দৈনিক প্রিয় টাইমস

যে কারনে ২৭ মে থেকে সব ভারতীয় ভিসা সেন্টার বন্ধ ঘোষণা

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঘোষিত সরকারি ছুটির কারণে দেশের সব ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার (আইভেক) আগামী ২৭ ও ২৮ মে বন্ধ থাকবে। রোববার (২৪ মে) ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারের (আইভেক) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২৭ মে এবং ২৮ মে সব আইভেকে ভিসা-সংক্রান্ত কার্যক্রম বন্ধ থাকবে। তবে ২৭ মে শুধুমাত্র পাসপোর্ট ডেলিভারি সেবা চালু থাকবে। এ সময়ের মধ্যে নতুন ভিসা আবেদন গ্রহণ, বায়োমেট্রিক কার্যক্রমসহ অন্যান্য নিয়মিত সেবা স্থগিত থাকবে।

আইভেক জানিয়েছে, সব কেন্দ্রের নিয়মিত ভিসা কার্যক্রম আগামী ৩১ মে থেকে পুনরায় শুরু হবে। বিবৃতিতে ভারতীয় ভিসার জন্য আবেদনকারী ও সেবাগ্রহীতাদের প্রয়োজনীয় পরিকল্পনা সে অনুযায়ী করার পরামর্শ দেওয়া হয়েছে।

আপনার মতামত লিখুন

দৈনিক প্রিয় টাইমস

সোমবার, ২৫ মে ২০২৬

যে কারনে ২৭ মে থেকে সব ভারতীয় ভিসা সেন্টার বন্ধ ঘোষণা

প্রকাশের তারিখ : ২৫ মে ২০২৬

featured Image

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঘোষিত সরকারি ছুটির কারণে দেশের সব ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার (আইভেক) আগামী ২৭ ও ২৮ মে বন্ধ থাকবে। রোববার (২৪ মে) ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারের (আইভেক) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২৭ মে এবং ২৮ মে সব আইভেকে ভিসা-সংক্রান্ত কার্যক্রম বন্ধ থাকবে। তবে ২৭ মে শুধুমাত্র পাসপোর্ট ডেলিভারি সেবা চালু থাকবে। এ সময়ের মধ্যে নতুন ভিসা আবেদন গ্রহণ, বায়োমেট্রিক কার্যক্রমসহ অন্যান্য নিয়মিত সেবা স্থগিত থাকবে।

আইভেক জানিয়েছে, সব কেন্দ্রের নিয়মিত ভিসা কার্যক্রম আগামী ৩১ মে থেকে পুনরায় শুরু হবে। বিবৃতিতে ভারতীয় ভিসার জন্য আবেদনকারী ও সেবাগ্রহীতাদের প্রয়োজনীয় পরিকল্পনা সে অনুযায়ী করার পরামর্শ দেওয়া হয়েছে।

দৈনিক প্রিয় টাইমস

সম্পাদক : মোহাম্মাদ আবু বকর সিদ্দিক
নির্বাহী সম্পাদক : নূর হাসান আকাশ
বার্তা সম্পাদক : মেহেদী হাসান তালুকদার
প্রকাশক : মোহাম্মাদ আমিনুল ইসলাম
সম্পাদক : মোহাম্মাদ আবু বকর সিদ্দিক, নির্বাহী সম্পাদক : নূর হাসান আকাশ , বার্তা সম্পাদক : মেহেদী হাসান তালুকদার , প্রকাশক : মোহাম্মাদ আমিনুল ইসলাম .. বার্তা বাণিজ্য কার্যালয় : ২১৭ ফকিরাপুল প্রথম লেন,আরামবাগ,মতিঝিল । ঢাকা-১০০০। যোগাযোগ: +8801744552281 ইমেইল : newspriyotimes@gmail.com