দৈনিক প্রিয় টাইমস

পে কমিশনের সুপারিশ অনুযায়ী কোন গ্রেডে কত বাড়ছে বেতন?

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দীর্ঘ প্রতীক্ষিত জাতীয় পে-স্কেল বাস্তবায়নে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে। এরই মধ্যে নতুন বেতন কাঠামোর খসড়া গেজেট তৈরির কাজ শুরু করেছে সরকার। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, প্রধানমন্ত্রীর অনুমোদন মিললে জুলাইয়ের মাঝামাঝি সময়ে গেজেট প্রকাশ হতে পারে। সরকার নতুন পে-স্কেল দুই ধাপে বাস্তবায়নের নীতিগত সিদ্ধান্তের দিকে এগোলেও প্রথম ধাপেই সম্পূর্ণ নতুন মূল বেতন (বেসিক পে) কার্যকর করার সুপারিশ করা হয়েছে।

চলতি সপ্তাহেই অর্থ মন্ত্রণালয়ে জমা পড়ছে রোডম্যাপ মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির নেতৃত্বাধীন উচ্চপর্যায়ের কমিটি চলতি সপ্তাহেই পে-কমিশনের সুপারিশ মূল্যায়ন করে বাস্তবায়নের রোডম্যাপ অর্থ মন্ত্রণালয়ে জমা দেবে। বেসামরিক প্রশাসন, বিচার বিভাগ এবং সশস্ত্র বাহিনীর জন্য গঠিত পৃথক তিনটি পে-কমিশনের প্রতিবেদন পর্যালোচনা করে কমিটি চূড়ান্ত সুপারিশ প্রস্তুত করেছে বলেও জানা গেছে। কোন গ্রেডে কত বাড়তে পারে বেতন পে কমিশনের সুপারিশ অনুযায়ী— ১ম থেকে ১০ম গ্রেড: মূল বেতন ১০০ শতাংশ বা তার কিছুটা কম বাড়তে পারে।

১১তম থেকে ২০তম গ্রেড: গড়ে প্রায় ১৩০ শতাংশ পর্যন্ত বেতন বৃদ্ধির সুপারিশ করা হয়েছে। সামগ্রিকভাবে বিভিন্ন গ্রেডে মূল বেতন ১০০ থেকে ১৪২ শতাংশ পর্যন্ত বাড়ানোর প্রস্তাব রয়েছে। এ ছাড়া পে-স্কেলে বিভিন্ন ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধাও উল্লেখযোগ্য হারে বাড়ানোর সুপারিশ করা হয়েছে।

আপনার মতামত লিখুন

দৈনিক প্রিয় টাইমস

বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬

পে কমিশনের সুপারিশ অনুযায়ী কোন গ্রেডে কত বাড়ছে বেতন?

প্রকাশের তারিখ : ০১ জুলাই ২০২৬

featured Image

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দীর্ঘ প্রতীক্ষিত জাতীয় পে-স্কেল বাস্তবায়নে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে। এরই মধ্যে নতুন বেতন কাঠামোর খসড়া গেজেট তৈরির কাজ শুরু করেছে সরকার। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, প্রধানমন্ত্রীর অনুমোদন মিললে জুলাইয়ের মাঝামাঝি সময়ে গেজেট প্রকাশ হতে পারে। সরকার নতুন পে-স্কেল দুই ধাপে বাস্তবায়নের নীতিগত সিদ্ধান্তের দিকে এগোলেও প্রথম ধাপেই সম্পূর্ণ নতুন মূল বেতন (বেসিক পে) কার্যকর করার সুপারিশ করা হয়েছে।

চলতি সপ্তাহেই অর্থ মন্ত্রণালয়ে জমা পড়ছে রোডম্যাপ মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির নেতৃত্বাধীন উচ্চপর্যায়ের কমিটি চলতি সপ্তাহেই পে-কমিশনের সুপারিশ মূল্যায়ন করে বাস্তবায়নের রোডম্যাপ অর্থ মন্ত্রণালয়ে জমা দেবে। বেসামরিক প্রশাসন, বিচার বিভাগ এবং সশস্ত্র বাহিনীর জন্য গঠিত পৃথক তিনটি পে-কমিশনের প্রতিবেদন পর্যালোচনা করে কমিটি চূড়ান্ত সুপারিশ প্রস্তুত করেছে বলেও জানা গেছে। কোন গ্রেডে কত বাড়তে পারে বেতন পে কমিশনের সুপারিশ অনুযায়ী— ১ম থেকে ১০ম গ্রেড: মূল বেতন ১০০ শতাংশ বা তার কিছুটা কম বাড়তে পারে।

১১তম থেকে ২০তম গ্রেড: গড়ে প্রায় ১৩০ শতাংশ পর্যন্ত বেতন বৃদ্ধির সুপারিশ করা হয়েছে। সামগ্রিকভাবে বিভিন্ন গ্রেডে মূল বেতন ১০০ থেকে ১৪২ শতাংশ পর্যন্ত বাড়ানোর প্রস্তাব রয়েছে। এ ছাড়া পে-স্কেলে বিভিন্ন ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধাও উল্লেখযোগ্য হারে বাড়ানোর সুপারিশ করা হয়েছে।

দৈনিক প্রিয় টাইমস

সম্পাদক : মোহাম্মাদ আবু বকর সিদ্দিক
নির্বাহী সম্পাদক : নূর হাসান আকাশ
বার্তা সম্পাদক : মেহেদী হাসান তালুকদার
প্রকাশক : মোহাম্মাদ আমিনুল ইসলাম
সম্পাদক : মোহাম্মাদ আবু বকর সিদ্দিক, নির্বাহী সম্পাদক : নূর হাসান আকাশ , বার্তা সম্পাদক : মেহেদী হাসান তালুকদার , প্রকাশক : মোহাম্মাদ আমিনুল ইসলাম .. বার্তা বাণিজ্য কার্যালয় : ২১৭ ফকিরাপুল প্রথম লেন,আরামবাগ,মতিঝিল । ঢাকা-১০০০। যোগাযোগ: +8801744552281 ইমেইল : newspriyotimes@gmail.com