দৈনিক প্রিয় টাইমস

ট্রাম্প-প্রধানমন্ত্রী বৈঠক ঘিরে জোর আলোচনা

ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর সম্ভাব্য বৈঠক নিয়ে গুরুত্বপূর্ণ ইঙ্গিত দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি জানিয়েছেন, নতুন বাংলাদেশের অগ্রযাত্রার বার্তা নিয়ে প্রধানমন্ত্রী জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র সফরে যাবেন।

এ সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তাঁর বৈঠকের সম্ভাবনাও রয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) সিলেটের একটি হোটেলে টেলিভিশন সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

 প্রধানমন্ত্রীর সম্ভাব্য ভারত সফর প্রসঙ্গে হুমায়ুন কবির জানান, সফরের দিন-তারিখ এখনও চূড়ান্ত হয়নি এবং বিষয়টি নিয়ে আলোচনা চলছে। তবে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই বলেও তিনি উল্লেখ করেন।

ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক নিয়ে তিনি বলেন, প্রতিবেশী দেশ হিসেবে দুই দেশের মধ্যে সুসম্পর্ক বজায় রাখা প্রয়োজন। বিভিন্ন ইস্যুতে মতপার্থক্য বা সমস্যা থাকলেও আলোচনার পথ খোলা রয়েছে এবং তা অব্যাহত থাকবে।

জ্বালানি খাতের পরিস্থিতি নিয়ে প্রতিমন্ত্রী বলেন, অতীতে এ খাতে ব্যাপক অনিয়ম ও দুর্নীতি হয়েছে। তবে বর্তমান সরকার জ্বালানি খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে এবং বিদ্যমান সংকট সমাধানে আন্তরিকভাবে কাজ করছে।

মক্কা চুক্তিতে বাংলাদেশের সম্ভাব্য অংশগ্রহণ বিষয়ে তিনি বলেন, বিষয়টি নিয়ে আলোচনা চলছে। তাঁর মতে, বর্তমান বিশ্বে অনেক দেশ একাধিক নিরাপত্তা জোটে যুক্ত থাকছে, তাই বাংলাদেশের জন্যও এমন উদ্যোগ অস্বাভাবিক নয়। জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিয়েই সরকার প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবে বলে জানান তিনি। যুক্তরাষ্ট্র থেকে বোয়িং বিমান কেনার প্রসঙ্গে হুমায়ুন কবির বলেন, এটি কোনো চাপের বিষয় নয়।

দেশের চাহিদা বিবেচনায় বোয়িং বিমান কেনা হচ্ছে এবং প্রয়োজন হলে ভবিষ্যতেও আরও বিমান কেনা হতে পারে। মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানি নিয়ে তিনি বলেন, অতীতে সিন্ডিকেটের কারণে এ খাতে নেতিবাচক প্রভাব পড়েছিল।

বর্তমান সরকার সেই সিন্ডিকেট ভেঙে দিয়েছে এবং ধাপে ধাপে মালয়েশিয়ায় শ্রমশক্তি পাঠানোর কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে। এ সময় উপস্থিত ছিলেন সংসদ সদস্য এমরান আহমদ চৌধুরী এবং বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী।

আপনার মতামত লিখুন

দৈনিক প্রিয় টাইমস

রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬

ট্রাম্প-প্রধানমন্ত্রী বৈঠক ঘিরে জোর আলোচনা

প্রকাশের তারিখ : ০৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক : মোহাম্মাদ আবু বকর সিদ্দিক
নির্বাহী সম্পাদক : নূর হাসান আকাশ
বার্তা সম্পাদক : মেহেদী হাসান তালুকদার
প্রকাশক : মোহাম্মাদ আমিনুল ইসলাম
সম্পাদক : মোহাম্মাদ আবু বকর সিদ্দিক, নির্বাহী সম্পাদক : নূর হাসান আকাশ , বার্তা সম্পাদক : মেহেদী হাসান তালুকদার , প্রকাশক : মোহাম্মাদ আমিনুল ইসলাম .. বার্তা বাণিজ্য কার্যালয় : ২১৭ ফকিরাপুল প্রথম লেন,আরামবাগ,মতিঝিল । ঢাকা-১০০০। যোগাযোগ: +8801744552281 ইমেইল : newspriyotimes@gmail.com