দৈনিক প্রিয় টাইমস

সাবেক মেয়র আনিছুর রহমান আর নেই

সাবেক মেয়র আনিছুর রহমান আর নেই

গাজীপুরের শ্রীপুর পৌরসভার সাবেক মেয়র আনিছুর রহমান (৬৫) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

রোববার (৭ জুন) বিকেলে ঢাকার উত্তরার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ভাইয়ের মৃত্যুর খবর শুনে তার বোন অসুস্থ হয়ে পড়েন। হাসপাতালে নেওয়ার পথে তারও মৃত্যু হয়।

আনিছুর রহমানের ছোট ভাই মুজিবুর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, দীর্ঘদিন ধরে তার ভাই কিডনি, হৃদ্‌রোগসহ বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন। নিয়মিত তিনি হাসপাতালে গিয়ে ডায়ালাইসিস করাতেন। আজ ডায়ালাইসিস করাতে হাসপাতালে গেলে তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। বিকেল চারটার দিকে তার মৃত্যু হয়। তার মৃত্যুর খবর শুনে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন ছোট বোন রাশিদা খাতুন (৬২)।

 হাসপাতালে নেওয়ার পথে বিকেলে তার মৃত্যু হয়। আনিছুর রহমান গাজীপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন। তিনি শ্রীপুর পৌরসভার প্রতিষ্ঠাকালীন মেয়র ছিলেন।

 সর্বশেষ ২০২১ সালের জানুয়ারিতে তিনি চতুর্থবারের মতো মেয়র নির্বাচিত হন। ২০২৪ সালে গণ-অভ্যুত্থানের পর তাঁর বিরুদ্ধে একাধিক মামলা হয়। এর পর থেকে তাঁকে জনসমক্ষে কম দেখা যেত।

আপনার মতামত লিখুন

দৈনিক প্রিয় টাইমস

মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬

সাবেক মেয়র আনিছুর রহমান আর নেই

প্রকাশের তারিখ : ০৭ জুন ২০২৬

featured Image

গাজীপুরের শ্রীপুর পৌরসভার সাবেক মেয়র আনিছুর রহমান (৬৫) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

রোববার (৭ জুন) বিকেলে ঢাকার উত্তরার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ভাইয়ের মৃত্যুর খবর শুনে তার বোন অসুস্থ হয়ে পড়েন। হাসপাতালে নেওয়ার পথে তারও মৃত্যু হয়।

আনিছুর রহমানের ছোট ভাই মুজিবুর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, দীর্ঘদিন ধরে তার ভাই কিডনি, হৃদ্‌রোগসহ বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন। নিয়মিত তিনি হাসপাতালে গিয়ে ডায়ালাইসিস করাতেন। আজ ডায়ালাইসিস করাতে হাসপাতালে গেলে তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। বিকেল চারটার দিকে তার মৃত্যু হয়। তার মৃত্যুর খবর শুনে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন ছোট বোন রাশিদা খাতুন (৬২)।

 হাসপাতালে নেওয়ার পথে বিকেলে তার মৃত্যু হয়। আনিছুর রহমান গাজীপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন। তিনি শ্রীপুর পৌরসভার প্রতিষ্ঠাকালীন মেয়র ছিলেন।

 সর্বশেষ ২০২১ সালের জানুয়ারিতে তিনি চতুর্থবারের মতো মেয়র নির্বাচিত হন। ২০২৪ সালে গণ-অভ্যুত্থানের পর তাঁর বিরুদ্ধে একাধিক মামলা হয়। এর পর থেকে তাঁকে জনসমক্ষে কম দেখা যেত।

দৈনিক প্রিয় টাইমস

সম্পাদক : মোহাম্মাদ আবু বকর সিদ্দিক
নির্বাহী সম্পাদক : নূর হাসান আকাশ
বার্তা সম্পাদক : মেহেদী হাসান তালুকদার
প্রকাশক : মোহাম্মাদ আমিনুল ইসলাম
সম্পাদক : মোহাম্মাদ আবু বকর সিদ্দিক, নির্বাহী সম্পাদক : নূর হাসান আকাশ , বার্তা সম্পাদক : মেহেদী হাসান তালুকদার , প্রকাশক : মোহাম্মাদ আমিনুল ইসলাম .. বার্তা বাণিজ্য কার্যালয় : ২১৭ ফকিরাপুল প্রথম লেন,আরামবাগ,মতিঝিল । ঢাকা-১০০০। যোগাযোগ: +8801744552281 ইমেইল : newspriyotimes@gmail.com