দৈনিক প্রিয় টাইমস

আর্জেন্টিনা ম্যাচের ফল জানাল সুপার কম্পিউটার

ফুটবল অনিশ্চয়তার খেলা হলেও আধুনিক প্রযুক্তির কৃত্রিম বুদ্ধিমত্তা কিন্তু সমীকরণ ছাড়া কিছু বোঝে না। আর সেই গাণিতিক হিসাব-নিকাশের খাতা খুলে বিশ্বখ্যাত ফুটবল অ্যানালিটিক্স সাইট ‘অপ্টা’র সুপারকম্পিউটার সাফ জানিয়ে দিল—আজকের ম্যাচে জয়ের জন্য অলৌকিক কিছুই ঘটাতে হবে জর্ডানকে!

 আজ ডালাসে ‘জে’ গ্রুপের শেষ ম্যাচে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও জর্ডান। ম্যাচটিতে ফর্মের তুঙ্গে থাকা অধিনায়ক লিওনেল মেসিকে বিশ্রাম দিচ্ছে আলবিসেলেস্তেরা।

মহাতারকাকে ছাড়া আর্জেন্টিনা মাঠে নামলেও সুপারকম্পিউটারের প্রেডিকশনে তার কোনো নেতিবাচক প্রভাব পড়েনি। অপ্টার দানবীয় প্রসেসরের হিসাব অনুযায়ী, এই ম্যাচে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার জয়ের সম্ভাবনা আকাশচুম্বী, প্রায় ৭৮.১ শতাংশ।

বিপরীতে ম্যাচটি ড্র হওয়ার সম্ভাবনা ১৩.২ শতাংশ এবং জর্ডানের রূপকথা লেখার সম্ভাবনা স্রেফ ৮.৭ শতাংশ। যদিও জর্ডানের সামনে আজ সুযোগ রয়েছে বিশ্বমঞ্চে সবচেয়ে কম রেটিংধারী দল হিসেবে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের হারানোর রেকর্ড গড়ার। ফিফা র‍্যাঙ্কিংয়ের ৬৮ নম্বরে থাকা দলটি ভাঙতে চায় ২০১৮ বিশ্বকাপে ৫৭ নম্বর দল হিসেবে জার্মানিকে হারানো দক্ষিণ কোরিয়ার সেই রেকর্ড। জর্ডানের কোচ জামাল সেল্লামিও হুঙ্কার দিয়ে রেখেছেন আর্জেন্টিনাকে হারিয়ে জর্ডানিয়ান ফুটবলে বড়সড় ছাপ রাখার।

তবে ইতিহাস এবং সুপারকম্পিউটার—দুই পক্ষই জর্ডানের বিপক্ষে বাজী ধরছে। যেকোনো প্রতিযোগিতামূলক ম্যাচে এবারই প্রথম মুখোমুখি হচ্ছে এই দুই দল। তবে লাতিন আমেরিকান প্রতিপক্ষের বিপক্ষে শেষ পাঁচ ম্যাচের চারটিতেই হেরেছে জর্ডান; যার সবশেষটি ছিল ২০২৫ সালের অক্টোবরে বলিভিয়ার বিপক্ষে। লাতিনদের বিপক্ষে জর্ডানের একমাত্র জয়টি এসেছিল দীর্ঘ ২২ বছর আগে, ২০০৪ সালে ইকুয়েডরের বিপক্ষে। এদিকে আর্জেন্টিনার সামনে আজ জর্ডান বধের পাশাপাশি আরেকটি সোনালী রেকর্ডের হাতছানি।

১৯৯৮ সালের পর এই প্রথম বিশ্বকাপের প্রথম তিন ম্যাচেই গোলপোস্ট অক্ষত রেখে জয়ের রেকর্ডের দ্বারপ্রান্তে তারা। একই সাথে গত বুধবার ৩৯-এ পা দেওয়া মেসি যদি দ্বিতীয়ার্ধেও বদলি হিসেবে মাঠে নামেন, তবে বিশ্বকাপে টানা ৭ ম্যাচে গোল করার একক রেকর্ড গড়তে পারেন তিনি। বর্তমানে টানা ৬ ম্যাচে গোল করে তিনি জাস্ট ফন্টেইন ও জাইরজিনহোর পাশে আছেন।

আপনার মতামত লিখুন

দৈনিক প্রিয় টাইমস

মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

আর্জেন্টিনা ম্যাচের ফল জানাল সুপার কম্পিউটার

প্রকাশের তারিখ : ২৮ জুন ২০২৬

featured Image

সম্পাদক : মোহাম্মাদ আবু বকর সিদ্দিক
নির্বাহী সম্পাদক : নূর হাসান আকাশ
বার্তা সম্পাদক : মেহেদী হাসান তালুকদার
প্রকাশক : মোহাম্মাদ আমিনুল ইসলাম
সম্পাদক : মোহাম্মাদ আবু বকর সিদ্দিক, নির্বাহী সম্পাদক : নূর হাসান আকাশ , বার্তা সম্পাদক : মেহেদী হাসান তালুকদার , প্রকাশক : মোহাম্মাদ আমিনুল ইসলাম .. বার্তা বাণিজ্য কার্যালয় : ২১৭ ফকিরাপুল প্রথম লেন,আরামবাগ,মতিঝিল । ঢাকা-১০০০। যোগাযোগ: +8801744552281 ইমেইল : newspriyotimes@gmail.com