সাদা গাড়িতে সীমান্তের কাছে কে? হাসিনা না অন্য কেহ। ফাঁস
ভারতের পশ্চিমবঙ্গের পেট্রাপোল সীমান্ত ঘুরে গিয়েছেন সেখানে পলাতক থাকা আওয়ামী লীগের শীর্ষ চার নেতা। রোববার (২২ নভেম্বর) একটি সাদা গাড়িতে করে সেখানে পৌঁছান।
তারা প্রায় দুই ঘণ্টা সেখানে অবস্থান করেন। দেশটির একাধিক সংবাদমাধ্যমের দাবি, ভারতীয় অভিবাসন কর্মকর্তাদের সঙ্গে তাদের রুদ্ধদ্বার বৈঠকও হয়। তবে বৈঠকের বিষয়টি এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হয়নি। ওই চার নেতার এ সফর এমন সময়ে হলো, যখন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাংলাদেশে ফেরার সম্ভাব্য পথ নিয়ে আলোচনা চলছে।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, রোববার দুপুরে একটি সাদা গাড়িতে করে পেট্রাপোল ইমিগ্রেশন সেন্টারে পৌঁছান আওয়ামী লীগের নেতারা। তাদের মধ্যে ছিলেন দলটির সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক ও মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, যুগ্ম সাধারণ সম্পাদক এ এফ এম বাহাউদ্দিন নাছিম এবং সাবেক সংসদ সদস্য আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম। প্রায় দুই ঘণ্টা পর তারা কলকাতার উদ্দেশে রওনা হন।