ঢাকা    সোমবার, ২০ এপ্রিল ২০২৬
ঢাকা    সোমবার, ২০ এপ্রিল ২০২৬
দৈনিক প্রিয় টাইমস

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন পার্টির শীর্ষ নেতারা

এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক সানী আবদুল হক, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি রিফাত রশিদ, মুখ্য সমন্বয়ক হাসিব আল ইসলাম, দপ্তর সম্পাদক শাহাদাত হোসেন যোগ দিয়েছেন এনসিপিতে। নাম ঘোষণার পর যোগ দেওয়া নেতৃস্থানীয় ব্যক্তিদের ফুল দিয়ে বরণ করে নেন নাহিদ ইসলামসহ এনসিপির নেতারা।

 রোববার দুপুরে রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এসব নেতাদের যোগদানের তথ্য জানান দলের আহ্বায়ক নাহিদ ইসলাম।

এ সময় দলের মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমও উপস্থিত ছিলেন। এনসিপিতে যোগ দেওয়া অন্য ব্যক্তিরা হলেন— আয়মান রাহাত, হাসান তানভীর, তানভীর আহম্মেদ কল্লোল, এস এম সুইট, ওয়াহিদ আলম, জাহিদুর রহমান, মো. জসীম উদ্দীন, মো. মোশারফ হোসেন, সুলতান মারুফ তালহা, তৌফিক মাহমুদ, ফারহানা শারমিন সূচি, সাজ্জাদ সাব্বির, মো. রায়হানুল ইসলাম, আবদুল আজিজ ভূঁইয়া, আহমেদ করিম চৌধুরী, দিলারা খানম, কাজী সালমান, সোয়েব হাসান রায়ান, মো. সোয়েব হাসান, মুরাদ হোসেন, আবু সাঈদ মোহাম্মদ নোমান, ফায়াজ শাহেদ, মো. ইমাম উদ্দিন রিয়াদ, মোস্তফা কামাল মাহাথির, আরাফাত-ই-রাব্বি প্রিন্স, কাজী আহনাফ তাহমীদ, মো. শামীম, বদরে আলম শাহীন, মো. নাজমুল হক, মাসুমা বিল্লাহ সাবিহা, ফারজানা আক্তার, তাওহীদুল ইসলাম (জগন্নাথ বিশ্ববিদ্যালয়), রাকিবুল ইসলাম (জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়), সাদাফ মুহতাসিম প্রান্তিক (নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়), মহিউদ্দিন হাসান, মো. নুরুল হাসান ও আল মাহমুদ।

 এ সময় নাহিদ বলেন, যোগ দেওয়া ব্যক্তিদের বেশির ভাগ আপ বাংলাদেশের নেতা–কর্মী ছিলেন। এবি পার্টি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের বাইরে স্বতন্ত্রভাবেও কেউ কেউ যুক্ত হয়েছেন। নাহিদ ইসলাম বলেন, ছাত্রদল হোক, ছাত্রশিবির হোক, ছাত্র অধিকার পরিষদ এমনকি ছাত্রলীগ হোক, কার কী সাবেক পরিচয়, এটা আমাদের কাছে মুখ্য নয়।

আজকে থেকে যখন কেউ এনসিপিতে আসবে সে এনসিপির নেতাকর্মী হিসেবে কাজ করবে। এনসিপির আদর্শকে ধারণ করে কাজ করবে। কার কী সাবেক পরিচয় এটা আমাদের কাছে মুখ্য নয়।

 তবে কোন ফ্যাসিজমে অংশগ্রহণকারী, গণহত্যায় অংশগ্রহণকারী গণহত্যাকে সমর্থনকারী, চাঁদাবাজ, দুর্নীতির যারা অভিযোগ অভিযুক্ত, সন্ত্রাস- এ ধরনের কোন ব্যক্তি কখনোই এনসিপিতে আসতে পারবে না। এনসিপিতে থাকতে পারবে না।

আপনার মতামত লিখুন

দৈনিক প্রিয় টাইমস

সোমবার, ২০ এপ্রিল ২০২৬

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন পার্টির শীর্ষ নেতারা

প্রকাশের তারিখ : ১৯ এপ্রিল ২০২৬

featured Image

সম্পাদক : মোহাম্মাদ আবু বকর সিদ্দিক
নির্বাহী সম্পাদক : নূর হাসান আকাশ
বার্তা সম্পাদক : মেহেদী হাসান তালুকদার
প্রকাশক : মোহাম্মাদ আমিনুল ইসলাম
সম্পাদক : মোহাম্মাদ আবু বকর সিদ্দিক, নির্বাহী সম্পাদক : নূর হাসান আকাশ , বার্তা সম্পাদক : মেহেদী হাসান তালুকদার , প্রকাশক : মোহাম্মাদ আমিনুল ইসলাম .. বার্তা বাণিজ্য কার্যালয় : ২১৭ ফকিরাপুল প্রথম লেন,আরামবাগ,মতিঝিল । ঢাকা-১০০০। যোগাযোগ: +8801744552281 ইমেইল : newspriyotimes@gmail.com