বর্তমান সরকারের আমলেও কার্টুন শেয়ার করার কারণে গ্রেপ্তারের ঘটনায় সংসদে বিস্ময় প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ।
রোববার (১৯ এপ্রিল) সংসদে তিনি এ বিষয়টি উত্থাপন করেন। সংসদ সদস্য হাসনাত বলেন, এই সময়ে এসেও কার্টুন শেয়ার করার কারণে একজনকে কেন গ্রেপ্তার করা হবে, সেটা ভাবতে পারছি না।
তিনি অভিযোগ করেন, যেখানে ভুল আইনে মামলা দিয়ে গ্রেপ্তার করা হয়েছে, জামিনযোগ্য হওয়ার পরও জামিন দেয়া হচ্ছে না।
এ সময় সংসদেই মন্ত্রীদের জবাবদিহিতা নিশ্চিত করতে হবে উল্লেখ করে হাসনাত আরো বলেন, সংসদে মন্ত্রীদের জবাবদিহিতার আওতায় না আনতে পারলে, আমরা কোথায় গিয়ে কথা বলব।
তারকাচিহ্নিত প্রশ্ন করতে না পারায় আমরা অধিকারবঞ্চিত হচ্ছি বলেও অভিযোগ করেন তিনি।

সোমবার, ২০ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন