নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় ওসমান গনি (৪০) নামে বিএনপির এক নেতাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। জানা গেছে, ভেকু দিয়ে অবৈধ মাটি কাটাকে কেন্দ্র করে সৃষ্ট দ্বন্দ্বের জেরে এ ঘটনা ঘটে। হত্যাকাণ্ডের প্রতিবাদে বৃহস্পতিবার (২১ মে) সকাল থেকে নিহতের স্বজন ও দলীয় নেতাকর্মীরা আড়াইহাজার-গাউছিয়া সড়ক অবরোধ করে কয়েকটি যানবাহনে ভাঙচুর করেছে। গতকাল বুধবার (২০ মে) দিবাগত রাত পৌনে ১টার দিকে উপজেলার দুপ্তারা ইউনিয়নের পাঁচগাঁও চরপাড়ায় হত্যার শিকার হন ওসমান গনি।
তিনি উপজেলার বড় বিনাইরচর এলাকার মৃত আব্দুর রশিদের ছেলে। ওসমান উপজেলা বিএনপির সভাপতি ইউসুফ আলী ভূঁইয়ার মেয়ের ঘরের নাতিন জামাই ও জেলা ছাত্রদলের সাবেক সদস্যসচিব জুবায়ের হোসেন জিকুর ছোট চাচা। ব্রাহ্মন্দী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছিলেন ওসমান গনি। জানা গেছে, দুপ্তারা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রমজান আলীর সঙ্গে ভেকু দিয়ে মাটি কাটা নিয়ে বিরোধে জড়ান ওসমান গনি। এ ঘটনায় রমজান আলীর লোকজন ওসমান গণির ওপর হামলা চালায়। হামলাকারীরা ওসমানকে কুপিয়ে গুরুতর জখম করে। পরে স্থানীয়রা তাকে আড়াইহাজার জবেদ আলী মেমোরিয়াল হাসপাতালে নিয়ে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক ওসমানকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।
পথে মৃত্যু হয় বিএনপি নেতা ওসমান গনির। বিষয়টি জানার পর পরই বড় বিনাইরচর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। বৃহস্পতিবার সকাল থেকে নিহত ওসমানের স্বজন ও বিএনপির নেতাকর্মীরা আড়াইহাজার-গাউছিয়া সড়কের বিভিন্ন স্থানে অবরোধ সৃষ্টি করে ও কয়েকটি যানবাহনে ভাঙচুর চালায়। আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন বিএনপি নেতা ওসমান গনির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঘটনাস্থল ও আশপাশের পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় চারজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযানও চলছে। সড়কের পরিস্থিতি নিয়ন্ত্রণেও পুলিশ সদস্যরা কাজ করছেন
_1.png)
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬
প্রকাশের তারিখ : ২১ মে ২০২৬

আপনার মতামত লিখুন