মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে পুলিশের একটি প্রিজনভ্যানে সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে কারাগার থেকে আদালতে নেওয়া হচ্ছিল।
এসময় প্রিজনভ্যানটি দুর্ঘটনার কবলে পড়ে। এতে জুনাইদ আহমেদ পলকসহ ভ্যানে থাকা কয়েকজন আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।
এরমধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং সাবেক তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ পলকের বিরুদ্ধে করা মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে।
এই মামলার আসামি সজীব ওয়াজেদ জয় পলাতক আছেন। আর ২০২৪ সালের ১৪ আগস্ট গ্রেপ্তার হন পলক। তিনি গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন। আজ তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।
প্রসঙ্গত, ছাত্র-জনতার অভ্যুত্থানে গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর একই বছরের ১৪ আগস্ট গ্রেপ্তার হন পলক।

মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন