দৈনিক প্রিয় টাইমস

বিএনপি-যুবদলের ৪ নেতাকে বহিষ্কার

বিএনপি-যুবদলের ৪ নেতাকে বহিষ্কার

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়) আন্দোলনরত শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের ওপর হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে বিএনপি ও এর সহযোগী সংগঠনের চার নেতাকে বহিষ্কার করা হয়েছে।

 সোমবার (১১ মে) রাতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির পক্ষ থেকে পৃথক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বহিষ্কৃতরা হলেন- দুমকি উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক আহসান ফারুক ও সুলতান শওকাত হোসেন, উপজেলা বিএনপির কোষাধ্যক্ষ বশির উদ্দিন এবং স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক মুছা ফারজী।

 যুবদলের বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। একই সঙ্গে হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানানো হয়েছে।

এছাড়া বহিষ্কৃত নেতাদের কোনো কর্মকাণ্ডের দায় সংগঠন বহন করবে না বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। জেলা যুবদলের বিলুপ্ত কমিটির সহ-সভাপতি নুরুল আলম লিটন বলেন, শিক্ষকদের ওপর হামলার ঘটনায় জেলা যুবদল তীব্র নিন্দা জানিয়েছে।

প্রসঙ্গত, সোমবার সকালে উপাচার্য ড. কাজী রফিকুল ইসলামের অপসারণ দাবিতে পবিপ্রবিতে অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষক ও কর্মচারীরা।

 অভিযোগ রয়েছে, এ সময় বহিষ্কৃত যুবদল নেতা রিপন শরীফের নেতৃত্বে বহিরাগতরা ক্যাম্পাসে ঢুকে আন্দোলনকারীদের ওপর হামলা চালায়। এতে বিশ্ববিদ্যালয়ের একাধিক শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী আহত হন।

আপনার মতামত লিখুন

দৈনিক প্রিয় টাইমস

বুধবার, ১৩ মে ২০২৬

বিএনপি-যুবদলের ৪ নেতাকে বহিষ্কার

প্রকাশের তারিখ : ১২ মে ২০২৬

featured Image

সম্পাদক : মোহাম্মাদ আবু বকর সিদ্দিক
নির্বাহী সম্পাদক : নূর হাসান আকাশ
বার্তা সম্পাদক : মেহেদী হাসান তালুকদার
প্রকাশক : মোহাম্মাদ আমিনুল ইসলাম
সম্পাদক : মোহাম্মাদ আবু বকর সিদ্দিক, নির্বাহী সম্পাদক : নূর হাসান আকাশ , বার্তা সম্পাদক : মেহেদী হাসান তালুকদার , প্রকাশক : মোহাম্মাদ আমিনুল ইসলাম .. বার্তা বাণিজ্য কার্যালয় : ২১৭ ফকিরাপুল প্রথম লেন,আরামবাগ,মতিঝিল । ঢাকা-১০০০। যোগাযোগ: +8801744552281 ইমেইল : newspriyotimes@gmail.com