দৈনিক প্রিয় টাইমস

রাজধানীতে একটি ফ্ল্যাট থেকে নারী চিকিৎসকের মরদেহ উদ্ধার,কে এই নারী?

রাজধানীর শাহবাগে আজিজ সুপার মার্কেটের আবাসিক ভবনের একটি ফ্ল্যাট থেকে ফারাহ ফোরদৌস (৩২) নামে এক চিকিৎসকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

আজ শুক্রবার (২৬ জুন) ভবনের ১৪ তলার ওই ফ্ল্যাট থেকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ডা. ফারাহ ফেরদৌস ৩৯তম বিসিএসে সহকারী সার্জন হিসেবে যোগ দেন।

 পরবর্তীতে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) কার্ডিওভাসকুলার অ্যান্ড থোরাসিক সার্জন বিভাগের রেসিডেন্ট হিসেবে প্রশিক্ষণ শুরু করেন। বর্তমানে তিনি ফেজ বি রেসিডেন্ট প্রশিক্ষণার্থী। এর আগে ২০১৭ সালে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ থেকে তিনি এমবিবিএস পাস করেন।

শাহবাগ থানা সূত্রে জানা গেছে, ডা. ফারাহ ফেরদৌস খুলনার ফুলতলা উপজেলার পয়গ্রামের আব্দুর রশিদ ও ফেরদৌসি রশিদ দম্পতির মেয়ে। ব্যক্তিগত জীবনে তিনি অবিবাহিত ছিলেন। এ ছাড়া তিনি ফ্ল্যাটটিতে একা বসবাস করতেন। তবে প্রাথমিকভাবে এখনও মৃত্যুর কারণ জানা যায়নি।

আপনার মতামত লিখুন

দৈনিক প্রিয় টাইমস

মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

রাজধানীতে একটি ফ্ল্যাট থেকে নারী চিকিৎসকের মরদেহ উদ্ধার,কে এই নারী?

প্রকাশের তারিখ : ২৭ জুন ২০২৬

featured Image

রাজধানীর শাহবাগে আজিজ সুপার মার্কেটের আবাসিক ভবনের একটি ফ্ল্যাট থেকে ফারাহ ফোরদৌস (৩২) নামে এক চিকিৎসকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

আজ শুক্রবার (২৬ জুন) ভবনের ১৪ তলার ওই ফ্ল্যাট থেকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ডা. ফারাহ ফেরদৌস ৩৯তম বিসিএসে সহকারী সার্জন হিসেবে যোগ দেন।

 পরবর্তীতে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) কার্ডিওভাসকুলার অ্যান্ড থোরাসিক সার্জন বিভাগের রেসিডেন্ট হিসেবে প্রশিক্ষণ শুরু করেন। বর্তমানে তিনি ফেজ বি রেসিডেন্ট প্রশিক্ষণার্থী। এর আগে ২০১৭ সালে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ থেকে তিনি এমবিবিএস পাস করেন।

শাহবাগ থানা সূত্রে জানা গেছে, ডা. ফারাহ ফেরদৌস খুলনার ফুলতলা উপজেলার পয়গ্রামের আব্দুর রশিদ ও ফেরদৌসি রশিদ দম্পতির মেয়ে। ব্যক্তিগত জীবনে তিনি অবিবাহিত ছিলেন। এ ছাড়া তিনি ফ্ল্যাটটিতে একা বসবাস করতেন। তবে প্রাথমিকভাবে এখনও মৃত্যুর কারণ জানা যায়নি।

দৈনিক প্রিয় টাইমস

সম্পাদক : মোহাম্মাদ আবু বকর সিদ্দিক
নির্বাহী সম্পাদক : নূর হাসান আকাশ
বার্তা সম্পাদক : মেহেদী হাসান তালুকদার
প্রকাশক : মোহাম্মাদ আমিনুল ইসলাম
সম্পাদক : মোহাম্মাদ আবু বকর সিদ্দিক, নির্বাহী সম্পাদক : নূর হাসান আকাশ , বার্তা সম্পাদক : মেহেদী হাসান তালুকদার , প্রকাশক : মোহাম্মাদ আমিনুল ইসলাম .. বার্তা বাণিজ্য কার্যালয় : ২১৭ ফকিরাপুল প্রথম লেন,আরামবাগ,মতিঝিল । ঢাকা-১০০০। যোগাযোগ: +8801744552281 ইমেইল : newspriyotimes@gmail.com