দৈনিক প্রিয় টাইমস

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তাজুল ইসলাম গ্রেফতার

কুমিল্লার মেঘনা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. তাজুল ইসলাম তাজকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১৯ মে) দুপুরে ঢাকার শাহবাগ এলাকার পিরামিড মার্কেট থেকে তাকে আটক করা হয়। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম। পুলিশ সূত্রে জানা যায়, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-১ (দাউদকান্দি–মেঘনা) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ছিলেন দলটির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। ২০১৮ সালের ২০ ডিসেম্বর মেঘনা উপজেলার চন্দনপুর ইউনিয়নের সাতানী ঘাট এলাকায় নির্বাচনী প্রচারণার সময় ড. খন্দকার মোশাররফ হোসেনসহ বিএনপি নেতাকর্মীদের ওপর আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র নিয়ে হামলার অভিযোগ ওঠে আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে।

এ ঘটনায় মেঘনা উপজেলা মহিলা দলের সভানেত্রী মাহবুবা ইসলাম মিলি বাদী হয়ে চলতি বছরের ১৫ মে ৮৬ জনকে আসামি করে একটি মামলা করেছেন। এ মামলার ৪নং আসামি তাজুল ইসলাম তাজ। এছাড়াও তার বিরুদ্ধে মেঘনা থানার একাধিক মামলা আদালতে বিচারাধীন আছে বলেও জানায় পুলিশ। ওসি শহিদুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার শাহবাগ থানা পুলিশের সহযোগিতায় আমাদের একটি টিম শাহবাগ পিরামিড মার্কেট থেকে তাজুল ইসলাম তাজকে গ্রেফতার করেছে। তাকে মেঘনা থানায় আনার প্রক্রিয়া চলছে।

আপনার মতামত লিখুন

দৈনিক প্রিয় টাইমস

বুধবার, ২০ মে ২০২৬

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তাজুল ইসলাম গ্রেফতার

প্রকাশের তারিখ : ১৯ মে ২০২৬

featured Image

কুমিল্লার মেঘনা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. তাজুল ইসলাম তাজকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১৯ মে) দুপুরে ঢাকার শাহবাগ এলাকার পিরামিড মার্কেট থেকে তাকে আটক করা হয়। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম। পুলিশ সূত্রে জানা যায়, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-১ (দাউদকান্দি–মেঘনা) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ছিলেন দলটির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। ২০১৮ সালের ২০ ডিসেম্বর মেঘনা উপজেলার চন্দনপুর ইউনিয়নের সাতানী ঘাট এলাকায় নির্বাচনী প্রচারণার সময় ড. খন্দকার মোশাররফ হোসেনসহ বিএনপি নেতাকর্মীদের ওপর আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র নিয়ে হামলার অভিযোগ ওঠে আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে।

এ ঘটনায় মেঘনা উপজেলা মহিলা দলের সভানেত্রী মাহবুবা ইসলাম মিলি বাদী হয়ে চলতি বছরের ১৫ মে ৮৬ জনকে আসামি করে একটি মামলা করেছেন। এ মামলার ৪নং আসামি তাজুল ইসলাম তাজ। এছাড়াও তার বিরুদ্ধে মেঘনা থানার একাধিক মামলা আদালতে বিচারাধীন আছে বলেও জানায় পুলিশ। ওসি শহিদুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার শাহবাগ থানা পুলিশের সহযোগিতায় আমাদের একটি টিম শাহবাগ পিরামিড মার্কেট থেকে তাজুল ইসলাম তাজকে গ্রেফতার করেছে। তাকে মেঘনা থানায় আনার প্রক্রিয়া চলছে।

দৈনিক প্রিয় টাইমস

সম্পাদক : মোহাম্মাদ আবু বকর সিদ্দিক
নির্বাহী সম্পাদক : নূর হাসান আকাশ
বার্তা সম্পাদক : মেহেদী হাসান তালুকদার
প্রকাশক : মোহাম্মাদ আমিনুল ইসলাম
সম্পাদক : মোহাম্মাদ আবু বকর সিদ্দিক, নির্বাহী সম্পাদক : নূর হাসান আকাশ , বার্তা সম্পাদক : মেহেদী হাসান তালুকদার , প্রকাশক : মোহাম্মাদ আমিনুল ইসলাম .. বার্তা বাণিজ্য কার্যালয় : ২১৭ ফকিরাপুল প্রথম লেন,আরামবাগ,মতিঝিল । ঢাকা-১০০০। যোগাযোগ: +8801744552281 ইমেইল : newspriyotimes@gmail.com