দৈনিক প্রিয় টাইমস

জামায়াতের এমপি কি বাড়ছে, নাকি নতুন নির্বাচন: কী বলছেন নেতা ও আইনজীবীরা

চট্টগ্রাম-৪ আসন থেকে বিএনপির বিজয়ী প্রার্থী আসলাম চৌধুরীর প্রার্থিতা আপিল বিভাগে বাতিল হওয়ায় এমপির দায়িত্ব নিয়ে ধোঁয়াশা দেখা দিয়েছে। এ রায়ের পর সব পক্ষই দুই বিকল্পের কথা বলেছেন। দ্বিতীয় স্থানে থাকা জামায়াতে ইসলামীর প্রার্থীকে এমপি ঘোষণা করা হতে পারে বলে আইনজীবীদের একাংশ মনে করছেন।

অন্যথায় নতুন নির্বাচন হতে পারে। তবে রায়ের পূর্ণাঙ্গ কপি পেলে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের আজ বুধবার (১ জুলাই) বলেন, ‘আদালত বিষয়টি নিয়ে প্রাথমিক রায় ঘোষণা করেছেন। সেখানে শুধু প্রার্থিতা বাতিলের কথা বলা হয়েছে। এমপি নিয়ে কিছু বলা হয়নি।’

তিনি বলেন, ‘পূর্ণাঙ্গ রায় প্রকাশ হলে এ বিষয়ে জানা যাবে। দ্বিতীয় স্থানে থাকা প্রার্থীকে বিজয়ী ঘোষণা করা হতে পারে। কিংবা নতুন করে নির্বাচনও হতে পারে। আমরা আদালতের সিদ্ধান্তের অপেক্ষায় আছি। আইনজীবীরাও বিষয়টি দেখছেন। পূর্ণাঙ্গ রায় পেলে তখন সে অনুযায়ী সবকিছু হবে।’ সর্বোচ্চ আদালতের এ রায়ের ফলে জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হলেও সংসদ সদস্য হিসেবে শপথ নিতে পারবেন না আসলাম চৌধুরী।

ঋণখেলাপি হওয়ায় তার বিরুদ্ধে এ রায় দেওয়া হয়েছে। রায়ের পর অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল বলেছেন, ‘আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় না দেখে কনসিকোয়েন্স কী হবে, তা বলা উচিত হবে না।

আপনার মতামত লিখুন

দৈনিক প্রিয় টাইমস

বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬

জামায়াতের এমপি কি বাড়ছে, নাকি নতুন নির্বাচন: কী বলছেন নেতা ও আইনজীবীরা

প্রকাশের তারিখ : ০১ জুলাই ২০২৬

featured Image

চট্টগ্রাম-৪ আসন থেকে বিএনপির বিজয়ী প্রার্থী আসলাম চৌধুরীর প্রার্থিতা আপিল বিভাগে বাতিল হওয়ায় এমপির দায়িত্ব নিয়ে ধোঁয়াশা দেখা দিয়েছে। এ রায়ের পর সব পক্ষই দুই বিকল্পের কথা বলেছেন। দ্বিতীয় স্থানে থাকা জামায়াতে ইসলামীর প্রার্থীকে এমপি ঘোষণা করা হতে পারে বলে আইনজীবীদের একাংশ মনে করছেন।

অন্যথায় নতুন নির্বাচন হতে পারে। তবে রায়ের পূর্ণাঙ্গ কপি পেলে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের আজ বুধবার (১ জুলাই) বলেন, ‘আদালত বিষয়টি নিয়ে প্রাথমিক রায় ঘোষণা করেছেন। সেখানে শুধু প্রার্থিতা বাতিলের কথা বলা হয়েছে। এমপি নিয়ে কিছু বলা হয়নি।’

তিনি বলেন, ‘পূর্ণাঙ্গ রায় প্রকাশ হলে এ বিষয়ে জানা যাবে। দ্বিতীয় স্থানে থাকা প্রার্থীকে বিজয়ী ঘোষণা করা হতে পারে। কিংবা নতুন করে নির্বাচনও হতে পারে। আমরা আদালতের সিদ্ধান্তের অপেক্ষায় আছি। আইনজীবীরাও বিষয়টি দেখছেন। পূর্ণাঙ্গ রায় পেলে তখন সে অনুযায়ী সবকিছু হবে।’ সর্বোচ্চ আদালতের এ রায়ের ফলে জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হলেও সংসদ সদস্য হিসেবে শপথ নিতে পারবেন না আসলাম চৌধুরী।

ঋণখেলাপি হওয়ায় তার বিরুদ্ধে এ রায় দেওয়া হয়েছে। রায়ের পর অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল বলেছেন, ‘আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় না দেখে কনসিকোয়েন্স কী হবে, তা বলা উচিত হবে না।

দৈনিক প্রিয় টাইমস

সম্পাদক : মোহাম্মাদ আবু বকর সিদ্দিক
নির্বাহী সম্পাদক : নূর হাসান আকাশ
বার্তা সম্পাদক : মেহেদী হাসান তালুকদার
প্রকাশক : মোহাম্মাদ আমিনুল ইসলাম
সম্পাদক : মোহাম্মাদ আবু বকর সিদ্দিক, নির্বাহী সম্পাদক : নূর হাসান আকাশ , বার্তা সম্পাদক : মেহেদী হাসান তালুকদার , প্রকাশক : মোহাম্মাদ আমিনুল ইসলাম .. বার্তা বাণিজ্য কার্যালয় : ২১৭ ফকিরাপুল প্রথম লেন,আরামবাগ,মতিঝিল । ঢাকা-১০০০। যোগাযোগ: +8801744552281 ইমেইল : newspriyotimes@gmail.com