রেডের কর্মচারীদের জন্য তুলনামূলক বেশি বেতন বৃদ্ধির পক্ষে মত দিয়েছেন। ভাতা কাঠামোয় পরিবর্তন নতুন পে-স্কেলে ভাতার ক্ষেত্রেও কমিশনের সুপারিশ আংশিকভাবে সংশোধন করা হয়েছে।

 প্রস্তাব অনুযায়ী- চিকিৎসা ভাতা: ৫ হাজার টাকার পরিবর্তে ৩ হাজার টাকা।

 শিক্ষা ভাতা: ২ হাজার টাকার পরিবর্তে ১ হাজার ৫০০ টাকা। এদিকে নতুন পে-স্কেলে নিম্ন গ্রেডের কর্মচারীদের তুলনামূলক বেশি সুবিধা দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে।

যাতায়াত ভাতা, টিফিন ভাতা, ধোলাই ভাতা ও ঝুঁকিভাতার মতো সুবিধাগুলোতে বেশি গুরুত্ব দেওয়া হতে পারে। অর্থ বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, কমিশনের সুপারিশে কিছু পরিবর্তন এলেও বর্তমান কাঠামোর তুলনায় নতুন বেতন ও ভাতার পরিমাণ উল্লেখযোগ্যভাবে বাড়বে। প্রথম ধাপে মূল বেতন কার্যকর করা হবে এবং পরবর্তী ধাপে অন্যান্য ভাতা বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে।

 অন্যদিকে বার্ষিক ইনক্রিমেন্ট ব্যবস্থাতেও পরিবর্তন আনার আলোচনা চলছে। বর্তমানের মতো সব গ্রেডে সমান হারে ইনক্রিমেন্ট না দিয়ে গ্রেডভেদে ভিন্ন হারে বেতন বৃদ্ধির প্রস্তাব বিবেচনা করা হচ্ছে। তবে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, এসব বিষয় এখনো চূড়ান্ত হয়নি। সচিব কমিটির সুপারিশ মন্ত্রিসভায় অনুমোদনের পর গেজেট প্রকাশের মাধ্যমেই নতুন পে-স্কেলের চূড়ান্ত কাঠামো ও বাস্তবায়নের সময়সূচি নির্ধারণ হবে।

আপনার মতামত লিখুন

দৈনিক প্রিয় টাইমস

বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬

পে-স্কেলের চূড়ান্ত প্রস্তাব উঠছে মন্ত্রিসভায়, সর্বোচ্চ-সর্বনিম্ন বেতনে বড় পরিবর্তন

প্রকাশের তারিখ : ০৮ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক : মোহাম্মাদ আবু বকর সিদ্দিক
নির্বাহী সম্পাদক : নূর হাসান আকাশ
বার্তা সম্পাদক : মেহেদী হাসান তালুকদার
প্রকাশক : মোহাম্মাদ আমিনুল ইসলাম
সম্পাদক : মোহাম্মাদ আবু বকর সিদ্দিক, নির্বাহী সম্পাদক : নূর হাসান আকাশ , বার্তা সম্পাদক : মেহেদী হাসান তালুকদার , প্রকাশক : মোহাম্মাদ আমিনুল ইসলাম .. বার্তা বাণিজ্য কার্যালয় : ২১৭ ফকিরাপুল প্রথম লেন,আরামবাগ,মতিঝিল । ঢাকা-১০০০। যোগাযোগ: +8801744552281 ইমেইল : newspriyotimes@gmail.com