দৈনিক প্রিয় টাইমস

জমে উঠছে বিশ্বকাপের শেষ চারের লড়াই, কবে কার ম্যাচ?

আর্জেন্টিনা-সুইজারল্যান্ড ম্যাচের মধ্য দিয়ে শেষ হয়েছে ২০২৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল পর্ব। শেষ আটের লড়াই শেষে নিশ্চিত হয়েছে সেমিফাইনালের চার দল।

 শিরোপার দৌড়ে টিকে আছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, গত আসরের রানার্সআপ ফ্রান্স, ইউরোপের শক্তিশালী দল স্পেন এবং আধুনিক ফুটবলের জনক ইংল্যান্ড। কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়েছে মরক্কো, বেলজিয়াম, নরওয়ে ও সুইজারল্যান্ড।

অন্যদিকে ইতিহাসে প্রথমবারের মতো ফিফা বিশ্ব র‌্যাঙ্কিংয়ের শীর্ষ চার দল একসঙ্গে জায়গা করে নিয়েছে বিশ্বকাপের সেমিফাইনালে। আগামী ১৫ জুলাই বাংলাদেশ সময় রাত ১টায় ডালাস স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে প্রথম সেমিফাইনাল।

সেখানে মুখোমুখি হবে দুই ইউরোপীয় পরাশক্তি ফ্রান্স ও স্পেন। একদিন পর, ১৬ জুলাই বাংলাদেশ সময় রাত ১টায় আটলান্টা স্টেডিয়ামে দ্বিতীয় সেমিফাইনালে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার প্রতিপক্ষ হবে ইংল্যান্ড। ম্যাচটি বিশ্ব ফুটবলের অন্যতম আকর্ষণীয় লড়াই হিসেবে বিবেচিত হচ্ছে। বিশ্বকাপের সর্বশেষ আসরেও সেমিফাইনালে খেলেছিল আর্জেন্টিনা ও ফ্রান্স।

অন্যদিকে ২০১৮ সালের পর আবারও শেষ চারে উঠেছে ইংল্যান্ড। স্পেন ২০১০ সালের পর প্রথমবারের মতো বিশ্বকাপের সেমিফাইনালে খেলবে।

বিশ্বকাপ সেমিফাইনালের সূচি ১৫ জুলাই ফ্রান্স বনাম স্পেন সময়: বাংলাদেশ সময় রাত ১টা ভেন্যু:

ডালাস স্টেডিয়াম ১৬ জুলাই আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সময়: বাংলাদেশ সময় রাত ১টা ভেন্যু: আটলান্টা স্টেডিয়াম

আপনার মতামত লিখুন

দৈনিক প্রিয় টাইমস

সোমবার, ১৩ জুলাই ২০২৬

জমে উঠছে বিশ্বকাপের শেষ চারের লড়াই, কবে কার ম্যাচ?

প্রকাশের তারিখ : ১২ জুলাই ২০২৬

featured Image

আর্জেন্টিনা-সুইজারল্যান্ড ম্যাচের মধ্য দিয়ে শেষ হয়েছে ২০২৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল পর্ব। শেষ আটের লড়াই শেষে নিশ্চিত হয়েছে সেমিফাইনালের চার দল।

 শিরোপার দৌড়ে টিকে আছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, গত আসরের রানার্সআপ ফ্রান্স, ইউরোপের শক্তিশালী দল স্পেন এবং আধুনিক ফুটবলের জনক ইংল্যান্ড। কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়েছে মরক্কো, বেলজিয়াম, নরওয়ে ও সুইজারল্যান্ড।

অন্যদিকে ইতিহাসে প্রথমবারের মতো ফিফা বিশ্ব র‌্যাঙ্কিংয়ের শীর্ষ চার দল একসঙ্গে জায়গা করে নিয়েছে বিশ্বকাপের সেমিফাইনালে। আগামী ১৫ জুলাই বাংলাদেশ সময় রাত ১টায় ডালাস স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে প্রথম সেমিফাইনাল।

সেখানে মুখোমুখি হবে দুই ইউরোপীয় পরাশক্তি ফ্রান্স ও স্পেন। একদিন পর, ১৬ জুলাই বাংলাদেশ সময় রাত ১টায় আটলান্টা স্টেডিয়ামে দ্বিতীয় সেমিফাইনালে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার প্রতিপক্ষ হবে ইংল্যান্ড। ম্যাচটি বিশ্ব ফুটবলের অন্যতম আকর্ষণীয় লড়াই হিসেবে বিবেচিত হচ্ছে। বিশ্বকাপের সর্বশেষ আসরেও সেমিফাইনালে খেলেছিল আর্জেন্টিনা ও ফ্রান্স।

অন্যদিকে ২০১৮ সালের পর আবারও শেষ চারে উঠেছে ইংল্যান্ড। স্পেন ২০১০ সালের পর প্রথমবারের মতো বিশ্বকাপের সেমিফাইনালে খেলবে।

বিশ্বকাপ সেমিফাইনালের সূচি ১৫ জুলাই ফ্রান্স বনাম স্পেন সময়: বাংলাদেশ সময় রাত ১টা ভেন্যু:

ডালাস স্টেডিয়াম ১৬ জুলাই আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সময়: বাংলাদেশ সময় রাত ১টা ভেন্যু: আটলান্টা স্টেডিয়াম

দৈনিক প্রিয় টাইমস

সম্পাদক : মোহাম্মাদ আবু বকর সিদ্দিক
নির্বাহী সম্পাদক : নূর হাসান আকাশ
বার্তা সম্পাদক : মেহেদী হাসান তালুকদার
প্রকাশক : মোহাম্মাদ আমিনুল ইসলাম
সম্পাদক : মোহাম্মাদ আবু বকর সিদ্দিক, নির্বাহী সম্পাদক : নূর হাসান আকাশ , বার্তা সম্পাদক : মেহেদী হাসান তালুকদার , প্রকাশক : মোহাম্মাদ আমিনুল ইসলাম .. বার্তা বাণিজ্য কার্যালয় : ২১৭ ফকিরাপুল প্রথম লেন,আরামবাগ,মতিঝিল । ঢাকা-১০০০। যোগাযোগ: +8801744552281 ইমেইল : newspriyotimes@gmail.com