দৈনিক প্রিয় টাইমস

গুলশান থেকে আ.লীগ নেতা মুরাদ গ্রেপ্তার

গুলশান থেকে আ.লীগ নেতা মুরাদ গ্রেপ্তার

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের রাজধানীর গুলশানের বাসা থেকে আওয়ামী লীগ নেতা বোরহান উদ্দিন চৌধুরী মুরাদকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (৯ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে গুলশান-২ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানা গেছে।

বোরহান উদ্দিন চৌধুরী মুরাদ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও চট্টগ্রাম-১৩ আসনের সাবেক সংসদ সদস্য আখতারুজ্জামান চৌধুরী বাবুর ব্যক্তিগত সহকারী ছিলেন। তিনি আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। পুলিশ সূত্রে জানা যায়, মুরাদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, অপহরণ, মুক্তিপণ আদায় এবং নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে একাধিক মামলা রয়েছে। ২০২৪ সালের অক্টোবরে চট্টগ্রামের আনোয়ারা থানায় সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ ও তার সহযোগীদের বিরুদ্ধে একটি মামলা করা হয়। ওই মামলায় মুরাদকে অন্যতম আসামি করা হয়েছে। মামলার অভিযোগে বলা হয়, সাবেক মন্ত্রীর নির্দেশনায় আসামিরা এক ব্যক্তিকে তুলে নিয়ে যান। পরে তাকে অজ্ঞাত স্থানে আটকে রেখে নির্যাতন করা হয় এবং তার পরিবারের কাছ থেকে ১০ লাখ টাকা মুক্তিপণ আদায় করা হয়।

 এ ছাড়া ২০২৫ সালের অক্টোবরে আনোয়ারা উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের একটি মিছিল অনুষ্ঠিত হয়। ওই ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা ১৩৮ জনের মামলায়ও বোরহান উদ্দিন চৌধুরী মুরাদকে আসামি করা হয়। ওই মামলায় সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এবং সাবেক অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খানও আসামি রয়েছেন। আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জোনায়েত চৌধুরী বলেন, বোরহান উদ্দিন চৌধুরী মুরাদকে গ্রেপ্তারের কথা তিনি শুনেছেন। আনোয়ারা থানায় তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এসব মামলায় তাকে শ্যোন অ্যারেস্ট দেখানো হবে।

আপনার মতামত লিখুন

দৈনিক প্রিয় টাইমস

বুধবার, ১২ আগস্ট ২০২৬

গুলশান থেকে আ.লীগ নেতা মুরাদ গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ১২ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক : মোহাম্মাদ আবু বকর সিদ্দিক
নির্বাহী সম্পাদক : নূর হাসান আকাশ
বার্তা সম্পাদক : মেহেদী হাসান তালুকদার
প্রকাশক : মোহাম্মাদ আমিনুল ইসলাম
সম্পাদক : মোহাম্মাদ আবু বকর সিদ্দিক, নির্বাহী সম্পাদক : নূর হাসান আকাশ , বার্তা সম্পাদক : মেহেদী হাসান তালুকদার , প্রকাশক : মোহাম্মাদ আমিনুল ইসলাম .. বার্তা বাণিজ্য কার্যালয় : ২১৭ ফকিরাপুল প্রথম লেন,আরামবাগ,মতিঝিল । ঢাকা-১০০০। যোগাযোগ: +8801744552281 ইমেইল : newspriyotimes@gmail.com