দৈনিক প্রিয় টাইমস

ব্রাজিলের শেষ ষোলোর ম্যাচের সূচি চূড়ান্ত, প্রতিপক্ষ যে দল?

কার্লো আনচেলত্তির অধীনে হেক্সা মিশনে বড় এক ধাপ এগিয়ে গেছে ব্রাজিল। গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে রাউন্ড অব থার্টি টু নিশ্চিত করা সেলেসাওরা আজ পেরিয়ে গেছে আরও এক ধাপ। শেষ বত্রিশের ম্যাচে এশিয়ার পরাশক্তি জাপানের বিপক্ষে নেমেছিল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

শুরুতে গোল হজম করে পিছিয়ে পড়লেও ঘুরে দাঁড়িয়ে দারুণ এক জয় তুলে নিয়েছেন ভিনিসিয়ুস জুনিয়ররা। ২-১ গোলের এই জয়ে রাউন্ড অব সিক্সটিনের টিকিট নিশ্চিত করেছে সাবেক চ্যাম্পিয়নরা। এদিকে শেষ বত্রিশের বাধা পেরোবার পর ব্রাজিল সমর্থকরা এখন পরের রাউন্ডগুলোর হিসেব মেলাতে ব্যস্ত। শেষ ষোলোয় ব্রাজিলের ম্যাচ কবে-কোথায় হবে, সেই ম্যাচের প্রতিপক্ষই বাঁ হবে কোন দল- এসব জানতে আগ্রহী সেলেসাও ভক্তরা।

শেষ ষোলোয় ব্রাজিলের ম্যাচটি কবে-কোথায় হবে তা আগে থেকেই নির্ধারিত। আগামী ৫ জুলাই, বাংলাদেশ সময় রাত ২টায় অনুষ্ঠিত হবে ব্রাজিলের শেষ ষোলোর ম্যাচটি। খেলা অনুষ্ঠিত হবে নিউ জার্সি স্টেডিয়ামে। তবে শেষ ষোলোয়, অর্থাৎ কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করার ম্যাচে ব্রাজিলের প্রতিপক্ষ হবে কোন দল তা এখনো নির্ধারিত হয়নি। শেষ বত্রিশে আইভরি কোস্ট এবং নরওয়ের মধ্যকার ম্যাচের পরই তা জানা যাবে। আইভরি কোস্ট ও নরওয়ের মধ্যকার ম্যাচের বিজয়ী দলই শেষ ষোলোয় ব্রাজিলের প্রতিপক্ষ হবে। জাপানের বিপক্ষে আজকের ম্যাচে ২৯ মিনিটেই গোল হজম করে পিছিয়ে পড়েছিল ব্রাজিল।

 তবে দ্বিতীয়ার্ধের শুরুতেই কাসেমিরোর গোলে সমতায় ফিরে সেলেসাওরা। এরপর ম্যাচের একেবারে শেষ মুহূর্তে গ্যাব্রিয়েল মার্তিনেলির গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে কার্লো আনচেলত্তির শিষ্যরা, নিশ্চিত করে শেষ ষোলোর টিকিট।

আপনার মতামত লিখুন

দৈনিক প্রিয় টাইমস

বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬

ব্রাজিলের শেষ ষোলোর ম্যাচের সূচি চূড়ান্ত, প্রতিপক্ষ যে দল?

প্রকাশের তারিখ : ৩০ জুন ২০২৬

featured Image

কার্লো আনচেলত্তির অধীনে হেক্সা মিশনে বড় এক ধাপ এগিয়ে গেছে ব্রাজিল। গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে রাউন্ড অব থার্টি টু নিশ্চিত করা সেলেসাওরা আজ পেরিয়ে গেছে আরও এক ধাপ। শেষ বত্রিশের ম্যাচে এশিয়ার পরাশক্তি জাপানের বিপক্ষে নেমেছিল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

শুরুতে গোল হজম করে পিছিয়ে পড়লেও ঘুরে দাঁড়িয়ে দারুণ এক জয় তুলে নিয়েছেন ভিনিসিয়ুস জুনিয়ররা। ২-১ গোলের এই জয়ে রাউন্ড অব সিক্সটিনের টিকিট নিশ্চিত করেছে সাবেক চ্যাম্পিয়নরা। এদিকে শেষ বত্রিশের বাধা পেরোবার পর ব্রাজিল সমর্থকরা এখন পরের রাউন্ডগুলোর হিসেব মেলাতে ব্যস্ত। শেষ ষোলোয় ব্রাজিলের ম্যাচ কবে-কোথায় হবে, সেই ম্যাচের প্রতিপক্ষই বাঁ হবে কোন দল- এসব জানতে আগ্রহী সেলেসাও ভক্তরা।

শেষ ষোলোয় ব্রাজিলের ম্যাচটি কবে-কোথায় হবে তা আগে থেকেই নির্ধারিত। আগামী ৫ জুলাই, বাংলাদেশ সময় রাত ২টায় অনুষ্ঠিত হবে ব্রাজিলের শেষ ষোলোর ম্যাচটি। খেলা অনুষ্ঠিত হবে নিউ জার্সি স্টেডিয়ামে। তবে শেষ ষোলোয়, অর্থাৎ কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করার ম্যাচে ব্রাজিলের প্রতিপক্ষ হবে কোন দল তা এখনো নির্ধারিত হয়নি। শেষ বত্রিশে আইভরি কোস্ট এবং নরওয়ের মধ্যকার ম্যাচের পরই তা জানা যাবে। আইভরি কোস্ট ও নরওয়ের মধ্যকার ম্যাচের বিজয়ী দলই শেষ ষোলোয় ব্রাজিলের প্রতিপক্ষ হবে। জাপানের বিপক্ষে আজকের ম্যাচে ২৯ মিনিটেই গোল হজম করে পিছিয়ে পড়েছিল ব্রাজিল।

 তবে দ্বিতীয়ার্ধের শুরুতেই কাসেমিরোর গোলে সমতায় ফিরে সেলেসাওরা। এরপর ম্যাচের একেবারে শেষ মুহূর্তে গ্যাব্রিয়েল মার্তিনেলির গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে কার্লো আনচেলত্তির শিষ্যরা, নিশ্চিত করে শেষ ষোলোর টিকিট।

দৈনিক প্রিয় টাইমস

সম্পাদক : মোহাম্মাদ আবু বকর সিদ্দিক
নির্বাহী সম্পাদক : নূর হাসান আকাশ
বার্তা সম্পাদক : মেহেদী হাসান তালুকদার
প্রকাশক : মোহাম্মাদ আমিনুল ইসলাম
সম্পাদক : মোহাম্মাদ আবু বকর সিদ্দিক, নির্বাহী সম্পাদক : নূর হাসান আকাশ , বার্তা সম্পাদক : মেহেদী হাসান তালুকদার , প্রকাশক : মোহাম্মাদ আমিনুল ইসলাম .. বার্তা বাণিজ্য কার্যালয় : ২১৭ ফকিরাপুল প্রথম লেন,আরামবাগ,মতিঝিল । ঢাকা-১০০০। যোগাযোগ: +8801744552281 ইমেইল : newspriyotimes@gmail.com