স্যোশাল মিডিয়ায় ভাইরাল হওয়া ৯ বিয়ে ও পরকীয়ার অভিযোগের বিষয়ে অবশেষে মুখ খুলেছেন ইসলামি বক্তা হাবিবুর রহমান মিছবাহ। ২২ আগস্ট রাতে ফেসবুক পেজে এ বিষয়ে একটি পোস্ট দিয়ে নিজেকে নির্দোষ দাবি করেন।
তার পোস্টটি পাঠকের জন্য হুবহু তুলে ধরা হলো- ‘মুবাহালা: (সত্য-মিথ্যার চূড়ান্ত ফয়সালায় অভিশাপের শপথ) পবিত্র কুরআনে ঘোষিত লানতের শপথ। এ বিষয়ে এটিই আমার শেষ পোস্ট। আমি আল্লাহকে সাক্ষী রেখে ঘোষণা করছি— • আমার ৯ বিয়ের তথ্য মিথ্যা।
• নাঈমা জান্নাত পঞ্চম নন; তিনি আমার বর্তমান দ্বিতীয় স্ত্রী। আমাকে পাঠানো তার উকিল নোটিশেও নিজেকে তিনি দ্বিতীয় স্ত্রী হিসেবে দাবি করেছেন।
• বিয়ের কাবিন এবং রেজিস্ট্রি আছে।
• আমার ঘরে স্ত্রী-সন্তান রয়েছে— এটি জেনেই তিনি স্ত্রী হিসেবে আমার ঘরে এসেছেন।
• আমি কোনো পরকীয়া সম্পর্কে জড়িত নই। •
আমি নাঈমা জান্নাতের কাছে কোনো যৌতুক দাবি করিনি। এখন আমি মুবাহালার ঘোষণা করছি। হে আল্লাহ! উপরোক্ত বক্তব্যগুলোতে আমি যদি সত্যবাদী হয়ে থাকি এবং আমার বিরুদ্ধে প্রচারিত অভিযোগগুলো মিথ্যা হয়ে থাকে, তাহলে আপনি আমার ওপর কোনো লানত নাজিল করবেন না; বরং যে বা যারা জেনে-শুনে এসব মিথ্যা অভিযোগ করছে, তার ওপর আপনার লানত নাজিল করুন।
আর আমি যদি উপরোক্ত বক্তব্যে মিথ্যাবাদী হয়ে থাকি, তাহলে আমার ওপরই আল্লাহর লানত নেমে আসুক। আমি আল্লাহর ফয়সালার ওপর সন্তুষ্ট। যারা আমার বিরুদ্ধে এসব অভিযোগকে সত্য মনে করেন, কিংবা নাঈমা জান্নাত নিজে যদি মনে করেন আমার বক্তব্য মিথ্যা— তারা চাইলে আল্লাহর সামনে একইভাবে মুবাহালায় অংশ নিতে পারেন।
এ বিষয়ে আমার আর কোনো বক্তব্য নেই। এরপরও কেউ তোহমত কিংবা সম্মানহানির উদ্দেশ্যে সমালোচনা করলে তার আমলনামা তিনিই বুঝবেন। ফয়সালা মানুষের হাতে নয়, মহান দয়াময় আল্লাহর হাতে ছেড়ে দিলাম। উল্লেখ্য: যেহেতু আদালতে মামলা করেছে, মামলার ব্যাপারে আইনি জবাব দিতে প্রস্তুত আছি ইনশাআল্লাহ।’
_1.png)
সোমবার, ২৪ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন