দৈনিক প্রিয় টাইমস

নেইমারকে বাদ দিয়েই জাপানের বিপক্ষে ব্রাজিলের দল ঘোষণা

দীর্ঘ ইনজুরি কাটিয়ে আন্তর্জাতিক ফুটবলে ফিরলেও জাপানের বিপক্ষে বিশ্বকাপের রাউন্ড অব ৩২ ম্যাচে ব্রাজিলের তারকা ফরোয়ার্ড নেইমার জুনিয়রকে ঘিরে অনিশ্চয়তা এখনো কাটেনি।

 কোচ কার্লো আনচেলত্তি জানিয়েছেন, নেইমার এখন ‘ভালো অবস্থায়’ থাকলেও তাকে শুরু থেকে খেলানোর সম্ভাবনা কম। ২০২৩ সালের অক্টোবরে হাঁটুর গুরুতর ইনজুরিতে পড়ার পর দীর্ঘদিন জাতীয় দল থেকে বাইরে ছিলেন নেইমার। এরপর পায়ের পেশির চোট তাকে মরক্কো ও হাইতির বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচেও খেলতে দেয়নি।

 স্কটল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে বদলি হিসেবে মাঠে নেমে প্রায় তিন বছর পর জাতীয় দলে ফেরেন এই তারকা খেলোয়াড়। তবে ফেরার পরও তার পূর্ণ ম্যাচ ফিটনেস নিয়ে সংশয় রয়ে গেছে।

 ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে আনচেলত্তি বলেন, নেইমার উন্নতি করেছেন এবং শারীরিকভাবে আগের চেয়ে ভালো অবস্থায় আছেন, তবে পুরো ৯০ মিনিট খেলার মতো অবস্থায় তিনি এখনো পৌঁছাননি। কোচের ভাষায়, নেইমারের খেলার সময় নির্ভর করবে ম্যাচের পরিস্থিতি ও প্রয়োজনের ওপর।

 আনচেলত্তি আরও ইঙ্গিত দিয়েছেন, জাপানের বিপক্ষে ম্যাচেও নেইমারকে সম্ভবত বদলি হিসেবে ব্যবহার করা হবে। তিনি জানান, অনুশীলনে ধারাবাহিকভাবে পুরো দলের সঙ্গে সময় না পাওয়ায় এখনই তাকে শুরুর একাদশে ঝুঁকি নেওয়া হচ্ছে না।

গ্রুপ পর্বের সেরা একাদশ ঘোষণা করল অপ্টা ব্রাজিল শিবিরে তাই সবচেয়ে বড় প্রশ্ন এখনো একই—নকআউট পর্বের গুরুত্বপূর্ণ এই ম্যাচে নেইমার কি প্রথম একাদশে ফিরবেন, নাকি আবারও বদলি হিসেবে মাঠে নামবেন। ‘সুখকর নয়’ জাপানের সঙ্গে ব্রাজিলের শেষবারের স্মৃতি এদিকে জাপানকে নিয়ে কোনো ধরনের মানসিক চাপ বা কথার লড়াইয়ে যেতে রাজি নন আনচেলত্তি।

তিনি স্পষ্ট জানিয়েছেন, ব্রাজিলের প্রস্তুতি পুরোপুরি মাঠের খেলাকে কেন্দ্র করেই চলছে এবং প্রতিপক্ষের মন্তব্যে তারা কোনো মনোযোগ দিচ্ছেন না। অন্যদিকে দুর্দান্ত ফর্মে থাকা জাপান এই ম্যাচে বড় চ্যালেঞ্জ হয়ে উঠছে ব্রাজিলের জন্য। গ্রুপ পর্বে নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ ড্র, তিউনিসিয়ার বিপক্ষে ৪-০ গোলের বড় জয় এবং সুইডেনের সঙ্গে ১-১ ড্র করে নকআউটে এসেছে সামুরাই ব্লু। এর আগে একটি প্রীতি ম্যাচে ব্রাজিলকে ৩-২ গোলে হারিয়ে তারা নিজেদের সক্ষমতার প্রমাণও দিয়েছে।

সব মিলিয়ে নকআউট পর্বের এই লড়াইয়ে ব্রাজিলের আক্রমণভাগে ভিনিসিয়ুস জুনিয়র থাকলেও নেইমারের শারীরিক অবস্থা নিয়ে অনিশ্চয়তা কোচিং স্টাফকে নতুন করে ভাবাচ্ছে। ষষ্ঠ বিশ্বকাপ শিরোপার লক্ষ্যে এগোতে থাকা সেলেসাওদের জন্য তাই সবচেয়ে বড় প্রশ্ন এখনো থেকেই যাচ্ছে—নেইমার কি শুরু থেকেই মাঠে নামবেন, নাকি ম্যাচের গতিপথ নির্ধারণে তাকে আবারও অপেক্ষা করতে হবে বেঞ্চে।

আপনার মতামত লিখুন

দৈনিক প্রিয় টাইমস

মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

নেইমারকে বাদ দিয়েই জাপানের বিপক্ষে ব্রাজিলের দল ঘোষণা

প্রকাশের তারিখ : ২৯ জুন ২০২৬

featured Image

সম্পাদক : মোহাম্মাদ আবু বকর সিদ্দিক
নির্বাহী সম্পাদক : নূর হাসান আকাশ
বার্তা সম্পাদক : মেহেদী হাসান তালুকদার
প্রকাশক : মোহাম্মাদ আমিনুল ইসলাম
সম্পাদক : মোহাম্মাদ আবু বকর সিদ্দিক, নির্বাহী সম্পাদক : নূর হাসান আকাশ , বার্তা সম্পাদক : মেহেদী হাসান তালুকদার , প্রকাশক : মোহাম্মাদ আমিনুল ইসলাম .. বার্তা বাণিজ্য কার্যালয় : ২১৭ ফকিরাপুল প্রথম লেন,আরামবাগ,মতিঝিল । ঢাকা-১০০০। যোগাযোগ: +8801744552281 ইমেইল : newspriyotimes@gmail.com