জুলাই আন্দোলনের সময় মোহাম্মদপুরে মালবাহী ট্রাকচালক মো. হোসেনকে গুলি করে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় কারাবন্দী সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক-কে আদালতে হাজির করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (২১ মে) সকাল সাড়ে ৯টার দিকে তাকে প্রিজন ভ্যানে করে ঢাকা মহানগর ৪ নং বিশেষ দায়রা জজ আদালতে আনা হয়। প্রিজন ভ্যান থেকে নামানোর সময় তিনি সাংবাদিকদের উদ্দেশে বলেন, 'হাসপাতাল থেকে আসছি, দোয়া করবেন।'
তবে কোন হাসপাতাল থেকে তাকে আনা হয়েছে, সে বিষয়ে কিছু জানাননি। পরে তাকে আদালতের হাজতখানায় নেওয়া হয়। আদালত সূত্রে জানা গেছে, ট্রাকচালক মো. হোসেন হত্যা মামলায় অভিযোগ গঠন শুনানির জন্য দিন ধার্য রয়েছে।
মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জুনাইদ আহমেদ পলকসহ মোট ৩৪ জন আসামি রয়েছেন। ঢাকার বিশেষ জজ আদালত-৪ এ এ বিষয়ে শুনানি হওয়ার কথা রয়েছে। মামলার বিবরণে জানা যায়, জুলাই আন্দোলনের সময় ১৯ জুলাই ঢাকার মোহাম্মদপুর এলাকায় মালবাহী ট্রাকচালক মো. হোসেন গুলিবিদ্ধ হয়ে নিহত হন।
এ ঘটনায় সাজ্জাদ ও শাহিন নামে আরও দুই ব্যক্তি আহত হন। হোসেনের মৃত্যুর ঘটনায় তার স্ত্রী মোসা. রীনা বেগম ২০২৪ সালের ৩১ আগস্ট শেখ হাসিনাসহ ১৬ জনকে আসামি করে মামলা দায়ের করেন। তদন্ত শেষে গত বছরের ২৩ নভেম্বর মামলার তদন্ত কর্মকর্তা ও মোহাম্মদপুর থানার উপপরিদর্শক মো. আকরামুজ্জামান ৩৪ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন।
মামলার অন্য আসামিদের মধ্যে রয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ, সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, সাবেক সংসদ সদস্য সাদেক খান এবং নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ-এর সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান-সহ আরও অনেকে। বর্তমানে আসামিদের মধ্যে জুনাইদ আহমেদ পলক, সাদেক খান, ফুরকান হোসেন ও শাহজাহান খান কারাগারে রয়েছেন।
_1.png)
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬
প্রকাশের তারিখ : ২১ মে ২০২৬

আপনার মতামত লিখুন