দৈনিক প্রিয় টাইমস

ফাইনালের দিন ড্রেসিংরুমে কি ঘটেছিল, জানালেন স্কালোনি

২০২৬ বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে হারের পর আবেগে ভেঙে পড়ে সংবাদ সম্মেলন ছেড়ে গিয়েছিলেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। তবে কয়েকদিন পর নিজ শহর পুজাতোতে ফেরার আগে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে একেবারেই ভিন্ন রূপে দেখা গেল তাকে। মুখে ছিল হাসি, কণ্ঠেও ছিল দৃঢ়তা। দল ও সমর্থকদের প্রশংসা করার পাশাপাশি ফাইনালের আগে আর্জেন্টিনা দলকে ঘিরে ছড়িয়ে পড়া নানা বিতর্কও উড়িয়ে দেন তিনি। স্কালোনির গাড়ি থামতেই তাকে ঘিরে ধরেন সাংবাদিকরা।

ফাইনালের আগে ড্রেসিংরুমে লিওনেল মেসির বক্তব্যকে কেন্দ্র করে দলের মধ্যে অস্থিরতা বা বিভক্তির গুঞ্জন নিয়ে প্রশ্ন করা হলে আর্জেন্টাইন কোচ স্পষ্ট জবাব দেন। ‘আমি সোশ্যাল মিডিয়া দেখি না। আমি কিছু জানি না। আপনারা কী বলছেন, সেটা সম্পর্কে আমার কোনো ধারণা নেই,’ বলেন স্কালোনি। তার এই মন্তব্য ছিল বিনয়ী, তবে একই সঙ্গে যথেষ্ট দৃঢ়। শুরুতেই তিনি স্পষ্ট করে দেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া গুঞ্জন বা বিতর্ককে তিনি গুরুত্ব দিচ্ছেন না।

 এরপর স্কোয়াডের মধ্যে কোনো অন্তর্দ্বন্দ্ব ছিল কি না—এমন প্রশ্ন করা হলে স্কালোনি বিস্ময় প্রকাশ করেন। গাড়ি থেকে নেমেই তিনি বলেন, ‘আমি বিশ্বাস করতে পারছি না আপনারা কী বলছেন। আমরা একেবারে ভিন্ন পথে হাঁটছি।’ খেলোয়াড়দের মানসিকতা ও নিবেদন নিয়ে তিনি বলেন, ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই ছেলেরা তাদের সবটুকু উজাড় করে দিয়েছে। এই জার্সিতে তারা নিজেদের জাত চিনিয়েছে। আমাদের সেদিকেই মনোযোগ দেওয়া উচিত। আশা করি ভবিষ্যতে জাতীয় দলে কোনো খেলোয়াড় আসার সময় এসব কোনো বিষয় হবে না। কারণ এই দল একটি দৃষ্টান্ত তৈরি করেছে।’

এদিকে, ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনাল জয়ের পর ‘ফকল্যান্ডস আর্জেন্টাইনদের’ লেখা একটি ব্যানার প্রদর্শনের ঘটনায় তিন আর্জেন্টাইন খেলোয়াড়ের বিরুদ্ধে ব্রিটিশ ভিসা নিষেধাজ্ঞার গুঞ্জন নিয়েও প্রশ্নের মুখে পড়েন স্কালোনি। তবে এ বিষয়ে কোনো তথ্য জানা নেই বলে জানান তিনি। ‘আমার কিছু জানা নেই। এ বিষয়ে আমাদের কিছুই বলা হয়নি। আপনারা যেভাবে দেখেছেন, আমিও ঠিক সেভাবেই ওই পতাকাটি দেখেছি,’ বলেন আর্জেন্টাইন কোচ। বিশ্বকাপ শেষ হওয়ায় আপাতত জাতীয় দলের দায়িত্ব থেকে বিরত থাকবেন স্কালোনি।

এখন পরিবারের সঙ্গেই সময় কাটাতে চান তিনি। ‘আমি তাদের সঙ্গে থাকতে চাই। তাদের দেখতে মন উতলা হয়ে আছে,’ বলেন স্কালোনি। তবে বিশ্রাম শেষে দ্রুতই আবার কাজে ফিরবেন তিনি। আর্জেন্টিনা কোচের ভাষায়, ‘সেপ্টেম্বরে আমাকে আবার অনুশীলন মাঠে থাকতে হবে।’

আপনার মতামত লিখুন

দৈনিক প্রিয় টাইমস

বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

ফাইনালের দিন ড্রেসিংরুমে কি ঘটেছিল, জানালেন স্কালোনি

প্রকাশের তারিখ : ২২ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক : মোহাম্মাদ আবু বকর সিদ্দিক
নির্বাহী সম্পাদক : নূর হাসান আকাশ
বার্তা সম্পাদক : মেহেদী হাসান তালুকদার
প্রকাশক : মোহাম্মাদ আমিনুল ইসলাম
সম্পাদক : মোহাম্মাদ আবু বকর সিদ্দিক, নির্বাহী সম্পাদক : নূর হাসান আকাশ , বার্তা সম্পাদক : মেহেদী হাসান তালুকদার , প্রকাশক : মোহাম্মাদ আমিনুল ইসলাম .. বার্তা বাণিজ্য কার্যালয় : ২১৭ ফকিরাপুল প্রথম লেন,আরামবাগ,মতিঝিল । ঢাকা-১০০০। যোগাযোগ: +8801744552281 ইমেইল : newspriyotimes@gmail.com