দৈনিক প্রিয় টাইমস

টকশোতে আর দেখা যাবে না গোলাম মাওলা রনিকে

টেলিভিশনের টকশোতে আর অংশ নেবেন না বলে ঘোষণা দিয়েছেন সাবেক সংসদ সদস্য ও রাজনৈতিক বিশ্লেষক গোলাম মাওলা রনি।

  আজ সোমবার (১৩ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক সংক্ষিপ্ত পোস্টে তিনি এ ঘোষণা দেন। অনলাইন সংবাদ মাধ্যম ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘আল বিদা টকশো। অনিবার্য কারণবশত আজ থেকে কোনো টিভি টকশোতে যাবো না। শুধু আমার নিজের ইউটিউব চ্যানেলে কথা বলবো ইনশা আল্লাহ।’

তবে কী কারণে তিনি টেলিভিশনের টকশো থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন, সে বিষয়ে পোস্টে বিস্তারিত কোনো ব্যাখ্যা দেননি।

 গোলাম মাওলা রনি দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন টেলিভিশন চ্যানেলের রাজনৈতিক ও সমসাময়িক বিষয়ভিত্তিক টকশোতে নিয়মিত অংশ নিয়ে আসছিলেন। তার হঠাৎ এ ঘোষণা ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা শুরু হয়েছে।

আপনার মতামত লিখুন

দৈনিক প্রিয় টাইমস

মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

টকশোতে আর দেখা যাবে না গোলাম মাওলা রনিকে

প্রকাশের তারিখ : ১৩ জুলাই ২০২৬

featured Image

টেলিভিশনের টকশোতে আর অংশ নেবেন না বলে ঘোষণা দিয়েছেন সাবেক সংসদ সদস্য ও রাজনৈতিক বিশ্লেষক গোলাম মাওলা রনি।

  আজ সোমবার (১৩ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক সংক্ষিপ্ত পোস্টে তিনি এ ঘোষণা দেন। অনলাইন সংবাদ মাধ্যম ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘আল বিদা টকশো। অনিবার্য কারণবশত আজ থেকে কোনো টিভি টকশোতে যাবো না। শুধু আমার নিজের ইউটিউব চ্যানেলে কথা বলবো ইনশা আল্লাহ।’

তবে কী কারণে তিনি টেলিভিশনের টকশো থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন, সে বিষয়ে পোস্টে বিস্তারিত কোনো ব্যাখ্যা দেননি।

 গোলাম মাওলা রনি দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন টেলিভিশন চ্যানেলের রাজনৈতিক ও সমসাময়িক বিষয়ভিত্তিক টকশোতে নিয়মিত অংশ নিয়ে আসছিলেন। তার হঠাৎ এ ঘোষণা ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা শুরু হয়েছে।

দৈনিক প্রিয় টাইমস

সম্পাদক : মোহাম্মাদ আবু বকর সিদ্দিক
নির্বাহী সম্পাদক : নূর হাসান আকাশ
বার্তা সম্পাদক : মেহেদী হাসান তালুকদার
প্রকাশক : মোহাম্মাদ আমিনুল ইসলাম
সম্পাদক : মোহাম্মাদ আবু বকর সিদ্দিক, নির্বাহী সম্পাদক : নূর হাসান আকাশ , বার্তা সম্পাদক : মেহেদী হাসান তালুকদার , প্রকাশক : মোহাম্মাদ আমিনুল ইসলাম .. বার্তা বাণিজ্য কার্যালয় : ২১৭ ফকিরাপুল প্রথম লেন,আরামবাগ,মতিঝিল । ঢাকা-১০০০। যোগাযোগ: +8801744552281 ইমেইল : newspriyotimes@gmail.com