দৈনিক প্রিয় টাইমস

ইসকনের সহায়তায় ২৩ জুনে আওয়ামীলীগের ভয়াবহ নাশকতার তথ্য ফাঁস

আওয়ামী লীগের এই নাশকতার সমান্তরালে হঠাৎ করেই দেশের ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি বিনষ্ট করতে দৃশ্যপটে হাজির করা হয়েছে গাইবান্ধার পলাশবাড়ীতে রামমন্দির ইস্যু।

 শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে একটি অতি ক্ষুদ্র গোষ্ঠী এই স্পর্শকাতর ইস্যুটি নিয়ে মাঠ গরম করার অপচেষ্টা শুরু করে। জানা গেছে, বাংলাদেশের মূলধারার এবং শান্তিপ্রিয় সনাতন ধর্মাবলম্বী বা হিন্দু সম্প্রদায়ের সঙ্গে এই উগ্রবাদী গোষ্ঠীর কোনো ন্যূনতম সম্পর্ক বা যোগসূত্র নেই।

মূলত এই গোষ্ঠীর নেপথ্যে আন্তর্জাতিকভাবে নানা সময়ে বিতর্কিত সংগঠন ইসকন (ISKCON)-এর একটি প্রচ্ছন্ন ও গভীর কালোছায়া কাজ করছে।

গোয়েন্দারা তথ্য পেয়েছেন যে, শনিবার রাজধানীর বিভিন্ন পয়েন্টে সমাবেশ ও মানববন্ধনের নামে রাজপথ দখলের যে কর্মসূচি এই গোষ্ঠীটি হাতে নিয়েছে, তা মূলত ২৩ জুনের আওয়ামী নাশকতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ একটি চক্রান্ত।

একদিকে নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের ঝটিকা মিছিল ও বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, অন্যদিকে রামমন্দিরের ধুয়া তুলে রাজপথে বিশৃঙ্খলা সৃষ্টি—এই দ্বিমুখী চাপের মাধ্যমে মূলত বর্তমান সরকারকে বেকায়দায় ফেলার এক প্রকাশ্য ও অভ্যন্তরীণ যৌথ চক্রান্ত চলছে বলে মনে করছে গোয়েন্দা সংস্থাগুলো। পদস্থ দায়িত্বশীল কর্মকর্তারা বলছেন, পলাতক ফ্যাসিবাদের দোসররা রাজনৈতিকভাবে সম্পূর্ণ দেউলিয়া হয়ে এখন উগ্র ধর্মীয় কার্ড কিংবা চোরাগোপ্তা নাশকতার পথ বেছে নিয়েছে।

এটি তাদের অস্তিত্ব টিকিয়ে রাখার শেষ মরিয়া চেষ্টা মাত্র। তবে গত আগস্টের গণঅভ্যুত্থানের চেতনায় বলীয়ান ছাত্র-জনতা এবং আইনশৃঙ্খলা বাহিনী যেভাবে সমন্বিতভাবে মাঠপর্যায়ে কড়া নজরদারি ও প্রতিরোধের প্রস্তুতি অব্যাহত রেখেছে, তাতে এই অশুভ নীলনকশা চূড়ান্তভাবে ভেস্তে যেতে বাধ্য। এ বিষয়ে তারা সরকারের কাছে মূল্যায়ন তুলে ধরছেন বলে জানা গেছে।

 পুলিশের সতর্ক অবস্থান ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এসএন নজরুল ইসলাম জানিয়েছেন, ২৩ জুনকে কেন্দ্র করে কোনো ধরনের বিশৃঙ্খলার সুযোগ দেওয়া হবে না। রাজধানীর প্রতিটি প্রবেশমুখে তল্লাশি চৌকি এবং স্পর্শকাতর স্থানে অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হয়েছে। কোনো নিষিদ্ধ সংগঠন যেন রাজপথে নামার দুঃসাহস দেখাতে না পারে, সে ব্যাপারে শূন্যসহনশীলতা (জিরো টলারেন্স) নীতি গ্রহণ করা হয়েছে। পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক (এআইজি-মিডিয়া) এএইচএম শাহাদাত হোসেন বলেন, জনজীবনে নিরাপত্তা বিধানে পুলিশ সতর্ক রয়েছে। সব ধরনের বেআইনি কর্মকাণ্ড মোকাবিলায় সজাগ রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

আপনার মতামত লিখুন

দৈনিক প্রিয় টাইমস

শনিবার, ২০ জুন ২০২৬

ইসকনের সহায়তায় ২৩ জুনে আওয়ামীলীগের ভয়াবহ নাশকতার তথ্য ফাঁস

প্রকাশের তারিখ : ২০ জুন ২০২৬

featured Image

সম্পাদক : মোহাম্মাদ আবু বকর সিদ্দিক
নির্বাহী সম্পাদক : নূর হাসান আকাশ
বার্তা সম্পাদক : মেহেদী হাসান তালুকদার
প্রকাশক : মোহাম্মাদ আমিনুল ইসলাম
সম্পাদক : মোহাম্মাদ আবু বকর সিদ্দিক, নির্বাহী সম্পাদক : নূর হাসান আকাশ , বার্তা সম্পাদক : মেহেদী হাসান তালুকদার , প্রকাশক : মোহাম্মাদ আমিনুল ইসলাম .. বার্তা বাণিজ্য কার্যালয় : ২১৭ ফকিরাপুল প্রথম লেন,আরামবাগ,মতিঝিল । ঢাকা-১০০০। যোগাযোগ: +8801744552281 ইমেইল : newspriyotimes@gmail.com