দৈনিক প্রিয় টাইমস

দেশের জন্য বিপদ সংকেত, বাংলাদেশের কাছেই ৩ ভূমিকম্প

বাংলাদেশের কাছাকাছি তিনটি এলাকায় সোমবার (২৯ জুন) ভোরে মৃদু ভূমিকম্প হয়েছে। ভোর ৪টা থেকে ৫টার কাছাকাছি সময়ে ভারতের মণিপুর, অরুণাচল প্রদেশ ও মেঘালয়ে এসব ভূকম্পন অনুভূত হয়।

 ভারতের জাতীয় ভূকম্পনবিদ্যা কেন্দ্রের (এনসিএস) তথ্যমতে, বাংলাদেশ সময় ভোর ৪টা ১৩ মিনিটে ভারতের মণিপুর রাজ্যের কাংপোকপি এলাকায় ৩ দশমিক ৫ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্পটির কেন্দ্র ছিল ভূপৃষ্ঠ থেকে ৫৯ কিলোমিটার গভীরে। ফ্যাক্ট চেক / ভূমিকম্পের পূর্বাভাস দেওয়া কি সত্যিই সম্ভব?

দ্বিতীয় ভূমিকম্প অনুভূত হয় বাংলাদেশ সময় ভোর ৪টা ১৮ মিনিটে ভারতের অরুণাচল প্রদেশ ও ভুটানের সীমান্তবর্তী এলাকায়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল তিন এবং উৎপত্তিস্থলের কেন্দ্র ছিল ভূপৃষ্ঠ থেকে মাত্র সাত কিলোমিটার গভীরে। তৃতীয় ভূমিকম্পটি আঘাত হানে বাংলাদেশের আরও কাছে, ভারতের মেঘালয় রাজ্যে।

বাংলাদেশ সময় ভোর ৫টা ৫ মিনিটে রাজ্যের পশ্চিম খাসি পাহাড়ে ২ দশমিক ৯ মাত্রার এই ভূকম্পন অনুভূত হয়। এর কেন্দ্র ছিল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে। ভূমিকম্পের পর ‘আফটারশক’ কেন হয়, কতবার হতে পারে? এর কয়েক ঘণ্টা আগে, বাংলাদেশ সময় রোববার রাত ১টা ৪০ মিনিটে ভারতের অরুণাচয় প্রদেশে আরও একটি ভূমিকম্প অনুভূত হয়েছিল। রিখটার স্কেলে তার মাত্রা ছিল ৩ দশমিক ২, কেন্দ্র ছিল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে।

এছাড়া, সোমবার ভোরে মণিপুরের যে এলাকায় ভূমিকম্প হয়েছে, তার খুব কাছে রোববার সন্ধ্যা ৬টার দিকে চার মাত্রার আরও একটি ভূমিকম্প আঘাত হেনেছিল। তাৎক্ষণিকভাবে এসব ভূমিকম্পে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। সূত্র: এনসিএস

আপনার মতামত লিখুন

দৈনিক প্রিয় টাইমস

মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

দেশের জন্য বিপদ সংকেত, বাংলাদেশের কাছেই ৩ ভূমিকম্প

প্রকাশের তারিখ : ২৯ জুন ২০২৬

featured Image

সম্পাদক : মোহাম্মাদ আবু বকর সিদ্দিক
নির্বাহী সম্পাদক : নূর হাসান আকাশ
বার্তা সম্পাদক : মেহেদী হাসান তালুকদার
প্রকাশক : মোহাম্মাদ আমিনুল ইসলাম
সম্পাদক : মোহাম্মাদ আবু বকর সিদ্দিক, নির্বাহী সম্পাদক : নূর হাসান আকাশ , বার্তা সম্পাদক : মেহেদী হাসান তালুকদার , প্রকাশক : মোহাম্মাদ আমিনুল ইসলাম .. বার্তা বাণিজ্য কার্যালয় : ২১৭ ফকিরাপুল প্রথম লেন,আরামবাগ,মতিঝিল । ঢাকা-১০০০। যোগাযোগ: +8801744552281 ইমেইল : newspriyotimes@gmail.com