দৈনিক প্রিয় টাইমস

৯ সিটিতে জামায়াতের মেয়রপ্রার্থী চূড়ান্ত,দেখে নিন

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে দেশের গুরুত্বপূর্ণ নয় সিটি করপোরেশনে মেয়রপ্রার্থী চূড়ান্ত করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আনুষ্ঠানিক তফসিল ঘোষণার আগেই প্রার্থী বাছাই ও মাঠপর্যায়ের প্রস্তুতি সম্পন্ন করে অন্য রাজনৈতিক দলগুলোর তুলনায় বেশ এগিয়ে রয়েছে দলটি।

 দলীয় সূত্র জানিয়েছে, রাজধানীর দুই সিটিসহ চট্টগ্রাম, খুলনা, বরিশাল, রংপুর, ময়মনসিংহ, নারায়ণগঞ্জ ও গাজীপুর সিটি করপোরেশনে সম্ভাব্য মেয়রপ্রার্থীদের বিষয়ে কেন্দ্রীয়ভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চলতি সপ্তাহে নির্বাহী পরিষদের বৈঠকের পর একযোগে তাদের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হতে পারে। যখন স্থানীয় সরকার নির্বাচন ঘিরে রাজনৈতিক অঙ্গনে জোট, সমঝোতা ও সম্ভাব্য প্রার্থী নিয়ে হিসাব-নিকাশ চলছে এবং অন্যান্য দল প্রার্থী নির্ধারণে অপেক্ষাকৃত ধীরগতির কৌশল অনুসরণ করছে, তখন জামায়াত সম্ভাব্য প্রার্থীদের মাঠে সক্রিয় হওয়ার নির্দেশনা দিয়েছে।

 ফলে বিভিন্ন এলাকায় তাদের গণসংযোগ, সামাজিক কর্মকাণ্ড ও সাংগঠনিক তৎপরতা দৃশ্যমান হয়ে উঠেছে। জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল হালিম আমাদের সময়কে বলেন, রাজনৈতিক দল হিসেবে নির্বাচনের প্রস্তুতি সবসময় থাকে। আমাদের প্রার্থীও সবসময় প্রস্তুত থাকে। তবে স্থানীয় পর্যায় থেকে প্রতি সিটি থেকে তিনজনের নামের প্রস্তাব এসেছে। কয়েকটি সিটির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত বাকি থাকলেও অধিকাংশ ক্ষেত্রেই প্রার্থী নির্ধারণের কাজ শেষ হয়েছে। নির্বাহী পরিষদের অনুমোদনের পর একযোগে নাম ঘোষণা করা হবে।

 দলীয় সূত্রে জানা গেছে, ঢাকা উত্তর সিটি করপোরেশনে মহানগর উত্তরের আমির সেলিম উদ্দিন এবং ঢাকা দক্ষিণে ডাকসু ভিপি ও ছাত্রনেতা সাদিক কায়েমকে মেয়রপ্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে। চট্টগ্রাম সিটি করপোরেশনে নগর জামায়াতের সাংগঠনিক সম্পাদক ও সাবেক কাউন্সিলর অধ্যক্ষ মুহাম্মদ শামসুজ্জামান হেলালী, বরিশালে কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মুয়াযযম হোসাইন হেলাল, রংপুরে মহানগর আমির এটিএম আজম খান, ময়মনসিংহে মহানগর আমির কামরুল আহসান এমরুল, খুলনায় দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, নারায়ণগঞ্জে মহানগর আমির মোহাম্মদ আবদুল জব্বার এবং গাজীপুরে শিক্ষাবিদ মুহাম্মদ হাফিজুর রহমানকে প্রার্থী হিসেবে চূড়ান্ত করা হয়েছে। এর মধ্যে নারায়ণগঞ্জ, গাজীপুর ও খুলনায় প্রার্থীদের নাম ইতোমধ্যে বিভিন্ন দলীয় অনুষ্ঠানে প্রকাশ্যে ঘোষণা করা হয়েছে। এরই আলোকে গত শুক্রবার নারায়ণগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ মাঠে কর্মী সম্মেলনে জামায়াতের আমির ডা. শফিকুর রহমান নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়রপ্রার্থী হিসেবে আবদুল জব্বারের নাম ঘোষণা করেন।

 এ সময় জামায়াতের আমির অভিযোগ করেন, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ বিভিন্ন প্রতিষ্ঠানে দলীয় লোক নিয়োগের মাধ্যমে বিএনপি একদলীয় শাসনব্যবস্থা প্রতিষ্ঠার চেষ্টা করছে। একইভাবে গাজীপুরে দলীয় কর্মী সম্মেলনে হাফিজুর রহমানের নাম ঘোষণা করা হয়। জামায়াতের একাধিক নেতা জানান, মেয়রপ্রার্থী নির্ধারণে স্থানীয় জামায়াত, নারী সংগঠন, শ্রমিক সংগঠন, পেশাজীবী সংগঠন এবং ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীদের লিখিত মতামত নেওয়া হয়েছে। এসব সুপারিশ কেন্দ্রীয় নির্বাচন কমিটির মাধ্যমে নির্বাহী পরিষদের কাছে উপস্থাপন করা হয়। পর্যালোচনার পর সেখান থেকেই চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। সূত্র জানায়, আনুষ্ঠানিক ঘোষণা না এলেও সম্ভাব্য প্রার্থীদের এলাকায় এলাকায় জনসম্পৃক্ততা বাড়ানোর নির্দেশনা দেওয়া হয়েছে। এ কারণে ঈদ শুভেচ্ছা বিনিময়, সামাজিক সহায়তা কার্যক্রম, গণসংযোগ ও সাংগঠনিক সভা-সমাবেশে তাদের সক্রিয় উপস্থিতি লক্ষ করা যাচ্ছে। তবে দলীয় আনুষ্ঠানিকতার কারণে তারা এখনও নিজেদের প্রার্থী হিসেবে প্রকাশ্যে প্রচার শুরু করেননি।

চূড়ান্ত নয় প্রার্থীর বিষয়ে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের বলেন, স্থানীয়ভাবে ওনাদের ব্যাপারে প্রস্তাব এসেছে। আরও দুয়েকটি বাকি আছে, সেগুলো চূড়ান্ত হলে একসঙ্গে ঘোষণা করা হবে। তবে ময়মনসিংহ সিটি করপোরেশনে মহানগর আমির কামরুল আহসান এমরুলের নাম চূড়ান্ত কিনা আমাদের সময়ের পক্ষ থেকে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, এখনও প্রার্থিতা চূড়ান্ত হয়নি। তৃণমূলের একটি মতামত কেন্দ্রে পাঠানো হয়েছে। তার ভিত্তিতে কেন্দ্রীয় জামায়াত চূড়ান্ত করবে। আশা করছি, শিগগিরই মেয়রপ্রার্থীদের নাম জানা যাবে। তবে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের জানান, নয় সিটির সম্ভাব্য প্রার্থীদের দল থেকে প্রস্তুতি নিতে বলা হয়েছে। সে মোতাবেক কাজও শুরু করছেন তারা।

 অন্যদিকে রাজশাহী, সিলেট, কুমিল্লা এবং নবঘোষিত বগুড়া সিটি করপোরেশনে এখনও প্রার্থী চূড়ান্ত করতে পারেনি জামায়াত। দলীয় সূত্র জানিয়েছে, এসব সিটির বিষয়ে পরবর্তী নির্বাহী পরিষদের বৈঠকে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। এদিকে স্থানীয় সরকারব্যবস্থাকে আরও কার্যকর, জবাবদিহিমূলক ও সময়োপযোগী করতে স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না। ৯ এপ্রিল সংসদে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষে প্রতিমন্ত্রী মীর শাহে আলম এ সংক্রান্ত ‘স্থানীয় সরকার (পৌরসভা) (সংশোধন) বিল, ২০২৬’ উত্থাপন করেন। পরে সেটি কণ্ঠভোটে জাতীয় সংসদে পাস হয়েছে।

 সরকারের পক্ষ থেকেও বর্ষা মৌসুমের পর স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের ইঙ্গিত দেওয়া হয়েছে। সে অনুযায়ী, আগামী সেপ্টেম্বর বা অক্টোবর থেকে পর্যায়ক্রমে নির্বাচন শুরু হতে পারে বলে রাজনৈতিক অঙ্গনে জোরালো আলোচনা রয়েছে।

আপনার মতামত লিখুন

দৈনিক প্রিয় টাইমস

রোববার, ২১ জুন ২০২৬

৯ সিটিতে জামায়াতের মেয়রপ্রার্থী চূড়ান্ত,দেখে নিন

প্রকাশের তারিখ : ২১ জুন ২০২৬

featured Image

সম্পাদক : মোহাম্মাদ আবু বকর সিদ্দিক
নির্বাহী সম্পাদক : নূর হাসান আকাশ
বার্তা সম্পাদক : মেহেদী হাসান তালুকদার
প্রকাশক : মোহাম্মাদ আমিনুল ইসলাম
সম্পাদক : মোহাম্মাদ আবু বকর সিদ্দিক, নির্বাহী সম্পাদক : নূর হাসান আকাশ , বার্তা সম্পাদক : মেহেদী হাসান তালুকদার , প্রকাশক : মোহাম্মাদ আমিনুল ইসলাম .. বার্তা বাণিজ্য কার্যালয় : ২১৭ ফকিরাপুল প্রথম লেন,আরামবাগ,মতিঝিল । ঢাকা-১০০০। যোগাযোগ: +8801744552281 ইমেইল : newspriyotimes@gmail.com