দৈনিক প্রিয় টাইমস

মক্কায় ক্ষমতাসীন দলের নেতাদের হোটেল কেনার হিড়িক: আসিফ মাহমুদ

মক্কায় ক্ষমতাসীন দলের নেতাদের হোটেল কেনার অভিযোগ তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও আন্তর্জাতিক সম্পর্ক এবং ডায়াস্পোরা বিষয়ক উপ-কমিটির প্রধান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

সোমবার (২৪ আগস্ট) দুপুর ২টা ৫৮ মিনিটে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন। পোস্টে আসিফ মাহমুদ লেখেন, ‘সদ্য ক্ষমতায় আসা একটি দলের নেতাদের মক্কায় হোটেল কেনার হিড়িক পড়ে গেছে।’

 তিনি আরও দাবি করেন, বিশ্বের বিভিন্ন দেশে গেলেও এমন নানা গল্প শোনা যায় এবং সংশ্লিষ্ট কমিউনিটির কাছে এসব বিষয় গোপন নয়। তবে এ নিয়ে প্রকাশ্যে কথা বলার মতো পরিস্থিতি নেই বলেও মন্তব্য করেন তিনি।

 নিজের ওমরাহ পালনের প্রসঙ্গ তুলে এনসিপির এই নেতা বলেন, অনেক আগে থেকেই তাঁর ওমরাহ পালনের ইচ্ছা ছিল। একই সঙ্গে মক্কা ও মদিনা দেখারও দীর্ঘদিনের আগ্রহ ছিল তাঁর। তবে সময়ের অভাবে এতদিন তা সম্ভব হয়নি।

 আসিফ মাহমুদ বলেন, ওমরাহ পালনের সিদ্ধান্ত নিয়ে সমালোচনাকে কেউ কেউ ধর্ম অবমাননা ও হয়রানির পর্যায়ে নিয়ে গেছেন। তিনি জানান, ওমরাহ পালনের খরচ বা প্যাকেজের বিষয়টি গোপন কিছু নয়। গত ছয় মাস ধরে একাধিক এজেন্সি ও পরিচিতজন তাঁকে ওমরাহ পালনে যাওয়ার জন্য অনুরোধ করে আসছিলেন এবং তাঁরাই সফরের বিভিন্ন ব্যবস্থা করেছেন।

আসিফ মাহমুদের ভাষ্য অনুযায়ী, তারেক এ আদেল, সানাউল্লাহসহ প্রায় ১০ জনের একটি দল নিয়ে তিনি সৌদি আরব সফরে গেছেন। তিনি আরও জানান, তাঁদের সফরের কথা জানার পর ডায়াস্পোরা সদস্য ও বিভিন্ন হজ এজেন্সির পক্ষ থেকেও আরও কয়েকটি প্রস্তাব এসেছে।

অন্তত ৭-৮টি পক্ষ তাঁদের সফরের খরচ বহন বা স্পন্সর করতে আগ্রহ প্রকাশ করেছে বলে দাবি করেন তিনি। এ বিষয়ে তিনি বলেন, অনেকেই তাঁদের পছন্দ ও স্নেহ করেন।

তাঁদের এই ভালোবাসার জন্য কৃতজ্ঞতাও প্রকাশ করেন এনসিপির এই নেতা। তবে মক্কায় হোটেল কেনার বিষয়ে তাঁর করা অভিযোগের পক্ষে পোস্টে কোনো নির্দিষ্ট ব্যক্তি, হোটেল বা নথিপত্রের তথ্য দেননি আসিফ মাহমুদ।

আপনার মতামত লিখুন

দৈনিক প্রিয় টাইমস

মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

মক্কায় ক্ষমতাসীন দলের নেতাদের হোটেল কেনার হিড়িক: আসিফ মাহমুদ

প্রকাশের তারিখ : ২৪ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক : মোহাম্মাদ আবু বকর সিদ্দিক
নির্বাহী সম্পাদক : নূর হাসান আকাশ
বার্তা সম্পাদক : মেহেদী হাসান তালুকদার
প্রকাশক : মোহাম্মাদ আমিনুল ইসলাম
সম্পাদক : মোহাম্মাদ আবু বকর সিদ্দিক, নির্বাহী সম্পাদক : নূর হাসান আকাশ , বার্তা সম্পাদক : মেহেদী হাসান তালুকদার , প্রকাশক : মোহাম্মাদ আমিনুল ইসলাম .. বার্তা বাণিজ্য কার্যালয় : ২১৭ ফকিরাপুল প্রথম লেন,আরামবাগ,মতিঝিল । ঢাকা-১০০০। যোগাযোগ: +8801744552281 ইমেইল : newspriyotimes@gmail.com