দৈনিক প্রিয় টাইমস

চীনের প্রেসিডেন্টকে ড. ইউনূসের চিঠি

চীনের প্রেসিডেন্টকে ড. ইউনূসের চিঠি
সংগৃহীত

চীনের শানসি প্রদেশের লিউশেনইউ কয়লাখনিতে গত শনিবার সংঘটিত ভয়াবহ গ্যাস বিস্ফোরণে ৯০ জন নিহত হওয়ার ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন শান্তিতে নোবেলজয়ী এবং বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

রোববার (২৪ মে) চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে পাঠানো এক শোকবার্তায় তিনি নিহতদের পরিবার ও ক্ষতিগ্রস্তদের প্রতি আন্তরিক সহমর্মিতা প্রকাশ করেন। চিঠিতে ড. ইউনূস বলেন, শানসি প্রদেশের লিউশেনইউ কয়লাখনিতে ঘটে যাওয়া এই মর্মান্তিক দুর্ঘটনা বিশ্ববাসীকে গভীরভাবে নাড়া দিয়েছে। তিনি আরও উল্লেখ করেন, নিহতদের স্বজনদের প্রতি তাঁর গভীর সমবেদনা রইল। প্রিয়জন হারানোর এই বেদনা ভাষায় প্রকাশ করার মতো নয়। ঝুঁকিপূর্ণ অথচ অত্যন্ত গুরুত্বপূর্ণ এই পেশায় কর্মরত শ্রমিকদের নিষ্ঠা ও অবদান চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হবে। ড. ইউনূস দুর্ঘটনাস্থলে দায়িত্ব পালনকারী উদ্ধারকর্মী, চিকিৎসক ও জরুরি সেবা কর্মীদের সাহসিকতারও প্রশংসা করেন।

তিনি বলেন, তাদের নিরলস প্রচেষ্টা মানবসেবার ইতিহাসে সর্বোৎকৃষ্ট উদাহরণ হিসেবে থাকবে। একই সঙ্গে দুর্ঘটনার পর দ্রুত উদ্ধার ও সহায়তা কার্যক্রম পরিচালনার উদ্যোগ শোকাহত পরিবারগুলোর জন্য আশার সঞ্চার করেছে বলেও উল্লেখ করেন তিনি। চিঠিতে আহতদের দ্রুত ও সম্পূর্ণ সুস্থতা কামনা করে ড. ইউনূস বলেন, শোকসন্তপ্ত পরিবারগুলো আগামী দিনগুলোতে শক্তি ও সাহস খুঁজে পাক।

আপনার মতামত লিখুন

দৈনিক প্রিয় টাইমস

সোমবার, ২৫ মে ২০২৬

চীনের প্রেসিডেন্টকে ড. ইউনূসের চিঠি

প্রকাশের তারিখ : ২৪ মে ২০২৬

featured Image

সম্পাদক : মোহাম্মাদ আবু বকর সিদ্দিক
নির্বাহী সম্পাদক : নূর হাসান আকাশ
বার্তা সম্পাদক : মেহেদী হাসান তালুকদার
প্রকাশক : মোহাম্মাদ আমিনুল ইসলাম
সম্পাদক : মোহাম্মাদ আবু বকর সিদ্দিক, নির্বাহী সম্পাদক : নূর হাসান আকাশ , বার্তা সম্পাদক : মেহেদী হাসান তালুকদার , প্রকাশক : মোহাম্মাদ আমিনুল ইসলাম .. বার্তা বাণিজ্য কার্যালয় : ২১৭ ফকিরাপুল প্রথম লেন,আরামবাগ,মতিঝিল । ঢাকা-১০০০। যোগাযোগ: +8801744552281 ইমেইল : newspriyotimes@gmail.com