দৈনিক প্রিয় টাইমস

কোচিং সেন্টারের ছাদ ধসে ১৪ শিশু নিহত

কোচিং সেন্টারের ছাদ ধসে ১৪ শিশু নিহত

পাকিস্তানের লাহোরের কাহনা এলাকায় মঙ্গলবার একটি কোচিং সেন্টারের ছাদ ধসে অন্তত ১৪ শিশু নিহত ও পাঁচজন আহত হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

পাঞ্জাবের স্বাস্থ্যমন্ত্রী খাজা ইমরান নাজির বলেন, ঘটনার পর ১৯ শিশুকে উদ্ধার করে কাহনা হাসপাতালে নেওয়া হয়েছিল। তিনি আরও জানান, এদের মধ্যে ১৪ শিশুর মৃত্যু হয়েছে, বাকি পাঁচজন সেখানে চিকিৎসাধীন।

 উদ্ধারকর্মীরা জানিয়েছেন, ছাদ ধসে পড়ার সময় কোচিং সেন্টারটির ভেতরে ৩০ জনের বেশি শিশু উপস্থিত ছিল। পুলিশ জানিয়েছে, ভবনটির ওপরের তলায় নির্মাণকাজ চলছিল।

 আর দুর্ঘটনার সময় নিচতলায় শিশুদের ক্লাস চলছিল। ছাদ ধসের এ ঘটনার তদন্ত চলছে। এ ঘটনায় ভবনের মালিকসহ দুজনকে হেফাজতে নিয়েছে কর্তৃপক্ষ। সূত্র: জিও নিউজ।

আপনার মতামত লিখুন

দৈনিক প্রিয় টাইমস

বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬

কোচিং সেন্টারের ছাদ ধসে ১৪ শিশু নিহত

প্রকাশের তারিখ : ০১ জুলাই ২০২৬

featured Image

পাকিস্তানের লাহোরের কাহনা এলাকায় মঙ্গলবার একটি কোচিং সেন্টারের ছাদ ধসে অন্তত ১৪ শিশু নিহত ও পাঁচজন আহত হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

পাঞ্জাবের স্বাস্থ্যমন্ত্রী খাজা ইমরান নাজির বলেন, ঘটনার পর ১৯ শিশুকে উদ্ধার করে কাহনা হাসপাতালে নেওয়া হয়েছিল। তিনি আরও জানান, এদের মধ্যে ১৪ শিশুর মৃত্যু হয়েছে, বাকি পাঁচজন সেখানে চিকিৎসাধীন।

 উদ্ধারকর্মীরা জানিয়েছেন, ছাদ ধসে পড়ার সময় কোচিং সেন্টারটির ভেতরে ৩০ জনের বেশি শিশু উপস্থিত ছিল। পুলিশ জানিয়েছে, ভবনটির ওপরের তলায় নির্মাণকাজ চলছিল।

 আর দুর্ঘটনার সময় নিচতলায় শিশুদের ক্লাস চলছিল। ছাদ ধসের এ ঘটনার তদন্ত চলছে। এ ঘটনায় ভবনের মালিকসহ দুজনকে হেফাজতে নিয়েছে কর্তৃপক্ষ। সূত্র: জিও নিউজ।

দৈনিক প্রিয় টাইমস

সম্পাদক : মোহাম্মাদ আবু বকর সিদ্দিক
নির্বাহী সম্পাদক : নূর হাসান আকাশ
বার্তা সম্পাদক : মেহেদী হাসান তালুকদার
প্রকাশক : মোহাম্মাদ আমিনুল ইসলাম
সম্পাদক : মোহাম্মাদ আবু বকর সিদ্দিক, নির্বাহী সম্পাদক : নূর হাসান আকাশ , বার্তা সম্পাদক : মেহেদী হাসান তালুকদার , প্রকাশক : মোহাম্মাদ আমিনুল ইসলাম .. বার্তা বাণিজ্য কার্যালয় : ২১৭ ফকিরাপুল প্রথম লেন,আরামবাগ,মতিঝিল । ঢাকা-১০০০। যোগাযোগ: +8801744552281 ইমেইল : newspriyotimes@gmail.com