দৈনিক প্রিয় টাইমস

নকআউটে গ্রুপ চ্যাম্পিয়ন ব্রাজিলের প্রতিপক্ষ কে?

স্কটল্যান্ডকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে ‘সি’ গ্রুপের চ্যাম্পিয়ন হিসেবে বিশ্বকাপের নকআউট পর্ব নিশ্চিত করেছে ব্রাজিল। তবে সাম্বা বয়দের প্রতিপক্ষ এখনো চূড়ান্ত হয়নি। টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী, ‘সি’ গ্রুপের চ্যাম্পিয়ন হওয়ায় ব্রাজিল মুখোমুখি হবে ‘এফ’ গ্রুপের রানার্সআপ বা দ্বিতীয় স্থানে থাকা দলের। এই দৌড়ে সমীকরণের টেবিলে ঝুলে আছে নেদারল্যান্ডস, জাপান ও সুইডেন।

 বৃহস্পতিবার বাংলাদেশ সময় ভোর ৫টায় শুরু হতে যাওয়া ম্যাচ দুটি শেষেই পরিষ্কার হবে ব্রাজিলের প্রতিপক্ষ। কানসাস সিটিতে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে নেদারল্যান্ডস, আর একই সময়ে ডালাসে লড়বে জাপান ও সুইডেন। বর্তমানে নেদারল্যান্ডস ও জাপান—দুই দলেরই পয়েন্ট সমান ৪। এমনকি তাদের গোল ব্যবধানও সমান (+৪)। তবে ৭ গোল করে টেবিলের শীর্ষে আছে ডাচরা, যেখানে জাপানের গোল সংখ্যা ৬। অন্য দিকে ৩ পয়েন্ট নিয়ে রেসে টিকে আছে সুইডেন। ব্রাজিলের মুখোমুখি হতে হলে সুইডেনের সামনে সমীকরণটি বেশ সহজ।

 প্রথমত, তাদের জাপানকে হারাতে হবে এবং একই সঙ্গে আশা করতে হবে যেন নেদারল্যান্ডস তাদের ম্যাচে জয় পায়। এমনটা হলে ডাচরা ৭ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হবে, সুইডেন ৬ পয়েন্ট নিয়ে হবে দ্বিতীয় (ব্রাজিলের প্রতিপক্ষ) এবং জাপান ৪ পয়েন্ট নিয়ে তিনে নেমে যাবে। তবে নেদারল্যান্ডস যদি পয়েন্ট হারায়, আর সুইডেন জিতে যায়, তবে সুইডিশরা গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে ব্রাজিলকে এড়িয়ে যাবে। জাপান যদি জিতে যায় এবং নেদারল্যান্ডস ড্র করে বা হারে, তবে জাপান হবে গ্রুপ সেরা, আর ব্রাজিলের সামনে পড়বে ডাচরা।

 অন্য দিকে, নেদারল্যান্ডস জিতলে এবং জাপান ড্র করলে ব্রাজিলের মুখোমুখি হতে হবে সূর্যোদয়ের দেশ জাপানকে। যদি দুই দলই তাদের ম্যাচে একই ফলাফল (উভয়েই জয়, ড্র বা হার) পায়, তবে সুইডেন ম্যাচ জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ পেয়ে যেতে পারে। নেদারল্যান্ডস ও জাপানের প্রথম রাউন্ডের ম্যাচটি ২-২ গোলে ড্র হওয়ায় হেড-টু-হেডে কেউ এগিয়ে নেই। পয়েন্ট ও গোল পার্থক্যও সমান।

 তাই শেষ পর্যন্ত মোট গোল সংখ্যা এবং শেষ ম্যাচের স্কোরলাইনের টাইব্রেকার নিয়মের ওপর ভিত্তি করেই নির্ধারিত হবে কোন গ্রুপ সেরা হচ্ছে আর কে যাচ্ছে ব্রাজিলের ডেরায়। দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে ২০২৬ বিশ্বকাপে প্রথমবারের মতো মাঠে নামলেন নেইমার। আর মাঠে নেমেই ব্রাজিলের ফুটবল ইতিহাসে গড়লেন একটি অনন্য রেকর্ড। স্কটল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে ৭৬তম মিনিটে বদলি হিসেবে মাঠে নামেন ৩৪ বছর বয়সী এই ফরোয়ার্ড। কাফ ইনজুরির কারণে টুর্নামেন্টের প্রথম দুই ম্যাচে খেলতে পারেননি তিনি। তবে সুস্থ হয়ে ফিরেই নিজের চতুর্থ বিশ্বকাপে খেলার কীর্তি গড়েন ব্রাজিলিয়ান সুপারস্টার। এর আগে ২০১৪, ২০১৮ ও ২০২২ বিশ্বকাপে ব্রাজিলের জার্সিতে খেলেছিলেন নেইমার।

এবার ২০২৬ আসরে মাঠে নামার মাধ্যমে তিনি ব্রাজিলের ইতিহাসে মাত্র চতুর্থ ফুটবলার হিসেবে চারটি বিশ্বকাপের মূল পর্বে খেলার বিরল রেকর্ড গড়লেন। নেইমারের আগে এই কীর্তি গড়েছিলেন ব্রাজিলের কিংবদন্তি ডিফেন্ডার জালমা সান্তোস, ফুটবল সম্রাট পেলে এবং সাবেক অধিনায়ক কাফু। দীর্ঘদিনের চোট কাটিয়ে বিশ্বকাপে ফেরাটা নেইমারের জন্যও বিশেষ তাৎপর্যপূর্ণ। হাঁটুর ক্রুসিয়েট লিগামেন্টের গুরুতর চোটের কারণে দীর্ঘ সময় মাঠের বাইরে ছিলেন তিনি। সেই কঠিন সময় পেরিয়ে আবারও বিশ্বকাপের মঞ্চে ফিরেছেন ব্রাজিলের সর্বকালের অন্যতম সেরা এই তারকা। এদিকে স্কটল্যান্ডকে হারিয়ে নকআউট পর্ব নিশ্চিত করেছে ব্রাজিল।

আপনার মতামত লিখুন

দৈনিক প্রিয় টাইমস

শুক্রবার, ২৬ জুন ২০২৬

নকআউটে গ্রুপ চ্যাম্পিয়ন ব্রাজিলের প্রতিপক্ষ কে?

প্রকাশের তারিখ : ২৫ জুন ২০২৬

featured Image

সম্পাদক : মোহাম্মাদ আবু বকর সিদ্দিক
নির্বাহী সম্পাদক : নূর হাসান আকাশ
বার্তা সম্পাদক : মেহেদী হাসান তালুকদার
প্রকাশক : মোহাম্মাদ আমিনুল ইসলাম
সম্পাদক : মোহাম্মাদ আবু বকর সিদ্দিক, নির্বাহী সম্পাদক : নূর হাসান আকাশ , বার্তা সম্পাদক : মেহেদী হাসান তালুকদার , প্রকাশক : মোহাম্মাদ আমিনুল ইসলাম .. বার্তা বাণিজ্য কার্যালয় : ২১৭ ফকিরাপুল প্রথম লেন,আরামবাগ,মতিঝিল । ঢাকা-১০০০। যোগাযোগ: +8801744552281 ইমেইল : newspriyotimes@gmail.com