দৈনিক প্রিয় টাইমস

রাষ্ট্রপতির সঙ্গে শেখ হাসিনার ফোনালাপ, চাঞ্চল্যকর তথ্য ফাঁস।

সংগৃহীত

লন্ডনে চিকিৎসাধীন অবস্থায় ভারতের অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথিত টেলিফোন আলাপের গুঞ্জনকে ‘সম্পূর্ণ মিথ্যা ও কাল্পনিক’ বলে উড়িয়ে দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন। বিষয়টি নিয়ে সিনিয়র সাংবাদিক হেলাল উদ্দিনের দাবি, এরই মধ্যে তার একটি ফেসবুক পোস্ট প্রকাশের পর রাষ্ট্রপতি নিজেই তাকে ফোন করে বিষয়টি দৃঢ়ভাবে অস্বীকার করেছেন, এমনকি অভিযোগের পক্ষে প্রমাণ থাকলে তা প্রকাশের আহ্বান জানান।

 বৃহস্পতিবার (২৩ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডি থেকে এ বিষয়ে সাংবাদিক হেলাল উদ্দিনের একটি ফেসবুক পোস্ট করেন। সম্প্রতি আমি একটি পোস্ট করেছিলাম, যেখানে লন্ডনে চিকিৎসাধীন অবস্থায় রাষ্ট্রপতির সঙ্গে ভারতে অবস্থানরত শেখ হাসিনার কথিত টেলিফোন আলাপের প্রসঙ্গ উল্লেখ করেছিলাম। দেশের একটি জাতীয় ইংরেজি দৈনিকে প্রকাশিত একটি প্রতিবেদনের প্রেক্ষিতেই আমি বিষয়টি সত্য বলে নিশ্চিত হয়েছিলাম। তবে রাষ্ট্রপতি অত্যন্ত দৃঢ়তার সঙ্গে পুরো বিষয়টি প্রত্যাখ্যান করেছেন। তিনি বলেছেন, এসব সম্পূর্ণ মিথ্যা ও কাল্পনিক। কথা বলতেই হলে বাংলাদেশ থেকেই বলা যায়, লন্ডনে গিয়ে কথা বলতে হবে কেন? তিনি আরও বলেন, দেশের একটি ইংরেজি দৈনিকে এমন কোনো প্রতিবেদন করেছে, সেটিও আমার নজরে আসেনি।

 রাষ্ট্রপতি বললেন আপনার প্রতিটি ফেসবুক পোস্ট আমি পড়ি। আপনি আমার আপনজন, হৃদয়ের মানুষ, আত্মীয়। আপনার এমন একটি পোস্টে আমি কষ্ট পেয়েছি, তাই আপনাকে ফোন করলাম।

 রাষ্ট্রপতি আরও বলেন, আমি চ্যালেঞ্জ করছি- এ ধরনের অভিযোগের পক্ষে যদি কেউ কোনো তথ্য-প্রমাণ দিতে পারে, তাহলে জনগণের যে কোনো রায় আমি মাথা পেতে নেব। একপর্যায়ে রাষ্ট্রপতি আবেগাপ্লুত হয়ে বলেন, এই ধরনের ভিত্তিহীন ও কাল্পনিক খবর উদ্দেশ্যপ্রণোদিতভাবে প্রচার করে আমাকে হেয় করার চেষ্টা করা হচ্ছে। আমি স্বাস্থ্যগতভাবে খুবই অসুস্থ। স্বাভাবিকভাবে চলাফেরাও আমার জন্য কষ্টকর হয়ে পড়েছে। আমার জন্য দোয়া করবেন। দেশবাসীকেও আমার সুস্থতার জন্য দোয়া করতে বলবেন।

আপনার মতামত লিখুন

দৈনিক প্রিয় টাইমস

শুক্রবার, ২৪ জুলাই ২০২৬

রাষ্ট্রপতির সঙ্গে শেখ হাসিনার ফোনালাপ, চাঞ্চল্যকর তথ্য ফাঁস।

প্রকাশের তারিখ : ২৩ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক : মোহাম্মাদ আবু বকর সিদ্দিক
নির্বাহী সম্পাদক : নূর হাসান আকাশ
বার্তা সম্পাদক : মেহেদী হাসান তালুকদার
প্রকাশক : মোহাম্মাদ আমিনুল ইসলাম
সম্পাদক : মোহাম্মাদ আবু বকর সিদ্দিক, নির্বাহী সম্পাদক : নূর হাসান আকাশ , বার্তা সম্পাদক : মেহেদী হাসান তালুকদার , প্রকাশক : মোহাম্মাদ আমিনুল ইসলাম .. বার্তা বাণিজ্য কার্যালয় : ২১৭ ফকিরাপুল প্রথম লেন,আরামবাগ,মতিঝিল । ঢাকা-১০০০। যোগাযোগ: +8801744552281 ইমেইল : newspriyotimes@gmail.com