অস্ট্রিয়ার বিপক্ষে বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে আর্জেন্টিনার শুরুর একাদশে রয়েছেন অধিনায়ক লিওনেল মেসি। তার সঙ্গে আক্রমণভাগে থাকছেন থিয়াগো আলমাদা ও লাউতারো মার্তিনেজ।
সোমবার (২২ জুন) ডালাসে ম্যাচটা মাঠে গড়াবে বাংলাদেশ সময় রাত ১১টায়। আলজেরিয়া ম্যাচ থেকে একটি বদল এনেছেন স্ক্যালোনি। রাইট ব্যাক গঞ্জালো মন্তিয়েলের জায়গায় নামছেন নাহুয়েল মলিনা। দলের অভিজ্ঞ ডিফেন্ডার নিকোলাস ত্যাগলিয়াফিকো ইনজুরি কাটিয়ে ফিরেছেন।
খেলার জন্য প্রস্তুত নিকোলাস ওতামেন্ডিও। তবে এই দুই ডিফেন্ডারকে বেঞ্চে রেখে অস্ট্রিয়ার বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা। শুরুতে আছেন নাহুয়েল মলিনা, ক্রিস্টিয়ান রোমেরো, লিয়ান্দ্রো মার্টিনেজ ও ফাকুন্দে মেডিনা। মাঝমাঠেও কোন পরিবর্তন আনেননি আর্জেন্টিনার কোচ। রদ্রিগো ডি পল, এনজো ফার্নান্দেজ ও ম্যাক আলিস্টার মাঝমাঠের ভার কাঁধে দিয়েছেন।
আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার আক্রমণভাগে শুরুর একাদশে ছিলেন লিওনেল মেসি, লওতারো মার্টিনেজ ও থিয়াগো আলমাদা। বদলি নেমেছিলেন জুলিয়ান আলভারেজ। আজও তারা তিনজন শুরু করবেন। শুরুর একাদশে জায়গার জন্য আলভারেজকে অপেক্ষা করতে হবে আরও। উল্লেখ্য, অস্ট্রিয়ার বিপক্ষে এই ম্যাচে জয় নিশ্চিত করতে পারলে টানা দ্বিতীয় জয় নিয়ে আগেভাগেই শেষ ষোলোতে জায়গা করে নেবে আর্জেন্টিনা।
আর্জেন্টিনা একাদশ: এমিলিয়ানো মার্টিনেজ, নাহুয়েল মলিনা, ক্রিস্টিয়ান রোমেরো, লিয়ান্দ্রো মার্টিনেজ, ফাকুন্দে মেডিনা, ডি পল, এনজো ফার্নান্দেজ, ম্যাক অ্যালিস্টার, লিওনেল মেসি, থিয়াগো আলমাদা, লওতারো মার্টিনেজ।
_1.png)
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২২ জুন ২০২৬

আপনার মতামত লিখুন