দৈনিক প্রিয় টাইমস

জামায়াত নেতার মৃত্যু

জামায়াত নেতার মৃত্যু

ঘুমের মধ্যে সাপের কামড়ে জামায়াত নেতার মৃত্যু চুয়াডাঙ্গার দর্শনা থানাধীন বেগমপুর ইউনিয়নের যদুপুর গ্রামে সাপের কামড়ে ক্বারী শাফায়াত উল্লাহর (৩৭) নামের এক ইসলামী বক্তার মৃত্যু হয়েছে।

 সোমবার (১ জুন) ভোরে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত ক্বারী শাফায়াত উল্লাহ চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর ওলামা বিভাগের সভাপতি ছিলেন।

 তিনি একজন ব্যবসায়ী, ইসলামি বক্তা এবং স্থানীয় একটি মসজিদের খতিব হিসেবে পরিচিত ছিলেন।

পারিবারিক সূত্রে জানা যায়, রোববার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নিজ বাড়িতে ঘুমিয়ে ছিলেন শাফায়াত উল্লাহ। এ সময় একটি বিষধর সাপ তাকে কামড় দেয়। ঘুম ভেঙে গেলে তিনি পাশে সাপ দেখতে পান এবং দ্রুত পরিবারের সদস্যদের বিষয়টি জানান।

 মৃতের ভাইয়ের স্ত্রী জানান, ঘটনার পরপরই পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন। রাত প্রায় ২টার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হলেও অবস্থার অবনতি হতে থাকে। পরে ভোরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

 স্থানীয়ভাবে ক্বারী শাফায়াত উল্লাহ ছিলেন সুপরিচিত একজন ব্যক্তি। তার একটি কসমেটিকসের ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। পাশাপাশি তিনি জেলার বিভিন্ন এলাকা ছাড়াও দেশের নানা প্রান্তে ওয়াজ মাহফিলে অংশ নিতেন এবং ইসলামি দাওয়াতি কার্যক্রমে সক্রিয় ভূমিকা পালন করতেন। বেগমপুর ইউনিয়ন জামায়াতের আমীর মোশাররফ হোসেন ঢাকা পোস্টকে বলেন, সাপের কামড়ে আহত হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন। সকালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি ইউনিয়ন ওলামা বিভাগের সভাপতি অর্থাৎ জামায়াত নেতা ছিলেন।

দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বে থাকা (ওসি অপারেশন) মকলেসুর রহমান বলেন, বিষয়টি আমার জানা নেই।

 বিস্তারিত জানতে খোঁজ নেওয়া হবে৷ এদিকে, সাফায়াত উল্লাহর আকস্মিক মৃত্যুতে পরিবার, আত্মীয়-স্বজন, গ্রামবাসী এবং স্থানীয় রাজনৈতিক ও ধর্মীয় অঙ্গণে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

আপনার মতামত লিখুন

দৈনিক প্রিয় টাইমস

মঙ্গলবার, ০২ জুন ২০২৬

জামায়াত নেতার মৃত্যু

প্রকাশের তারিখ : ০১ জুন ২০২৬

featured Image

সম্পাদক : মোহাম্মাদ আবু বকর সিদ্দিক
নির্বাহী সম্পাদক : নূর হাসান আকাশ
বার্তা সম্পাদক : মেহেদী হাসান তালুকদার
প্রকাশক : মোহাম্মাদ আমিনুল ইসলাম
সম্পাদক : মোহাম্মাদ আবু বকর সিদ্দিক, নির্বাহী সম্পাদক : নূর হাসান আকাশ , বার্তা সম্পাদক : মেহেদী হাসান তালুকদার , প্রকাশক : মোহাম্মাদ আমিনুল ইসলাম .. বার্তা বাণিজ্য কার্যালয় : ২১৭ ফকিরাপুল প্রথম লেন,আরামবাগ,মতিঝিল । ঢাকা-১০০০। যোগাযোগ: +8801744552281 ইমেইল : newspriyotimes@gmail.com