দৈনিক প্রিয় টাইমস

মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন ৫ জন, আলোচনায় যারা

সরকারের সার্বিক কার্যক্রমে আরও গতি আনতে মন্ত্রিসভা সম্প্রসারণের উদ্যোগ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ১০০ দিন পার হওয়ার পরপরই নতুন মুখ যুক্ত হওয়ার বিষয়ে জোর আলোচনা শুরু হয়েছে।

 ৭ জুন অনুষ্ঠেয় বাজেট অধিবেশনের আগেই অন্তত পাঁচজনকে মন্ত্রী বা প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হতে পারে। সরকার ও বিএনপির শীর্ষ পর্যায়ের নীতিনির্ধারকদের সঙ্গে আলাপ করে এমন তথ্য জানা গেছে।

গত ১৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন তারেক রহমান। একই দিন মন্ত্রী ও প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন আরও ৪৯ জন। সরকারের শুরুর সময়ে প্রশাসনিক সমন্বয় ধরে রাখতে কয়েকজন মন্ত্রী-প্রতিমন্ত্রীকে দুই থেকে তিনটি মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়।

তবে কাজের পরিধি বেড়ে যাওয়ায় যথাযথভাবে দায়িত্ব পালন করা তাদের জন্য কঠিন হয়ে পড়ছে। এমন অবস্থায় নতুন পাঁচ মুখকে মন্ত্রিসভায় যুক্ত করার সিদ্ধান্ত অনেকটাই চূড়ান্ত করা হয়েছে। যাদের নাম আলোচনায় রয়েছে তারা হলেন— পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেন, বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা মাহিদুর রহমান, কুমিল্লা-৯ আসনের সংসদ সদস্য মো. আবুল কালাম এবং চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ।

 এ ছাড়া নোয়াখালী অঞ্চল থেকে আরও একজনকে অন্তর্ভুক্ত করার বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করা হচ্ছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, মন্ত্রী-প্রতিমন্ত্রী হিসেবে যাদের নাম এসেছে, তাদের বিষয়ে প্রয়োজনীয় প্রশাসনিক প্রক্রিয়া এরই মধ্যে শেষ হয়েছে। এখন শুধু সময় ও আনুষ্ঠানিক সিদ্ধান্তের অপেক্ষা। সবকিছু ঠিক থাকলে বাজেট অধিবেশনের আগেই মন্ত্রিসভার নতুন সদস্যদের শপথ হতে পারে।

আপনার মতামত লিখুন

দৈনিক প্রিয় টাইমস

বুধবার, ০৩ জুন ২০২৬

মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন ৫ জন, আলোচনায় যারা

প্রকাশের তারিখ : ০২ জুন ২০২৬

featured Image

সম্পাদক : মোহাম্মাদ আবু বকর সিদ্দিক
নির্বাহী সম্পাদক : নূর হাসান আকাশ
বার্তা সম্পাদক : মেহেদী হাসান তালুকদার
প্রকাশক : মোহাম্মাদ আমিনুল ইসলাম
সম্পাদক : মোহাম্মাদ আবু বকর সিদ্দিক, নির্বাহী সম্পাদক : নূর হাসান আকাশ , বার্তা সম্পাদক : মেহেদী হাসান তালুকদার , প্রকাশক : মোহাম্মাদ আমিনুল ইসলাম .. বার্তা বাণিজ্য কার্যালয় : ২১৭ ফকিরাপুল প্রথম লেন,আরামবাগ,মতিঝিল । ঢাকা-১০০০। যোগাযোগ: +8801744552281 ইমেইল : newspriyotimes@gmail.com