দৈনিক প্রিয় টাইমস

সুপারকম্পিউটারের ভবিষ্যদ্বাণীতে আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচে জিতবে কারা?

বিশ্বকাপের ইতিহাসে আর্জেন্টিনা-ইংল্যান্ড দ্বৈরথ মানেই আবেগ, উত্তেজনা আর বাড়তি রোমাঞ্চ। এবার সেই চিরচেনা প্রতিদ্বন্দ্বিতা ফিরছে সেমিফাইনালের মঞ্চে। তবে ইতিহাসের পরিসংখ্যান বলছে, এই লড়াইয়ে সামান্য হলেও এগিয়ে ইংল্যান্ড। দুই দলের মধ্যে এখন পর্যন্ত ১৪টি আন্তর্জাতিক ম্যাচ হয়েছে। এর মধ্যে ইংল্যান্ড জিতেছে ৬টি, আর্জেন্টিনা মাত্র ২টি, আর বাকি ৬টি ম্যাচ ড্র হয়েছে। যদিও সেই ড্রগুলোর একটি ছিল ১৯৯৮ বিশ্বকাপের শেষ ষোলোর লড়াই, যেখানে টাইব্রেকারে জিতে পরের ধাপে উঠেছিল আর্জেন্টিনা। ইংল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার সর্বশেষ ৯০ মিনিটের জয়টি এসেছিল ১৯৮৬ বিশ্বকাপের বিতর্কিত কোয়ার্টার-ফাইনালে।

দিয়েগো ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ এবং ‘গোল অব দ্য সেঞ্চুরি’র ম্যাচে ২-১ ব্যবধানে জিতেছিল আলবিসেলেস্তেরা। দুই দলের শেষ সাক্ষাৎ হয়েছিল ২০০৫ সালের এক প্রীতি ম্যাচে, যেখানে মাইকেল ওভেনের জোড়া গোলে ৩-২ ব্যবধানে জিতেছিল ইংল্যান্ড। সেই ম্যাচে একটি গোল করেছিলেন ওয়েইন রুনি। বিশ্বকাপের মঞ্চে এটি হবে আর্জেন্টিনা ও ইংল্যান্ডের ষষ্ঠ মুখোমুখি লড়াই। বিশ্বকাপে জার্মানির বিপক্ষে ছাড়া আর কোনো দলের বিপক্ষে এতবার খেলেনি আর্জেন্টিনা। ইংল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপে আগের পাঁচ ম্যাচে আর্জেন্টিনার রেকর্ড খুব একটা উজ্জ্বল নয়—১ জয়, ২ ড্র ও ২ হার। তবে অতীতের পরিসংখ্যান যতই ইংল্যান্ডের পক্ষে থাকুক, বর্তমানের হিসাব বলছে লড়াইটা হতে যাচ্ছে প্রায় সমানে সমান। অপটা সুপারকম্পিউটার বিশ্লেষণে বলা হয়েছে, নির্ধারিত ৯০ মিনিটে জয়ের সম্ভাবনায় সামান্য এগিয়ে থমাস টুখেলের দল।

 ইংল্যান্ডের জয়ের সম্ভাবনা ৩৭.৩ শতাংশ, যেখানে আর্জেন্টিনার ৩২ শতাংশ। আর ড্র হওয়ার সম্ভাবনা ৩০.৭ শতাংশ। ফাইনালে ওঠার সম্ভাবনার হিসাবেও ব্যবধান খুবই কম। অপটার পূর্বাভাস অনুযায়ী, ইংল্যান্ডের ফাইনালে ওঠার সম্ভাবনা ৫২.৩ শতাংশ, আর আর্জেন্টিনার ৪৭.৭ শতাংশ। অর্থাৎ কাগজে-কলমে সামান্য এগিয়ে থাকলেও, এই মহারণে যে যেকোনো কিছুই ঘটতে পারে—সেই ইঙ্গিতই দিচ্ছে পরিসংখ্যান।

আপনার মতামত লিখুন

দৈনিক প্রিয় টাইমস

বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

সুপারকম্পিউটারের ভবিষ্যদ্বাণীতে আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচে জিতবে কারা?

প্রকাশের তারিখ : ১৫ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক : মোহাম্মাদ আবু বকর সিদ্দিক
নির্বাহী সম্পাদক : নূর হাসান আকাশ
বার্তা সম্পাদক : মেহেদী হাসান তালুকদার
প্রকাশক : মোহাম্মাদ আমিনুল ইসলাম
সম্পাদক : মোহাম্মাদ আবু বকর সিদ্দিক, নির্বাহী সম্পাদক : নূর হাসান আকাশ , বার্তা সম্পাদক : মেহেদী হাসান তালুকদার , প্রকাশক : মোহাম্মাদ আমিনুল ইসলাম .. বার্তা বাণিজ্য কার্যালয় : ২১৭ ফকিরাপুল প্রথম লেন,আরামবাগ,মতিঝিল । ঢাকা-১০০০। যোগাযোগ: +8801744552281 ইমেইল : newspriyotimes@gmail.com