ঢাকা    রোববার, ১৯ এপ্রিল ২০২৬
ঢাকা    রোববার, ১৯ এপ্রিল ২০২৬
দৈনিক প্রিয় টাইমস

হরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলা

হরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলা

হরমুজ প্রণালি পার হওয়ার সময় একটি ভারতীয় বাণিজ্যিক জাহাজে হামলা হয়েছে। এই হামলার খবর নিশ্চিত করেছে ভারত সরকারের একটি উচ্চপদস্থ সূত্র। শনিবার রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, ‘সানমার হ্যারাল্ড’ নামের ওই জাহাজটি অপরিশোধিত তেল বহন করছিল। হামলার কবলে পড়লেও জাহাজ এবং এর ভেতরে থাকা সকল ক্রু সদস্য সুরক্ষিত আছেন বলে জানানো হয়েছে। ইরানি রেভল্যুশনারি গার্ডের দু’টি গানবোট থেকে জাহাজটিকে লক্ষ্য করে গুলি চালানো হয়। এর ফলে সানমার হ্যারাল্ডসহ অন্তত দুটি ভারতীয় জাহাজ তাদের গতিপথ পরিবর্তন করে ফিরে আসতে বাধ্য হয়েছে।

এদের মধ্যে একটি সুপারট্যাঙ্কারে প্রায় ২০ লাখ ব্যারেল ইরাকি তেল ছিল। যুক্তরাষ্ট্রের সাথে উত্তেজনার জেরে ইরান এই গুরুত্বপূর্ণ জলপথে পুনরায় নিষেধাজ্ঞা ও কড়াকড়ি আরোপ করার পরপরই এই হামলার ঘটনা ঘটলো। এই ঘটনার প্রতিবাদে নয়া দিল্লি তাৎক্ষণিকভাবে ভারতে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত মোহাম্মদ ফাতালিকে তলব করেছে। ভারত সরকারের পক্ষ থেকে এই হামলার বিষয়ে তীব্র প্রতিবাদ জানানো হয়েছে এবং সমুদ্রপথে ভারতীয় জাহাজের নিরাপত্তা নিশ্চিত করার দাবি তোলা হয়েছে।

আপনার মতামত লিখুন

দৈনিক প্রিয় টাইমস

রোববার, ১৯ এপ্রিল ২০২৬

হরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলা

প্রকাশের তারিখ : ১৮ এপ্রিল ২০২৬

featured Image

হরমুজ প্রণালি পার হওয়ার সময় একটি ভারতীয় বাণিজ্যিক জাহাজে হামলা হয়েছে। এই হামলার খবর নিশ্চিত করেছে ভারত সরকারের একটি উচ্চপদস্থ সূত্র। শনিবার রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, ‘সানমার হ্যারাল্ড’ নামের ওই জাহাজটি অপরিশোধিত তেল বহন করছিল। হামলার কবলে পড়লেও জাহাজ এবং এর ভেতরে থাকা সকল ক্রু সদস্য সুরক্ষিত আছেন বলে জানানো হয়েছে। ইরানি রেভল্যুশনারি গার্ডের দু’টি গানবোট থেকে জাহাজটিকে লক্ষ্য করে গুলি চালানো হয়। এর ফলে সানমার হ্যারাল্ডসহ অন্তত দুটি ভারতীয় জাহাজ তাদের গতিপথ পরিবর্তন করে ফিরে আসতে বাধ্য হয়েছে।

এদের মধ্যে একটি সুপারট্যাঙ্কারে প্রায় ২০ লাখ ব্যারেল ইরাকি তেল ছিল। যুক্তরাষ্ট্রের সাথে উত্তেজনার জেরে ইরান এই গুরুত্বপূর্ণ জলপথে পুনরায় নিষেধাজ্ঞা ও কড়াকড়ি আরোপ করার পরপরই এই হামলার ঘটনা ঘটলো। এই ঘটনার প্রতিবাদে নয়া দিল্লি তাৎক্ষণিকভাবে ভারতে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত মোহাম্মদ ফাতালিকে তলব করেছে। ভারত সরকারের পক্ষ থেকে এই হামলার বিষয়ে তীব্র প্রতিবাদ জানানো হয়েছে এবং সমুদ্রপথে ভারতীয় জাহাজের নিরাপত্তা নিশ্চিত করার দাবি তোলা হয়েছে।

দৈনিক প্রিয় টাইমস

সম্পাদক : মোহাম্মাদ আবু বকর সিদ্দিক
নির্বাহী সম্পাদক : নূর হাসান আকাশ
বার্তা সম্পাদক : মেহেদী হাসান তালুকদার
প্রকাশক : মোহাম্মাদ আমিনুল ইসলাম
সম্পাদক : মোহাম্মাদ আবু বকর সিদ্দিক, নির্বাহী সম্পাদক : নূর হাসান আকাশ , বার্তা সম্পাদক : মেহেদী হাসান তালুকদার , প্রকাশক : মোহাম্মাদ আমিনুল ইসলাম .. বার্তা বাণিজ্য কার্যালয় : ২১৭ ফকিরাপুল প্রথম লেন,আরামবাগ,মতিঝিল । ঢাকা-১০০০। যোগাযোগ: +8801744552281 ইমেইল : newspriyotimes@gmail.com