২০২৬ ফিফা বিশ্বকাপে টানা দ্বিতীয়বারের মতো শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ১৯৫৮ ও ১৯৬২ সালে ব্রাজিলের পর প্রথম দল হিসেবে টানা দুটি বিশ্বকাপ জিততে হলে লিওনেল মেসির নেতৃত্বাধীন দলকে আজ রোববার (১৯ জুলাই) ফাইনালে স্পেনকে হারাতে হবে। পুরো টুর্নামেন্টজুড়ে দুর্দান্ত ছন্দে রয়েছে স্পেন। সাত ম্যাচে তারা মাত্র একটি গোল হজম করেছে। সেমিফাইনালে টুর্নামেন্টের অন্যতম ফেবারিট ফ্রান্সকে ২-০ গোলে হারিয়ে ফাইনালে ওঠে লা রোহা। সেই ম্যাচে কিলিয়ান এমবাপ্পে ও ফরাসি আক্রমণভাগকে কার্যকরভাবে আটকে রাখে স্পেনের রক্ষণভাগ।
অন্যদিকে, নকআউট পর্বে একাধিক কঠিন পরীক্ষার মুখোমুখি হয়েছে আর্জেন্টিনা। সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে ১-০ গোলে পিছিয়ে পড়ার পর ৮৫ মিনিটে এনজো ফার্নান্দেজ সমতা ফেরান। এরপর যোগ করা সময়ে লাউতারো মার্তিনেজের জয়সূচক গোলে নাটকীয়ভাবে ফাইনালের টিকিট নিশ্চিত করে আলবিসেলেস্তেরা। মাইক্রোসফটের এআই চ্যাটবট কপিলট-এর পূর্বাভাস অনুযায়ী, ফাইনালে স্পেন ২-১ গোলে আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্বকাপ জিতবে। তাদের ব্যাখ্যা, পুরো টুর্নামেন্টে স্পেন ছিল তুলনামূলকভাবে বেশি প্রভাবশালী। দলটির শক্তিশালী রক্ষণ, মাঝমাঠে আধিপত্য এবং খুব কম গোল হজম করার সক্ষমতাই তাদের এগিয়ে রাখছে। অন্যদিকে, আর্জেন্টিনার মাঝমাঠ কিছুটা দুর্বল বলে মনে করছে এআই। তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটে অবদান রাখে, কী বলছে নিয়ম? যদিও কপিলট স্বীকার করেছে যে লিওনেল মেসি যেকোনো সময় ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন এবং ম্যাচটি অতিরিক্ত সময়েও গড়াতে পারে, তবুও শেষ পর্যন্ত স্পেনের সুসংগঠিত রক্ষণভাগের ওপরই বেশি আস্থা রেখেছে। আর্জেন্টিনা নাকি স্পেন, কার হাতে উঠবে বিশ্বকাপের ট্রফি? সুপারকম্পিউটারের চাঞ্চল্যকর ভবিষ্যদ্বাণী সম্ভাব্য গোলদাতাদের পূর্বাভাস স্পেন লামিনে ইয়ামাল (২৪ মিনিট) মিকেল ওয়ারিয়াসাবাল (৭৮ মিনিট) আর্জেন্টিনা লিওনেল মেসি (৫৭ মিনিট, পেনাল্টি) ম্যাচসেরা কে? মজার বিষয় হলো, স্পেনের দুই সম্ভাব্য গোলদাতার কাউকেই ম্যাচসেরা হিসেবে দেখছে না কপিলট। তাদের মতে, স্পেনের মিডফিল্ডের প্রাণভোমরা রদ্রি তার অসাধারণ পারফরম্যান্সের জন্য ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হতে পারেন।
_1.png)
সোমবার, ২০ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন