যে কারণে সৌদিতে আটক করা হয়েছিল চরমোনাইয়ের পীরকে

যে কারণে সৌদিতে আটক করা হয়েছিল চরমোনাইয়ের পীরকে

২০১৫ সালে বাংলাদেশ ইসলামী আন্দোলনের নায়েবে আমির ও বরিশালের চরমোনাই পীরের ভাই মুফতি মাওলানা মো. সৈয়দ ফায়জুল করিমকে আটক করেছিল সৌদি আরবের পুলিশ। 

ওই সময় তাঁর আরো তিন সঙ্গীকে আটক করা হয়।

দেশটির রাজধানী রিয়াদের একটি মাহফিল থেকে বয়ান করে বের হওয়ার পথে  স্থানীয় সময় রাত ১২টায় গোয়েন্দা পুলিশের সদস্যরা তাঁদের আটক করে। জানা যায় তিনি রিয়াদ পৌঁছান। ওই দিন রাতে তিনি রিয়াদে একটি ইসলামী মাহফিলে অংশ নেন। মাহফিল শেষে বের হওয়ার সময় পুলিশ তিন সঙ্গীসহ সৈয়দ ফায়জুল করিমকে আটক করে।

পরে তাঁদের মধ্যে দুজনকে ছেড়ে দিলেও পুলিশ ফায়জুল করিমসহ দুজনকে আটক করে রাখে। কারি মো. জাকারিয়া আরো বলেন, ‘মো. সৈয়দ ফায়জুল করিমের পাসপোর্টে ওমরাহ হজের বিষয়টি লেখা রয়েছে। কিন্তু তিনি মাহফিলে বয়ান দেওয়ায় তাঁকে আটক করা হয়েছিলো।

পরদিন শুক্রবার থাকায় তাঁদের জামিন হয়নি। এ ছাড়া তাঁর বয়ানের ক্যাসেট যাচাই-বাছাই করার পরে জামিনের বিষয়টি আমলে নেওয়া হয়েছিল।