দৈনিক প্রিয় টাইমস

নতুন দায়িত্ব পেলেন মীর শাহে আলম, প্রজ্ঞাপন জারি

দেশব্যাপী সার উত্তোলন, সুষ্ঠু বিতরণ এবং সার-ডিলার নিয়োগ কার্যক্রমে কৃষি মন্ত্রণালয়কে সহযোগিতা ও সমন্বয়ের জন্য গঠিত নতুন মন্ত্রিসভা কমিটিতে সদস্য করা হয়েছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলমকে।

 মঙ্গলবার (২৫ আগস্ট) মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেন।

কমিটির অপর সদস্য হলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী আসাদুল হাবিব দুলু। প্রজ্ঞাপনে কমিটির কার্যপরিধি সম্পর্কে বলা হয়েছে, দেশব্যাপী সার উত্তোলন, বিতরণ এবং সার-ডিলার নিয়োগসংক্রান্ত কার্যক্রম পর্যবেক্ষণ করে কৃষি মন্ত্রণালয়কে প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হবে।

নতুন কমিটিতে সদস্য হিসেবে দায়িত্ব পাওয়ায় মীর শাহে আলমকে সংশ্লিষ্টরা অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। কৃষকের স্বার্থ রক্ষা, সারের সহজলভ্যতা নিশ্চিত করা এবং সার বিতরণ ও ডিলার নিয়োগে স্বচ্ছতা ও শৃঙ্খলা বজায় রাখতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আশা করা হচ্ছে।

কৃষি উৎপাদনের অন্যতম প্রধান উপকরণ সার। এর সরবরাহ ও বিতরণ ব্যবস্থায় অনিয়ম হলে সরাসরি প্রভাব পড়ে কৃষকের উৎপাদন ব্যয় এবং ফসল উৎপাদনে।

 এ কারণে সার উত্তোলন, বিতরণ ও ডিলার নিয়োগ কার্যক্রম তদারকিতে গঠিত নতুন কমিটির ভূমিকা গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

আপনার মতামত লিখুন

দৈনিক প্রিয় টাইমস

বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬

নতুন দায়িত্ব পেলেন মীর শাহে আলম, প্রজ্ঞাপন জারি

প্রকাশের তারিখ : ২৬ আগস্ট ২০২৬

featured Image

দেশব্যাপী সার উত্তোলন, সুষ্ঠু বিতরণ এবং সার-ডিলার নিয়োগ কার্যক্রমে কৃষি মন্ত্রণালয়কে সহযোগিতা ও সমন্বয়ের জন্য গঠিত নতুন মন্ত্রিসভা কমিটিতে সদস্য করা হয়েছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলমকে।

 মঙ্গলবার (২৫ আগস্ট) মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেন।

কমিটির অপর সদস্য হলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী আসাদুল হাবিব দুলু। প্রজ্ঞাপনে কমিটির কার্যপরিধি সম্পর্কে বলা হয়েছে, দেশব্যাপী সার উত্তোলন, বিতরণ এবং সার-ডিলার নিয়োগসংক্রান্ত কার্যক্রম পর্যবেক্ষণ করে কৃষি মন্ত্রণালয়কে প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হবে।

নতুন কমিটিতে সদস্য হিসেবে দায়িত্ব পাওয়ায় মীর শাহে আলমকে সংশ্লিষ্টরা অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। কৃষকের স্বার্থ রক্ষা, সারের সহজলভ্যতা নিশ্চিত করা এবং সার বিতরণ ও ডিলার নিয়োগে স্বচ্ছতা ও শৃঙ্খলা বজায় রাখতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আশা করা হচ্ছে।

কৃষি উৎপাদনের অন্যতম প্রধান উপকরণ সার। এর সরবরাহ ও বিতরণ ব্যবস্থায় অনিয়ম হলে সরাসরি প্রভাব পড়ে কৃষকের উৎপাদন ব্যয় এবং ফসল উৎপাদনে।

 এ কারণে সার উত্তোলন, বিতরণ ও ডিলার নিয়োগ কার্যক্রম তদারকিতে গঠিত নতুন কমিটির ভূমিকা গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

দৈনিক প্রিয় টাইমস

সম্পাদক : মোহাম্মাদ আবু বকর সিদ্দিক
নির্বাহী সম্পাদক : নূর হাসান আকাশ
বার্তা সম্পাদক : মেহেদী হাসান তালুকদার
প্রকাশক : মোহাম্মাদ আমিনুল ইসলাম
সম্পাদক : মোহাম্মাদ আবু বকর সিদ্দিক, নির্বাহী সম্পাদক : নূর হাসান আকাশ , বার্তা সম্পাদক : মেহেদী হাসান তালুকদার , প্রকাশক : মোহাম্মাদ আমিনুল ইসলাম .. বার্তা বাণিজ্য কার্যালয় : ২১৭ ফকিরাপুল প্রথম লেন,আরামবাগ,মতিঝিল । ঢাকা-১০০০। যোগাযোগ: +8801744552281 ইমেইল : newspriyotimes@gmail.com