শিক্ষার্থীদের ব্যক্তিগত গোপনীয়তা ও সাইবার নিরাপত্তা নিশ্চিত করতে নতুন কঠোর পদক্ষেপ নিয়েছে তুরস্ক। দেশটির শিক্ষা মন্ত্রণালয় সব শিক্ষাপ্রতিষ্ঠানকে শিক্ষার্থীদের ছবি, ভিডিও কিংবা ব্যক্তিগত তথ্য সামাজিক যোগাযোগমাধ্যম বা অন্য কোনো অনলাইন প্ল্যাটফর্মে প্রকাশ না করার নির্দেশ দিয়েছে। একই সঙ্গে আগে প্রকাশ করা এ ধরনের সব কনটেন্টও অপসারণ করতে বলা হয়েছে। তুর্কি সংবাদমাধ্যম হুররিয়াত ডেইলি নিউজ-এর প্রতিবেদনে বলা হয়েছে, গত ৯ জুলাই ব্যক্তিগত তথ্য সুরক্ষা বিধিমালার আওতায় ১০ দফা নির্দেশনা জারি করে দেশের সব স্কুলে পাঠানো হয়।
সংশ্লিষ্টদের ধারণা, সামাজিক যোগাযোগমাধ্যমে বিপুলসংখ্যক অনুসারী থাকা কিছু শিক্ষকের কর্মকাণ্ডকে কেন্দ্র করেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন নির্দেশনা অনুযায়ী, কোনো শিক্ষাপ্রতিষ্ঠান তাদের ওয়েবসাইট, সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্ট বা অন্য কোনো অনলাইন মাধ্যমে শিক্ষার্থী কিংবা শিক্ষকদের ব্যক্তিগত তথ্যসংবলিত কোনো কনটেন্ট প্রকাশ করতে পারবে না। নিষেধাজ্ঞার আওতায় রয়েছে শ্রেণির তালিকা, শিক্ষার্থীর পরিচয় নম্বর, তুরস্কের জাতীয় পরিচয় নম্বর, পরীক্ষার ফলাফল, উপস্থিতির তথ্য, শিক্ষাগত অগ্রগতির বিবরণ, শিক্ষার্থী ও বিদ্যালয়ের কর্মীদের ছবি, ভিডিও এবং ব্যক্তিগত পরিচয় প্রকাশ করে এমন অন্যান্য উপকরণ। এ ছাড়া শিক্ষা মন্ত্রণালয় স্কুলগুলোকে পূর্বে প্রকাশিত সব অনলাইন কনটেন্ট পর্যালোচনা করে যেসব নথি, ছবি, ভিডিও, বিজ্ঞপ্তি বা ফাইলে ব্যক্তিগত তথ্য রয়েছে এবং যেগুলো সাধারণের জন্য উন্মুক্ত, সেগুলো দ্রুত সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছে।
তবে শিক্ষামূলক কার্যক্রমের প্রয়োজনে ছবি বা ভিডিও ধারণ ও প্রকাশ করতে হলে আগে থেকেই এর উদ্দেশ্য, কোথায় প্রকাশ করা হবে, কতদিন সংরক্ষণ করা হবে এবং কারা তা দেখতে পারবেন—এসব বিষয় নির্ধারণ করতে হবে। শ্রেণিকক্ষের কার্যক্রম ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে শিক্ষার্থীদের ভিডিও প্রকাশের প্রবণতা নিয়ে দীর্ঘদিন ধরে তুরস্কে বিতর্ক চলছিল। অনেক শিক্ষক এসব ভিডিও প্রকাশ করে বিপুলসংখ্যক অনুসারী অর্জন করেন।
_1.png)
সোমবার, ১৩ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ১২ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন