দৈনিক প্রিয় টাইমস

সাদিক কায়েমসহ ছাত্রশিবির থেকে বিদায় নিলেন যারা,দেখে নিন তালিকা

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির থেকে বিদায় (সাংগঠনিক ছুটি) নিয়েছেন সাদিক কায়েমসহ ৯ জন সম্পাদক। সোমবার (১৩ জুলাই) বিকেলে ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার সভাপতি এস এম ফরহাদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের বর্তমান সেশনের ষান্মাসিকে সাদিক কায়েমসহ বেশ কয়েকজন সম্পাদকের সাংগঠনিক ছুটি হয়েছে। তারা হলেন- কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক সাদিক কায়েম, কেন্দ্রীয় মিডিয়া সম্পাদক মুতাসিম বিল্লাহ শাহেদী, কেন্দ্রীয় এইচআরডি সম্পাদক শরীফ মাহমুদ, কেন্দ্রীয় ছাত্র অধিকার সম্পাদক মুহিবুর রহমান মুহিব, কেন্দ্রীয় প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট সম্পাদক রিয়াজুল ইসলাম, কেন্দ্রীয় ব্যবসায় শিক্ষা সম্পাদক নুরুল হুদা, কেন্দ্রীয় পাঠাগার সম্পাদক আরাফাত হোসেন মিলন, কেন্দ্রীয় বিতর্ক সম্পাদক হাবিবুর রহমান আরমান এবং কেন্দ্রীয় দাওয়াহ সম্পাদক শাহীন আহমেদ। এর আগে প্রায় ২ মাস আগে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে সাদিক কায়েমের নাম ঘোষণা করা হয়।

 গত ১ মে রাজধানীর কাকরাইলের ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (আইডিইবি) কাউন্সিল হলে আয়োজিত থানা ও বিভাগীয় দায়িত্বশীল সম্মেলনে এই ঘোষণা দেয়া হয়। এরপর ছাত্রশিবিরের পক্ষ থেকে জানানো হয়, ছাত্রশিবিরের পদে থেকে কোনো রাজনৈতিক দলের পক্ষে নির্বাচনের সুযোগ নেই। ছাত্রশিবির থেকে বিদায় নিলেন সাদিক কায়েম উল্লেখ্য, সাদিক কায়েম জুলাই গণঅভ্যুত্থানের পর ২০২৪ সালের ২১ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা শিবিরের সভাপতি হিসেবে প্রথম প্রকাশ্যে আসেন। ২০১৬ সালে ঢাবিতে ভর্তি হওয়ার আগে তিনি চট্টগ্রামে প্রকাশ্যে ছাত্রশিবিরের আওয়ামী সরকারবিরোধী আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন।

এছাড়া একই বছরের জানুয়ারি থেকে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। তার আগে ২০২৫-২০২৬ মেয়াদে সংগঠনটির কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

আপনার মতামত লিখুন

দৈনিক প্রিয় টাইমস

মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

সাদিক কায়েমসহ ছাত্রশিবির থেকে বিদায় নিলেন যারা,দেখে নিন তালিকা

প্রকাশের তারিখ : ১৩ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক : মোহাম্মাদ আবু বকর সিদ্দিক
নির্বাহী সম্পাদক : নূর হাসান আকাশ
বার্তা সম্পাদক : মেহেদী হাসান তালুকদার
প্রকাশক : মোহাম্মাদ আমিনুল ইসলাম
সম্পাদক : মোহাম্মাদ আবু বকর সিদ্দিক, নির্বাহী সম্পাদক : নূর হাসান আকাশ , বার্তা সম্পাদক : মেহেদী হাসান তালুকদার , প্রকাশক : মোহাম্মাদ আমিনুল ইসলাম .. বার্তা বাণিজ্য কার্যালয় : ২১৭ ফকিরাপুল প্রথম লেন,আরামবাগ,মতিঝিল । ঢাকা-১০০০। যোগাযোগ: +8801744552281 ইমেইল : newspriyotimes@gmail.com