২০২৬ ফিফা বিশ্বকাপ ফুটবলের গ্রুপ পর্ব শেষ হয়েছে। এখন শুরু হচ্ছে টুর্নামেন্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়-নকআউট পর্ব। সোমবার (২৯ জুন) হিউস্টনে বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এ ব্রাজিলের বিপক্ষে খেলতে পারবেন না জাপানের তারকা উইঙ্গার তাকেফুসা কুবো।
কোচ হাজিমে মরিয়াসু নিশ্চিত করেছেন, ‘জাপানি মেসি’ নামে পরিচিত এই খেলোয়াড় হাঁটুর চোট থেকে এখনো সেরে ওঠেননি। গত ১৪ জুন নেদারল্যান্ডসের বিপক্ষে টুর্নামেন্টের প্রথম ম্যাচে বাঁ হাঁটুর মেনিস্কাসে চোট পান ২৫ বছর বয়সী কুবো। এরপর তিউনিসিয়া ও সুইডেনের বিপক্ষে গ্রুপ পর্বের বাকি দুটি ম্যাচেও মাঠে নামতে পারেননি তিনি।
রোববার মিডিয়ার সামনে জাপানের অনুশীলন সেশনে কুবো দলের বাকিদের সঙ্গে নয়, আলাদাভাবে মাঠে দৌড়ান। পরে মরিয়াসু স্পষ্ট করে দেন, ব্রাজিল ম্যাচে তাকে পাওয়ার কোনো আশা নেই।
_1.png)
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ জুন ২০২৬

আপনার মতামত লিখুন