দৈনিক প্রিয় টাইমস

টানা দ্বিতীয় বিশ্বকাপেও গ্রুপ পর্বেই বিদায় সাবেক বিশ্বচ্যাম্পিয়নদের

দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন উরুগুয়ের জন্য ২০২৬ বিশ্বকাপ শেষ হলো চরম হতাশায়। গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্পেনের কাছে ১-০ গোলে হেরে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের প্রথম রাউন্ড থেকেই বিদায় নিতে হয়েছে মার্সেলো বিয়েলসার দলকে।

শুক্রবার গুয়াদালাহারায় অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেললেও গোলের দেখা পায়নি উরুগুয়ে। ম্যাচের ৪২ মিনিটে আলেক্স বায়েনার শট ঠেকাতে গিয়ে বড় ভুল করেন অভিজ্ঞ গোলরক্ষক ফার্নান্দো মুসলেরা।

 সেই ভুলের সুযোগ কাজে লাগিয়ে স্পেনকে এগিয়ে দেন বায়েনা। শেষ পর্যন্ত সেটিই ম্যাচের একমাত্র ও জয়সূচক গোল হয়ে থাকে। মুসলেরার ভুলের মূল্য দিতে হয়েছে তাকে নিজেকেও। বিরতির সময়ই কঠোর সিদ্ধান্ত নেন কোচ মার্সেলো বিয়েলসা। দ্বিতীয়ার্ধে আর মাঠে নামানো হয়নি অভিজ্ঞ এই গোলরক্ষককে। কিন্তু গোল শোধ করতে ব্যর্থ হয় উরুগুয়ে, ফলে বিশ্বকাপ অভিযান শেষ হয়ে যায় গ্রুপ পর্বেই। ম্যাচের শেষদিকে হতাশা আরো বাড়ে উরুগুয়ের জন্য। অতিরিক্ত সময়ে নিয়ন্ত্রণ হারিয়ে লাল কার্ড দেখেন মিডফিল্ডার আগুস্তিন কানোবিও।

 মাঠ ছাড়ার সময় রেফারির সঙ্গে তর্কে জড়িয়ে পড়ায় তার বিরুদ্ধে অতিরিক্ত শাস্তির সম্ভাবনাও তৈরি হয়েছে। অন্যদিকে একই গ্রুপের অপর ম্যাচে সৌদি আরবের সঙ্গে গোলশূন্য ড্র করে ইতিহাস গড়েছে বিশ্বকাপে অভিষেক হওয়া কেপ ভার্দে। তিন ম্যাচে অপরাজিত থেকে রানার্সআপ হিসেবে শেষ ৩২ নিশ্চিত করেছে আফ্রিকার ছোট্ট দেশটি। নকআউট পর্বে তাদের প্রতিপক্ষ বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা।

 স্পেন অবশ্য উরুগুয়েকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নকআউট পর্বে জায়গা করে নিয়েছে। ২০২২ কাতার বিশ্বকাপেও গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছিল উরুগুয়ে। চার বছর পর ২০২৬ বিশ্বকাপেও একই পরিণতি হলো দলটির।

আপনার মতামত লিখুন

দৈনিক প্রিয় টাইমস

রোববার, ২৮ জুন ২০২৬

টানা দ্বিতীয় বিশ্বকাপেও গ্রুপ পর্বেই বিদায় সাবেক বিশ্বচ্যাম্পিয়নদের

প্রকাশের তারিখ : ২৭ জুন ২০২৬

featured Image

সম্পাদক : মোহাম্মাদ আবু বকর সিদ্দিক
নির্বাহী সম্পাদক : নূর হাসান আকাশ
বার্তা সম্পাদক : মেহেদী হাসান তালুকদার
প্রকাশক : মোহাম্মাদ আমিনুল ইসলাম
সম্পাদক : মোহাম্মাদ আবু বকর সিদ্দিক, নির্বাহী সম্পাদক : নূর হাসান আকাশ , বার্তা সম্পাদক : মেহেদী হাসান তালুকদার , প্রকাশক : মোহাম্মাদ আমিনুল ইসলাম .. বার্তা বাণিজ্য কার্যালয় : ২১৭ ফকিরাপুল প্রথম লেন,আরামবাগ,মতিঝিল । ঢাকা-১০০০। যোগাযোগ: +8801744552281 ইমেইল : newspriyotimes@gmail.com